জন্মগতভাবে কেউ অপরাধী নয়,তাই জনসচেতনতা আবশ্যক – ওসি মুরাদ

জন্মগতভাবে কেউ অপরাধী নয়,তাই জনসচেতনতা আবশ্যক – ওসি মুরাদ

ভোলা প্রতিনিধি :- ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন করার জন্য চাঁদপুর ইউনিয়নের কাজীকান্দি এলাকায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২মে ) বিকাল ৫ টায় ৩নং চাঁদপুর ইউনিয়নের কাজীকান্দি এলাকায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ তার বক্তব্যে বলেন, জন্মগতভাবে কেউ অপরাধী নয়, তাই জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। এছাড়াও মাদক,জুয়া ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন,ইউপি সদস্য হেলাল কাজী,সাবেক:
আরও পড়ুন
কৃষকদের পাশে লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ

কৃষকদের পাশে লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ

সোলাইমান ইসলাম নিশান: মঙ্গলবার (২) মে লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ সম্পাদক নেওয়াজ এর নেতৃত্বে কৃষকদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়। ০২ নং ওয়ার্ড উত্তর বাঞ্চানগরে জনাব মোঃ মাকসুদ মিয়ার ২০ শতাংশ জমিতে ধান কেটে দিয়ে পরে মাড়ায় করে দেওয়া হয়। এই সময়ে উপস্থিত ছিল লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ সম্পাদক সেবাব নেওয়াজ,আহম্মেদ সাকিব মুন্না,সাজ্জাদুল ইসলাম আসিফ,ঈশান হাসান মারুফ,আহমেদ রাফি,তাহসান আহমেদ। আরো বিভিন্ন নেতাকর্মীরা অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। জমির মালিক জনাব মোঃ মাকসুদুর রহমান বলেন,কালবৈশাখী ঝড়ের কারণে তারপর নষ্ট হওয়া শুরু করেছিল এসময় দিনমজুর ভাড়া করে ফসল কাটা তার পক্ষে সম্ভব ছিল না,তাই তিনি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের নেতা সেবাব নেওয়াজ:
আরও পড়ুন
রামগতিতে মাটি খেকোদের দৌরাত্ম, রাতের আধারে কেটে নিচ্ছে ফসলি জমি

রামগতিতে মাটি খেকোদের দৌরাত্ম, রাতের আধারে কেটে নিচ্ছে ফসলি জমি

মোখলেছুর রহমান ধনু, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের কৃষি জমির উর্বর মাটি কেটে নিচ্ছে একটি সিন্ডিকেট চক্র। রাতের আঁধারে ফসলি জমি ও স্থানীয় ভূলুয়া নদীর মাটি কেটে নিচ্ছে মাটিখেকো চক্রটি। এ চক্রটি প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খোলার সাহস পাচ্ছেনা। এতে একদিকে দিনদিন কমে যাচ্ছে ফসলি জমি। ৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত রামগতি উপজেলা। এ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গড়ে উঠা অবৈধ ইটভাটার মালিকরা রাতের আঁধারে ফসলি জমির মাটি কেটে নিচ্ছে। মাটি কাটা থেকে বাদ পড়েনি ভূলুয়া নদীও। নদীর মাটি নিয়ে ইট তৈরী করছে ভাটার মালিকরা। উপজেলা প্রশাসনের নজরদারি না থাকায় বেপরোয়া হয়ে উঠেছে:
আরও পড়ুন
কমছে শীতলক্ষ্যা নদীর কচুরিপানা

কমছে শীতলক্ষ্যা নদীর কচুরিপানা

গাজীপুর প্রতিনিধি: চীনের দুঃখ হুয়াংহু নদী তেমনিভাবে শীতলক্ষ্যা নদীর দুঃখ হয়ে দাঁড়িয়েছিল ভাসমান কচুরিপানা। তবে খুশির খবর হলো সেই কচুরিপানা কমতে শুরু করেছে। গোসিংগা খেয়া ঘাটের ইজারাদার মুসা মোড়ল জানান - ১৫ দিন আগে হঠাৎ করে নদী কচুরিপানায় ভরে যায় এতে নদীর সৌন্দর্য বিনষ্ট হয়। কচুরিপানার কারনে নদী পথে নৌযান চলাচল, খেয়া পাড়াপাড় ও নদী থেকে মৎস্য আরোহন ব্যাপকভাবে বাধা গ্রস্থ হয়। এখন জোয়ার ভাটার কারণে নদী থেকে কচুরিপানা কমতে শুরু করেছে।নদীতে জোয়ারের চেয়ে ভাটার প্রভাব বেশি হওয়ায় কচুরিপানা ভাটির দিকে নামতে শুরু করেছে। জানা যায়, ভাসমান এসব কচুরিপানার উৎস হচ্ছে এক শ্রেণীর প্রতাপশালী ব্যক্তিদের অবৈধ মাছের ঘের।আর ওইসব ঘেরের:
আরও পড়ুন
খুবির ৬ শিক্ষার্থী পেলেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

খুবির ৬ শিক্ষার্থী পেলেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

তানভীর হাসান তন্ময়;খুবি প্রতিনিধি: ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯’ এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খু্বি) ৬ (ছয়) অনুষদের বিভিন্ন ডিসিপ্লিনের ৬ জন শিক্ষার্থী। গতকাল সোমবার (১ মে) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অফিসিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। স্বর্ণপদকের জন্য মনোনীতরা হলেন, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের সিএসই ডিসিপ্লিনের নাজমুস সাকিফ (সিজিপিএ- ৩.৯৬), জীব বিজ্ঞান স্কুলের ফার্মেসি ডিসিপ্লিনের মাইশা মালিহা মেধা (সিজিপিএ ৩.৯৫), ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের তমালিকা বালা (সিজিপিএ-৩.৭৫), সমাজবিজ্ঞান স্কুলের অর্থনীতি ডিসিপ্লিনের মুক্তা আক্তার (সিজিপিএ-৩.৮৯), কলা ও মানবিক স্কুলের বাংলা ডিসিপ্লিনের সদানন্দ মণ্ডল (সিজিপিএ-৩.৫০) এবং চারুকলা স্কুলের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের তাবাসসুম ইমা (সিজিপিএ-৩.৮১)। মনোনীতদের মধ্যে:
আরও পড়ুন
খুলনায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্রসহ ৩ জন নিহত

খুলনায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্রসহ ৩ জন নিহত

খুলনা প্রতিনিধি: যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের কেশবপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে বাবা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছে। গতকাল সোমবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেশবপুর উপজেলার বুজতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার বেতগ্রামের আবদুল মান্নানের ছেলে জাহাঙ্গীর জোয়ার্দার (৪৫) ও তার ছেলে মোস্তাইন (১২), চারাবট তলায় সাত্তার মোলঙ্গীর ছেলে মোস্তফা মোলঙ্গী(২২) থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সন্ধ্যার পর দুইটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা মৃত দেহ উদ্ধার করে। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, সোমবার সন্ধ্যা ৭টার দিকে যশোরের কেশবপুরে বুজতলা নামক:
আরও পড়ুন
রামগতিতে আন্তর্জাতিক শ্রমিক দিবসে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

রামগতিতে আন্তর্জাতিক শ্রমিক দিবসে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

রামগতি প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলা ট্রাক ও পিকাপ মালিক ও শ্রমিক কল্যাণ ইউনিয়নের আয়োজনে র‌্যালী ও শ্রমিক সমাবেশের মাধ্যমে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বেলা ১১টায় একটি উপজেলা প্রাঙ্গণ থেকে অনুষ্ঠিত র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর ৮নং ওয়ার্ডে প্রশিকা ভবনের সামনে এসে শেষ হয়। পরে সংগঠনের উপজেলা সভাপতি আবদুল ওয়ারেছ মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ'লীগ সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ. উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: রাহিদ হোসেন, ইউনিয়নের সহ সভাপতি মনির হোসেন খন্দকার। বক্তব্য রাখেন:
আরও পড়ুন
তজুমদ্দিনে আন্তর্জাতিক শ্রমিক দিবসে র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

তজুমদ্দিনে আন্তর্জাতিক শ্রমিক দিবসে র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

রুবেল চক্রবর্তী,ভোলা প্রতিনিধি: উপজেলা জাতীয় শ্রমিকলীগের আয়োজনে ভোলার তজুমদ্দিনে র‌্যালী ও শ্রমিক সমাবেশের মাধ্যমে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বেলা ১১টায় একটি র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা শ্রমিকলীগ সভাপতি টুটুল তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আ'লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ার,জেলা পরিষদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইশতিয়াক হাসান, উপজেলা ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক শহিদুল্লাহ কিরণ,সোনাপুর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মেহেদি হাসান মিশু, চাঁচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের:
আরও পড়ুন
রামগঞ্জে মে দিবস পালিত

রামগঞ্জে মে দিবস পালিত

রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে সোমবার দুপুরে পৌরসভা মিলনায়তনে মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় শ্রমিকলীগের যুগ্ন আহবায়ক মারুফ হোসেন তারেকের সভাপতিত্বে এবং পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক শাহ আলম জীবন ছিদ্দিকীর উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে ব্কতব্য রাখেন উপজেলা জাতীয শ্রমিকলীগের যুগ্ন আহবায়ক নেওয়াজ শরিফ ইমন,রবিন ছিদ্দিকী,নাজমুল হোসেন,সাইফুল ইসলাম প্রমুখ। আলোচনা সভার পুর্বে বনার্ঢ়্য ব্যালী শহরের বিভিন্ন সড়কে প্রদক্ষিন করে।
আরও পড়ুন
রামগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে হামলা: আহত ৩

রামগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে হামলা: আহত ৩

রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে আমেনা বেগম নামের এক বৃদ্ধা মহিলাকে পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে পিতাপুত্র এমরান ও ফাহাদের নেতৃত্বে ভাড়াটিয়া হামলাকারী দল। ফাহাদ ওই বাড়ির এমরান হোসেনের ছেলে। এসময় বৃদ্ধা আমেনা বেগম বাচাঁতে এলে তার বোন রজবের নেছা ও বোনের ছেলে ইসমাইল এগিয়ে এলে তাদেরও পিটিয়ে আহত করে হামলাকারীরা। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত সন্ধায় উপজেলার ৬নং লামচর ইউনিয়নের তাহেরপুর গ্রামের হাবিয়ার বাপেগো বাড়িতে। স্থানীয় লোকজন বৃদ্ধা আমেনা,ইসমাইল হোসেন ও রজবের নেছাকে উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করেছে। খবর পেয়ে রামগঞ্জ মোহাম্মদিয়া বাজার ফাড়ি থানার পুলিশ এসআই কাজল বড়–য়া ও এএসআই মোঃ ফখরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.