সারাদেশ

কিশোর গ্যাংবিরোধী অভিযানে রায়পুরে আটক ৪৪

কিশোর গ্যাংবিরোধী অভিযানে রায়পুরে আটক ৪৪

  প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ প্রতিরোধে লক্ষ্মীপুরের রায়পুরে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর জেলা পুলিশ সুপারের নির্দেশনায়  উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপ্রয়োজনে বাইরে  ঘোরাফেরা, বিভিন্ন স্থানে দলবদ্ধভাবে আড্ডা ও সন্দেহজনক অবস্থায় থাকা ৪৪ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযানের  অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও পরিচয় যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রায়পুর থানা পুলিশ জানায়, কিশোরদের অপরাধপ্রবণতা রোধে এবং সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন
রায়পুরে হুইলচেয়ার ও আর্থিক সহায়তা পেল বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও রফিকউল্ল্যা

রায়পুরে হুইলচেয়ার ও আর্থিক সহায়তা পেল বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও রফিকউল্ল্যা

  প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: একজনের বয়স মাত্র পাঁচ বছর। নিজের পায়ে দাঁড়াতে পারে না, হাঁটতেও পারে না। দিনের প্রায় পুরো সময়ই মায়ের কোলে থাকতে হয় তাকে। অন্যজন দুই পা হারিয়েছেন ১৯৬১ সালে। একটি চেয়ার ও টেবিল নিয়ে ছোট্ট চায়ের দোকান চালিয়ে কোনোভাবে জীবিকা নির্বাহ করছেন তিনি। দুজনেরই চলাফেরার  জন্য ছিল না একটি হুইলচেয়ার। লক্ষ্মীপুরের রায়পুরে এমন দুই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটিকে একটি হুইলচেয়ার এবং দুই পা হারানো রফিকউল্ল্যা মিয়াকে হুইলচেয়ারের পাশাপাশি আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। রায়পুর উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের পাঁচ বছরের শিশুটিকে দিনের বেশির ভাগ সময় মায়ের কোলে থাকতে হয়। পরিবারের:
আরও পড়ুন
প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

রুবেল চক্রবর্তী,জেলা প্রতিনিধি॥ ভোলার তজুমদ্দিনে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বর্তমানে সরকারি হাসপাতালটিতে ৪জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। গত ২মাসে মোট ৩৯জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে ৩৫জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরছেন।  এমতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটিতে জনবল সংকটের কারণে প্রত্যাশিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলাবাসী। হাসপাতালটিতে উপজেলা ছাড়াও বিভিন্ন চরাঞ্চল থেকে অনেক রোগী চিকিৎসা নিতে এসে পড়তে হয় বিপাকে। সূত্রে জানা গেছে, উপজেলাসহ মেঘনার বুকে জেগে উঠা চরাঞ্চলের দেড় লক্ষাধিক মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসা এই সরকারি হাসপাতালটি।কিন্তু চরাঞ্চলের ইমারজেন্সী রোগীকে নদী পথে বহন করার মতো নেই কোন ব্যবস্থা। বিগত সরকারেরর বরাদ্দকৃত সরকারি একমাত্র নৌ-এম্বুলেন্সটি বর্তমানে রয়েছে পরিত্যক্ত অবস্থায়। বহন করতে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে কাজ না করেই ৩০ লাখ টাকা বিল তুলে নেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে কাজ না করেই ৩০ লাখ টাকা বিল তুলে নেওয়ার অভিযোগ

  বিশেষ প্রতিনিধি, লক্ষ্মীপুর লক্ষ্মীপুর সদর উপজেলায় খাল পুনর্খনন ও সংস্কার প্রকল্পের কোনো কাজ না করেই পুরো বিল  তুলে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, এলজিইডির সংশ্লিষ্ট প্রকৌশলীকে অনিয়মের মাধ্যমে ম্যানেজ করে এ অর্থ উত্তোলন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর  (এলজিইডি) সূত্র জানায়, ‘আইপিসিপি’ প্রকল্পের আওতায় লক্ষ্মীপুর সদর উপজেলার পি টু ডি খাল (০.০০ মি. হতে ১০৯৫.২৭ মি.) এবং পি টু ডি ১/১ খালের (০.০০ মি. হতে ২৩৯৭.৬০১ মি.) সংস্কার ও প্রয়োজনীয় অবকাঠামো (বেড ব্লক ও টিবিএম) নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এ কাজের মোট চুক্তি মূল্য ছিল প্রায় ৩০ লাখ ৩ হাজার ৫৩৬ টাকা। সংযুক্ত:
আরও পড়ুন
অ্যাম্বুলেন্সে মানুষের সেবায়, ডেঙ্গুতে থেমে গেল ১৭ বছরের অপুর জীবন

অ্যাম্বুলেন্সে মানুষের সেবায়, ডেঙ্গুতে থেমে গেল ১৭ বছরের অপুর জীবন

  মোঃ হাসিবুজ্জামান টিপু, খুলনা জেলা প্রতিনিধি খুলনার পাইকগাছায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাজাহারুল মুন্না অপু (১৭) নামে  এক কিশোরের অকাল মৃত্যু হয়েছে। তিনি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের সহকারী (হেলপার) হিসেবে কর্মরত ছিলেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতাল হেলথ কেয়ার  ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত অপু উপজেলার গড়ইখালী ইউনিয়নের শান্তা গ্রামের বাসিন্দা মাসুম বিল্লাহ সরদার ও বেলী বেগম দম্পতির ছেলে। তবে ছোটবেলা  থেকেই তিনি পাইকগাছা গ্রামের নানার বাড়িতে বসবাস করতেন। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, কিছুদিন আগে অপুর শরীরে প্রচণ্ড জ্বর দেখা দিলে পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু শনাক্ত হয়। প্রথমে:
আরও পড়ুন
ডেঙ্গু প্রতিরোধে মাঠে আনসার-ভিডিপি: ফুলতলায় খাল পরিষ্কার ও মশক নিধন অভিযান”

ডেঙ্গু প্রতিরোধে মাঠে আনসার-ভিডিপি: ফুলতলায় খাল পরিষ্কার ও মশক নিধন অভিযান”

  মোঃ হাসিবুজ্জামান টিপু, খুলনা জেলা প্রতিনিধি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে খুলনার ফুলতলা উপজেলায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান  পরিচালনা করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। শনিবার উপজেলার দামোদর ইউনিয়নের জোড়া বটতলা ফজলুল উলুম বহুমুখী মাদ্রাসা ও এতিমখানা  সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় খালের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, কচুরিপানা ও জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণে সরাসরি অংশ নেন স্থানীয় আনসার-ভিডিপির সদস্যরা। উপজেলা প্রশিক্ষক আব্দুল্লাহ-আল রাসেলের  তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমে অংশ নেন দলনেতা আবুল খায়ের, দলনেত্রী পারভীন বেগমসহ স্থানীয় আনসার-ভিডিপির স্বেচ্ছাসেবী সদস্যরা। অভিযানে খালে জমে থাকা কচুরিপানা ও আবর্জনা অপসারণের পাশাপাশি পানি:
আরও পড়ুন
নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের মশক নিধন অভিযান

নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের মশক নিধন অভিযান

  নরসিংদী প্রতিনিধি; নরসিংদীতে ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে জেলা যুবদল। কেন্দ্রীয়  যুবদলের ঘোষিত ‘অঙ্গীকার, পরিবেশ রাখবো পরিষ্কার’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী রেলস্টেশন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে স্টেশন চত্বর ও  প্ল্যাটফর্মের বিভিন্ন স্থানে মশক নিধনের ওষুধ ছিটানো হয়। একই সঙ্গে ফগার মেশিন ব্যবহার করে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। স্টেশন এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিচ্ছন্নতা কার্যক্রমও চালানো হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান, সিনিয়র:
আরও পড়ুন
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চট্টগ্রাম বিভাগে তৃতীয় রায়পুরের ইউএনও মেহেদী হাসান কাউছার

জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চট্টগ্রাম বিভাগে তৃতীয় রায়পুরের ইউএনও মেহেদী হাসান কাউছার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের পারফরম্যান্সে আগস্ট ২০২৬ মাসে চট্টগ্রাম বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী কর্মকর্তার তালিকায় তৃতীয় হয়েছেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার। এ তালিকায় প্রথম হয়েছেন ফেনীর দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. শাহীদুল ইসলাম এবং দ্বিতীয় হয়েছেন খাগড়াছড়ির পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন। চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে আগস্ট মাসের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের পারফরম্যান্স মূল্যায়নে প্রথম স্থানে থাকা দাগনভূঞার ইউএনও মো. শাহীদুল ইসলামের পারফরম্যান্স ১১৫ শতাংশ, দ্বিতীয় স্থানে থাকা পানছড়ির ইউএনও ফারহানা নাসরিনের ৯৭ শতাংশ এবং তৃতীয় স্থানে থাকা রায়পুরের ইউএনও মেহেদী হাসান কাউছারের পারফরম্যান্স ৯৬ শতাংশ। উপজেলা:
আরও পড়ুন
৭শ যানবাহন নিয়ে চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান আলম প্রধানের শোডাউন।

৭শ যানবাহন নিয়ে চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান আলম প্রধানের শোডাউন।

  বাবুল খানঃ আসন্ন গোসিংগা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার লুৎফর রহমান আলম প্রধান সাত শতাধিক যানবাহন নিয়ে ব্যাপক শোডাউন করেছেন। শোডাউন উপলক্ষে শুক্রবার জুমার  নামাজের পর থেকেই গোসিংগা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা খন্ড খন্ড মিছিল নিয়ে হায়াৎখারচালা ইঞ্জিনিয়ার লুৎফর রহমান আলম প্রধানের বাড়ির সামনে সমবেত হতে থাকে। বিকাল তিনটায় বিশটি ব্যক্তিগত গাড়ি চার শতাধিক মোটরসাইকেল, তিনশ অটো রিস্কাা ও প্রায় তিন হাজার লোক নিয়ে শোডাউন শুরু হয়ে প্রথমে  বাউনি-পটকা রাস্তা পার হয়ে শ্রীপুর -গোসিংগা রোড প্রদক্ষিণ করে গোসিংগা বাজারে এসে সংক্ষিপ্ত গণসংযোগ করে পরবর্তীতে লতিবপুর -নারায়ণপুর রাস্তা প্রদক্ষিণ শেষে পুনরায় হায়াৎখারচালা:
আরও পড়ুন
চর ফলকনে পরিবর্তনের সুর: ফিরোজ রাইহানের নির্বাচনী প্রচার শুরু

চর ফলকনে পরিবর্তনের সুর: ফিরোজ রাইহানের নির্বাচনী প্রচার শুরু

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি- ‎লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নিজের প্রচার-প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন তরুণ সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী মীর ফিরোজ রাইহান। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার চর ফলকন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে নিজের নিজ এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শ্রদ্ধেয় মুরুব্বি ও আত্মীয়স্বজনদের সাথে এক মতবিনিময় সভার মধ্য দিয়ে তিনি এই আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করেন। উক্ত মতবিনিময় সভায় এলাকার সর্বস্তরের মানুষের উপচে পড়া উপস্থিতি লক্ষ করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য ওমর ফারুক বাবুল, হাজিরহাট উপকূল সরকারি কলেজের অধ্যাপক মো. আক্তার হোসেন, হাজিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মিজান দেওয়ান, প্রবীণ রাজনীতিবিদ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.