ইউপি নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নের দৌড়ে এগিয়ে রাইহান
বিশেষ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৫নং চর ফলকন ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে শক্তিশালী অবস্থানে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব মীর ফিরোজ রাইহান। দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি এলাকায় সাধারণ মানুষের সেবা ও সামাজিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি। তৃণমূল নেতাকর্মী ও এলাকাবাসীর মাঝে তার জনপ্রিয়তা ও আস্থা অর্জনের খবর ইতোমধ্যেই নজর কেড়েছে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের মাননীয় হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মতে, মীর ফিরোজ রাইহান দুঃসময়ে দলের নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন এবং রাজনৈতিক কার্যক্রমে বলিষ্ঠ:
