শিক্ষা

ফ্যাসিবাদ কায়েম ও আয়নাঘর তৈরি করেছে যারা তাদের এদেশে রাজনীতি করার কোন অধিকার নেই

ফ্যাসিবাদ কায়েম ও আয়নাঘর তৈরি করেছে যারা তাদের এদেশে রাজনীতি করার কোন অধিকার নেই

অনলাইন ডেস্ক- যারা বাংলাদেশপন্থী, তারাই এদেশে রাজনীতি করবেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেছেন, যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, যারা আয়নাঘর তৈরি করেছে, যারা গুম, খুন করেছে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, এই দেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নাই। আওয়ামী লীগের দোসরদের যেখানেই পাওয়া যাবে, তাদের ধরে থানায় সোপর্দ করার আহ্বান জানান। এদের সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনারও দাবি করেন সাদিক কায়েম। সাদিক কায়েম জানান, জার্মানিতে যেভাবে নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করা হয়েছে, ইতালিতে যেভাবে মুসোলিনিকে নিষিদ্ধ:
আরও পড়ুন
দানব রানির রাজ্য- সোমাইয়া আহ‌মেদ

দানব রানির রাজ্য- সোমাইয়া আহ‌মেদ

দানব রানির রাজ্য এক দেশে ছিল দানব রানি, রক্তখেলায় যার ছিল টানি। হাসি মুখে করতো হত্যা, ভয় ছড়াত রাজ্যে নিত্য। তার রাজপ্রাসাদ সোনার খাঁচা, ভিতরে লুকায় মৃত্যুর নাচা। মানুষ মরে পাখির মতো, লাশে ভরে পথের যত। বন্দিশালা অন্ধকারে, চিৎকার মিশে রাতের তারে। খুপড়ি ঘরে চোখের জ্বালা, মানব জীবনে দুঃখের মালা। ডাইনিবুড়ি যেমন খুশি, রক্ত পানেই হাসি ফুঁসি। তেমনি রানি আনন্দ পায়, মানুষ মেরে উৎসবায়। মন্ত্রী-সেনা তারই সুরে, জুলুম চলে ঘরে ঘুরে। আইন মানে না কেউ তাতে, আতঙ্ক বয়ে যায় বাতাসে রাতে। কিন্তু একদিন তরুণ দল, উঠে বলে—“অন্যায় চল?” বজ্রকণ্ঠে গর্জন তোলে, ভয় মিশে যায় রানির হলে। ছাত্রেরা ফুঁসে আগুন জ্বালে,:
আরও পড়ুন
২৩ দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর মৃত্যু

২৩ দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর মৃত্যু

   জবি সংবাদদাতা-  মাত্র ২৩ দিনের মাথায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচজন শিক্ষার্থী মারা গিয়েছে। এরমধ্যে তিনজন বর্তমান এবং দুজন সাবেক শিক্ষার্থী। তারা হলেন, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসিবুর রহমান, ইতিহাস বিভাগের ২০১৮-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানজিদা ইসলাম , পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী জোবায়েদ হোসেন, ম্যানেজমেন্ট বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবুল কালাম এবং হিসববিজ্ঞান বিভাগের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মানজুরা আক্তার। এসময় মানজুরা আক্তারের সাথে তার দশ বছরের মেয়ে আয়েশা সিদ্দিকাও মারা যায়। ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসিবুর রহমান গত ৩ অক্টোবর মারা যান। পুরান ঢাকার স্টার কাবাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের:
আরও পড়ুন
এইচএসসির ফলাফল প্রকাশ

এইচএসসির ফলাফল প্রকাশ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার পরীক্ষায় গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করা হয়। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির এ ফল প্রকাশ করেন।    
আরও পড়ুন
আবারো বাড়ছে করোনা, শিক্ষার প্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

আবারো বাড়ছে করোনা, শিক্ষার প্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

ভারতসহ বিভিন্ন দেশে করোনার নতুন উপধরনের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশেও সতর্কতা জোরদার করা হয়েছে। এই প্রেক্ষাপটে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা রোধে স্বাস্থ্য অধিদপ্তরের ৫টি নির্দেশনা কঠোরভাবে প্রতিপালনের জন্য অনুরোধ জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান। সংক্রমণ প্রতিরোধে প্রধান নির্দেশনাগুলো হলো : * নিয়মিতভাবে সাবান ও পানি দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া। * জনসমাগমস্থলে এবং ঘরের বাইরে মাস্ক ব্যবহার করা। * আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ শারীরিক দূরত্ব (অন্তত ৩ ফুট) বজায় রাখা। * অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা। * হাঁচি-কাশির সময় টিস্যু বা কনুই দিয়ে মুখ:
আরও পড়ুন
জগন্নাথে ভর্তি পরীক্ষা শুরু ৩১ জানুয়ারি, থাকছে না দ্বিতীয়বার সুযোগ

জগন্নাথে ভর্তি পরীক্ষা শুরু ৩১ জানুয়ারি, থাকছে না দ্বিতীয়বার সুযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ৩১ জানুয়ারি শুরু হবে। শিক্ষার্থীরা আগামী ১ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে (https://admission.jnu.ac.bd) গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার সময় প্রাথমিক আবেদন ফি বাবদ শিক্ষার্থীকে ১০০ টাকা দিতে হবে। আবেদনকারীদের মধ্য থেকে মেধাক্রম অনুসারে প্রাথমিক বাছাইকৃত প্রথম ৪০ হাজার জনকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে। বাছাই পর্বে নির্বাচিত শিক্ষার্থীরা ৭০০ টাকা পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। শুরুতেই চারুকলা অনুষদের অধীনে 'ই' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৪ ফেব্রুয়ারি 'ডি' ইউনিট, ১৫ ফেব্রুয়ারি 'বি' ইউনিট, ২২ ফেব্রুয়ারি 'এ' ইউনিট এবং:
আরও পড়ুন
জবি শিক্ষার্থীদের সব দাবি মেনে নিল সরকার

জবি শিক্ষার্থীদের সব দাবি মেনে নিল সরকার

রাজধানীর কাকরাইল মোড়ে প্রায় ৫০ ঘণ্টার আন্দোলন শেষে পূরণ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবি। তাদের সকল দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ। শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় আন্দোলনস্থলে এসে অধ্যাপক এস এম এ ফায়েজ এ তথ্য জানান। তিনি বলেন, সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে। সেখানে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের আবাসিক হলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব দ্রুত অস্থায়ী হল নির্মাণের সিদ্ধান্ত। সেই সঙ্গে স্থায়ী হলের কাজ চলবে বলেও জানিয়েছেন জবির ভিসি। এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পেজে এক পোস্টে:
আরও পড়ুন
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল, আসন প্রতি লড়বেন ৫৮ ভর্তিচ্ছু

কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল, আসন প্রতি লড়বেন ৫৮ ভর্তিচ্ছু

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের বাণিজ্য অনুষদভুক্ত ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত হবে। এদিন বেলা ৪টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে বিকেল ৫টা পর্যন্ত। এই ইউনিটে ৪১০টি আসনের জন্য আবেদন করেছেন ২৩ হাজার ৭৯৩ জন শিক্ষার্থী, সে হিসেবে প্রতি আসনের জন্য লড়ছেন গড়ে ৫৮ জন। এর আগে গত ১৯ এপ্রিল ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর ‘এ’ ইউনিটে ৩৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩২ হাজার ৬৫৮ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন গড়ে ৯৩ জন শিক্ষার্থী। অন্যদিকে, ‘সি’ ইউনিটে ২৪০টি আসনের জন্য আবেদন করেছেন ৯ হাজার:
আরও পড়ুন
আজ‌ থেকে এসএসসি পরীক্ষা শুরু

আজ‌ থেকে এসএসসি পরীক্ষা শুরু

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত, এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর মোট ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে, ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় পর্যায়ে গঠিত মনিটরিং ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রশ্নপত্র ফাঁসের গুজব প্রতিরোধে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। সেই সঙ্গে, পরীক্ষার দিনগুলোতে:
আরও পড়ুন
শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ

শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ

পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে দীর্ঘ ৪০ দিন পর খুলেছে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। তবে যে সব স্কুলে পরীক্ষা কেন্দ্র রয়েছে সেসব বিদ্যালয় খুলেনি। এর আগে মঙ্গলবার খুলেছে সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। বুধবার (৯ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর-মাউশি খোলার বিষয়ে নোটিশ জারি করেছে। আজ থেকে পুরাদমে ক্লাস শুরু হবে। ২০২৫ সালের শিক্ষাপুঞ্জি অনুযায়ী এই ছুটি নির্ধারণ করা ছিল। সেখানে পবিত্র রমজান, দোলযাত্রা, মহান স্বাধীনতা দিবস, জুমাতুল বিদ্যা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি একসঙ্গে রাখা হয়। শিক্ষাপুঞ্জি অনুসরণ করে গত ২৭ ফেব্রুয়ারি পবিত্র রমজান শুরুর আগে সর্বশেষ ক্লাস নেওয়া হয়। ওইদিনই স্কুলগুলোতে ছুটির নোটিশ জারি করা হয়।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.