ইবি মার্কেটিং ক্লাবের নেতৃত্বে কানন-সিফাত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ( ইবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের সংগঠন মার্কেটিং ক্লাবের ২০২৫-২৬ কার্যকালের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ২০১৯-২০ শিক্ষাবর্ষের জেদান আল কানন ও সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের বিন ইয়ামিন সিফাত কে মনোনীত করা হয়েছে। শনিবার ( ১৩ সেপ্টেম্বর) সংগঠনটির উপদেষ্টা মোঃ সাদিকুল আজাদ এবং আহ্বায়ক মোঃ রুহুল আমিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি রাকিব মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ হাসান ও কোষাধ্যক্ষ ওয়াশি ইশতিয়াক ইফতি। এছাড়া মেম্বার সিলেকশন বিভাগের দায়িত্বপ্রাপ্তরা হলেন - জেবিন জাহেদ তিশা, জান্নাতুল তামান্না, রওনক খান ও বর্ণালী দাশ বর্ণা, প্রোগ্রাম অর্গানাইজিং বিভাগের দায়িত্বপ্রাপ্তরা হলেন - সোহানুর:
