রামগঞ্জে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল সমাবেশ
আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা মার্কার মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাইর উপর হামলা ও সিইসির পদত্যাগের দাবিতে লক্ষ্মীপুরের রামগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতাকর্মীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬জুন জুমার নামাজের পর সোনাপুর বড় মসজিদের সামনে থেকে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি সোনাপুর থেকে শুরু হয়ে রামগঞ্জ পৌরসভা বাইপাস সড়ক প্রদক্ষিন করে রামগঞ্জ চৌরাস্তা পুলিশ বক্সের সামনে এসে এক বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ শাখার সভাপতি মাওঃ মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে ও উপজেলা শাখার সেক্রেটারী মোঃ আবদুর রহিমের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান:
