পাইকগাছার সোলাদানা-সোনাখালী খোয়াঘাট পর্যন্ত রাস্তার বেহাল দশা!

পাইকগাছার সোলাদানা-সোনাখালী খোয়াঘাট পর্যন্ত রাস্তার বেহাল দশা!

খুলনা প্রতিনিধি: পাইকগাছা (খুলনা) থেকে,খুলনার পাইকগাছায়সোলাদানা ইউনিয়নের সরদার আবুহোসেন কলেজ (চৌরাস্তা) হতে সোনাখালী খেয়াঘাট পর্যন্ত প্রায় সাত কিলোমিটার রাস্তাটির বেহাল দশা! এমপি আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু সহ ইউএনও মমতাজ বেগম রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছেন। উপজেলার সোলাদানা ইউনিয়নের সরদার আবুল হোসেন কলেজ (চৌরাস্তা) হতে সোনাখালী খেয়াঘাট পর্যন্ত প্রায় সাত কিলোমিটার রাস্তাটি এমনই বেহাল দশায় বছরের পর বছর আমুরকাটা, পশ্চিমকাইনমুখী, নুনিয়াপাড়া, দীঘা, সোনাখালী, খড়িয়া দক্ষিণকাইনমুখী সহ কয়েকটি গ্রামের মানুষের সিমাহীন ভোগান্তির কারণ হয়ে দাড়িয়েছে। আগামী বর্ষা মৌসুমের আগেই রাস্তায় সংস্কারের কাজ না হলে ভরা মৌসুমে যেকোনো সময় রাস্তাটি ভেঙে এলাকা প্লাবিত হয়ে চরম ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে এলাকাবাসীর ধারণা করছেন। ড. শিবুপ্রসাদ সরকার:
আরও পড়ুন
রাস্তা সংস্কারের অভাবে দুই উপজেলার জনগণের দুর্ভোগ

রাস্তা সংস্কারের অভাবে দুই উপজেলার জনগণের দুর্ভোগ

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শ্রীপুর টু কাপাসিয়া (এ্যাড.রহমত আলী সড়ক)দীর্যদিন ধরে সংস্কার না করায় দুই উপজেলার জনগণ চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছে। ১৯৯৮ সালে প্রয়াত সাবেক মন্ত্রী আলহাজ্ব এ্যাড.মোঃ রহমত আলী ১৪ কিঃমিঃ গুরুত্বপূর্ন এই সড়কটি নির্মান করেন। শ্রীপুর ও কাপাসিয়া উপজেলার মধ্যে সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে দুই উপজেলার হাজার হাজার মানুষ প্রতিদিন চলাচল করে। তাছাড়া গোসিংঙ্গা ইউনিয়নের পটকা, বাউনী, হায়াৎখারচালা, লতিফপুর,চাওবন, বেড়াবাড়ী, নারায়ণপুর গ্রামের মানুষের শ্রীপুর উপজেলা সদরে আসার একমাত্র রাস্তা এটি। ২০০৭ সালে একবার সড়কটি সংস্কার করা হলেও পরবর্তীতে আর কোন সংস্কার করা হয়নি। দীর্ঘ ১৪ বছর যাবত রাস্তা সংস্কার না করায় রাস্তার কার্পেটিং ভেঙ্গে ছোট বড়:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে জোড়া খুনের মামলায় গ্রেপ্তার আরও ৪ জন

লক্ষ্মীপুরে জোড়া খুনের মামলায় গ্রেপ্তার আরও ৪ জন

লক্ষ্মীপুরের বশিকপুরে জোড়া খুনের মামলায় আরও ৪ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ সোমবার সকালে মামলার ২ নম্বর আসামি মশিউর রহমান নিশান, দেওয়ান ফয়সাল, রুবেল দেওয়ান ও নাজমুল হোসেন গ্রেপ্তার হন বলে র‌্যাব ১১ নোয়াখালী ক্যাম্পের ইনচার্জ লেফটেন্ট মাহমুদুল জানান। এ নিয়ে মামলায় ৯ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ। তবে এখন পর্যন্ত মামলার প্রধান আসামি কাশেম জিহাদীকে গ্রেপ্তার করতে পারিনি পুলিশ। এর আগে পুলিশ লক্ষ্মীপুরের বশিকপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতা হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির বিরুদ্ধে ৪ দিনের রিমাড মঞ্জুর করে আদালত। উল্লেখ্য, লক্ষ্মীপুরের বশিকপুরের পোদ্দার বাজারে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান:
আরও পড়ুন
টিকে থাকার শেষ লড়াইয়ে কমলাপুর স্টেশনের কুলিরা

টিকে থাকার শেষ লড়াইয়ে কমলাপুর স্টেশনের কুলিরা

দীর্ঘ ৯ বছর ধরে কমলাপুর রেল স্টেশনে কুলির কাজ করছেন নূর ইসলাম। বর্তমানে মুগদায় পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকেন। তিনি লাল রঙের ৩৯ নম্বর কুলির পোশাক পরে কমলাপুরে দায়িত্ব পালন করছেন। যাত্রীদের ভারি মালামাল টেনে সারাদিন পরিশ্রম করেও ২০০ থেকে ৩০০ টাকার বেশি আয় করতে পারেন না তিনি। কোনো কোনো দিন ভাগ্য ভালো থাকলে ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত আয় হয়। কিন্তু সেটা কালে ভদ্রেই হয়। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে রোজগার না বাড়ায় সংসার চালাতে এক প্রকার হিমশিম খাচ্ছেন তিনি। করোনা মহামারির সময় কাজ কম থাকায় সংসার চালানোর জন্য পরিচিত জনদের থেকে বেশ কিছু টাকা ঋণ করেছিলেন। সেই ঋণ:
আরও পড়ুন
জাহাঙ্গীরের মনোনয়ন পত্র বাতিল

জাহাঙ্গীরের মনোনয়ন পত্র বাতিল

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নবঞ্চিত জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তবে তার মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার (৩০ এপ্রিল) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই করে এই সিদ্ধান্তের কথা জানান সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম। গাজীপুর সিটি করপোরেশনের বঙ্গতাজ মিলনায়তনে স্থাপিত সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই যাচাই-বাছাই চলছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম। এ সময় রিটার্নিং কর্মকর্তা বলেন, জাহাঙ্গীর আলম মেয়র পদে যে সমস্ত কাগজপত্র দাখিল করেছেন তার সবকিছু সঠিক পাওয়া গেছে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট অনুযায়ী তিনি যে প্রতিষ্ঠানের জন্য জামিনদার হয়েছিলেন সেই:
আরও পড়ুন
খুড়িয়ে খুড়িয়ে চলছে শ্রীপুর শাপলা সিনেমা হল

খুড়িয়ে খুড়িয়ে চলছে শ্রীপুর শাপলা সিনেমা হল

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ শাপলা সিনেমা হল দর্শকের অভাবে খুড়িয়ে খুড়িয়ে চলছে। শ্রীপুর উপজেলার মধ্যে তিনটি সিনেমা হল ছিল তারমধ্যে মাওনা চৌরাস্তায় বনরুপা হল ও বরমী বাজারে অবস্থিত সাগরিকা সিনেমা হল দুটি দর্শকের অভাবে অনেক আগেই বন্ধ হয়ে গেছে। শ্রীপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত উপজেলার মধ্যে একমাত্র সচল শাপলা সিনেমা হলটিও দর্শকের অভাবে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। জানা যায় হুসাইন মোহাম্মদ এরশাদ প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে ১৯৮৩ সালের ৮ ডিসেম্বর শাপলা সিনেমা হল উদ্বোধন করা হয়। শ্রীপুর উপজেলার তৎকালীন নির্বাহী অফিসার ধীরাজ মালাকার সিনেমা হলটি শুভ উদ্বোধন করেন। আব্দুর রউফ ঢালী প্রযোজিত, মমতাজ আলী পরিচালিত (ওয়াসীম কবরী শাবানা):
আরও পড়ুন
ফেনীতে ৩৩৫ পরীক্ষার্থী অনুপস্থিত

ফেনীতে ৩৩৫ পরীক্ষার্থী অনুপস্থিত

সারাদেশের ন্যায় ফেনীতেও এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। রোববার (৩০ এপ্রিল) ফেনী জেলার ৩৭ টি কেন্দ্রে প্রথম দিনের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় ২২হাজার ৭৬১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। জেলায় প্রথম দিনে ৩৩৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। জেলার সকল কেন্দ্রে পরীক্ষাটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন পরীক্ষার্থী অথবা কেন্দ্র পরিদর্শক বহিষ্কারের ঘটনা ঘটেনি। ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখার সহকারী কমিশনার সজীব কান্তি রুদ্র জানান, প্রথম দিনের পরীক্ষায় ৩৩৫ জন অনুপস্থিত ছিল। তান্মধ্যে এসএসসিতে ২১৫ জন, দাখিলে১০৫ জন ও ভোকেশনালে ১৫ জন শিক্ষার্থী রয়েছে। তিনি জানান, এবারের এসএসসি পরীক্ষার প্রথম দিনে জেলার ২২টি কেন্দ্রে ১৭ হাজার ১৩৬ জন পরীক্ষার্থীর:
আরও পড়ুন
কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষা দিচ্ছে ১ লাখ ৮৫ হাজার পরীক্ষার্থী

কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষা দিচ্ছে ১ লাখ ৮৫ হাজার পরীক্ষার্থী

সারা দেশের ন্যায় আজ রবিবার শুরু হয়েছে (৩০ এপ্রিল) এসএসসি পরীক্ষা। এবার কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ৬টি জেলার ১ লাখ ৮৫ হাজার ১০৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরুষ ৭৭ হাজার ৪৬৫ জন এবং মহিলা ১ লাখ ৭ হাজার ৬৪১ জন। বিভাগওয়ারি অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৫৮ হাজার ৯৮৭ জন, মানবিক বিভাগে ৬৫ হাজার ৬৭২ জন এবং ব্যবসা শিক্ষা বিভাগে ৬০ হাজার ৪৪৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাসের বলেন, ২০২৩ সনের এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি জানান, পরীক্ষা অনুষ্ঠানের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
আরও পড়ুন
নরসিংদীতে ঢাকা বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নরসিংদীতে ঢাকা বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। শনিবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খানের সভাপতিত্বে ও শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। এসময় প্রধান অতিথি বলেন,সবাইকে দায়িত্বশীলতা ও কর্তব্য-নিষ্ঠার সাথে কাজ করে ২০৪১ সালের মধ্যেই কাঙ্ক্ষিত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সরকারি কর্মচারী ও জনপ্রতিনিধি সকলকে একসাথে:
আরও পড়ুন
ডুমুরিয়াতে কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগ

ডুমুরিয়াতে কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগ

খুলনা প্রতিনিধি: বাঁচাও কৃষক বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে– এই কাঠফাটা রৌদ্রের মধ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একঝাঁক ছাত্রলীগ কর্মী ২৯ এপ্রিল (শনিবার) সকাল ১০ টায় ডুমুরিয়া উপজেলার অন্তর্গত ডুমুরিয়া সদর ইউনিয়নের হাজিডাঙ্গা গ্রামের প্রান্তিক কৃষক মোঃ মফিজ খান ও শোভনা ইউনিয়নের চিংড়া গ্রামের প্রান্তিক কৃষক মোঃ রহিম শেখ ও ইমদাদুল শেখের ক্ষেতের পাকা ধান কেটে বাড়িতে তুলে দিয়েছেন খুলনা জেলা ছাত্রলীগ ও ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। প্রান্তিক অসহায় কৃষক জানান, তারা বর্তমান আবহাওয়ার বৈরিতা ও শ্রমিকদের চড়া মজুরীর কারণে ক্ষেতের ধান নিয়ে বিপাকে পড়ছিলেন। এসময়:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.