লক্ষ্মীপুর

বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা, বরগুনায়

বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা, বরগুনায়

বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা, বরগুনায় মইনুল আবেদিন খান ,বরগুনা জেলা প্রতিনিধি: পিরোজপুরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা এবং  রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) প্রদানে বিঘ্ন ঘটানোর প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় বরগুনা জেলা প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বরগুনা জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মো. ইউসুফ আলী মৃধা। কর্মসূচির শুরুতে বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেন পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে বক্তব্য দেন জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক এ জেড এম সালেহ ফারুক, বীর মুক্তিযোদ্ধা সুখরঞ্জন শীল,:
আরও পড়ুন
রায়পুরে সড়ক-ড্রেন নির্মাণে ধীরগতি, মাটি ও গর্তে দুর্ভোগে পথচারীরা

রায়পুরে সড়ক-ড্রেন নির্মাণে ধীরগতি, মাটি ও গর্তে দুর্ভোগে পথচারীরা

  প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে হায়দরগঞ্জ-রায়পুর সড়কের পৌরসভা অংশে প্রায় ১৭ কোটি  টাকা ব্যয়ে সড়ক ও ড্রেন নির্মাণকাজে ধীরগতির অভিযোগ উঠেছে। কার্যাদেশের ১০ মাস পার হলেও প্রকল্পের কাজের অগ্রগতি হয়েছে মাত্র ৪ শতাংশ। অথচ ১২ মাসের চুক্তির মেয়াদ শেষ হতে বাকি আর দুই মাস। এ অবস্থায় নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নির্মাণকাজের ধীরগতিতে প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন পথচারী ও যানবাহন চালকেরা। সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে মাটির স্তূপ পড়ে রয়েছে। এতে চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে। ড্রেনের পাশে তৈরি হয়েছে ছোট-বড়  অসংখ্য গর্ত। দীর্ঘদিন ধরে এসব গর্ত ভরাট না করায় যানবাহন চলাচলে ঝুঁকি:
আরও পড়ুন
রায়পুরে আ.লীগ নেতা রাসেল আদালত চত্বর থেকে ডিবি পুলিশের হাতে আটক

রায়পুরে আ.লীগ নেতা রাসেল আদালত চত্বর থেকে ডিবি পুলিশের হাতে আটক

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান রাসেলকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা জজ  আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার সময় আদালত ভবনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে কী অভিযোগে বা কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ। এর আগে ২০২৫ সালের ১৪ নভেম্বর  রাতে রায়পুর শহরের পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এলাকায় অভিযান চালিয়ে কামরুল হাসান রাসেলকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন ১৫ নভেম্বর তাঁকে লক্ষ্মীপুর সদর থানায় ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের:
আরও পড়ুন
এইচএসসি ফলাফলে লক্ষ্মীপুর জেলায় প্রথম রায়পুরের কাজী ফারুকী কলেজ

এইচএসসি ফলাফলে লক্ষ্মীপুর জেলায় প্রথম রায়পুরের কাজী ফারুকী কলেজ

প্রদীপ কুমার রায়, বিশেষ : ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে লক্ষ্মীপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছে রায়পুরের প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ। এ প্রতিষ্ঠানের  পাসের হার ৯৮ দশমিক ৯২ শতাংশ। পরীক্ষার্থীর সংখ্যা ও উত্তীর্ণ শিক্ষার্থীর বিবেচনায় কুমিল্লা শিক্ষা বোর্ডের সেরা কলেজগুলোর তালিকায়ও রয়েছে প্রতিষ্ঠানটি। কলেজ সূত্রে জানা গেছে, এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৩৭২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৬৮ জন। জিপিএ-৫ পেয়েছে ২৪ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে আটজন , মানবিক বিভাগে তিনজন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৩ জন। এ ছাড়া এ গ্রেড পেয়েছে ১৮৬ জন, এ মাইনাস ১১৮ জন, বি গ্রেড ৩৭ জন এবং সি:
আরও পড়ুন
শ্রী শ্রী রক্ষাকালী মন্দির কমপ্লেক্সের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা

শ্রী শ্রী রক্ষাকালী মন্দির কমপ্লেক্সের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা

  প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: গত ৩১ অক্টোবর ২০২৬ ইং, রোজ শনিবার, লক্ষ্মীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শাঁখাড়ীপাড়ায় অবস্থিত শতবর্ষী ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষাকালী মন্দির কমপ্লেক্সের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা, অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মন্দির কমপ্লেক্সের সভাপতি দেব কুমার কর আমোদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিমুল সাহার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি:
আরও পড়ুন
বকশীগঞ্জে মাদকসহ আটক, মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

বকশীগঞ্জে মাদকসহ আটক, মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

  বকশীগঞ্জ প্রতিনিধি!! জামালপুরের বকশীগঞ্জে  মাদকদ্রব্যসহ শান্ত মিয়া (২১) নামের এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের  কামালেরবাত্তি এলাকায় এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত শান্ত মিয়া কামালেরবাত্তি  গ্রামের আমজাদ আলীর ছেলে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে কামালেরবাত্তি এলাকায় অভিযান চালিয়ে শান্ত মিয়াকে হাতেনাতে আটক করা হয়।  পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সামনে অপরাধ স্বীকার করায় তাকে তাৎক্ষণিকভাবে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড:
আরও পড়ুন
রায়পুরে সুপারি বাগান থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রায়পুরে সুপারি বাগান থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  সংবাদদাতা, রায়পুর (লক্ষ্মীপুর) লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের এক দিন পর তোফায়েল আহমেদ (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের একটি সুপারি বাগান থেকে তাঁর মরদেহ  উদ্ধার করা হয়। নিহতের ছেলে রাসেল আহমেদ জানান, বুধবার বিকেল থেকে তাঁর বাবা নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের বাগানে একটি আমগাছে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান তাঁরা।  স্বজনদের ভাষ্য, তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, প্রাথমিকভাবে গলায় ফাঁস দেওয়ার ঘটনা বলে মনে হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে
আরও পড়ুন
রায়পুরে বিশ্বধর্ম মঞ্জিলে চুরির অভিযোগ, নিরাপত্তাহীনতায় মহাপরিচালক

রায়পুরে বিশ্বধর্ম মঞ্জিলে চুরির অভিযোগ, নিরাপত্তাহীনতায় মহাপরিচালক

  প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকায় অবস্থিত বিশ্বধর্ম মঞ্জিলে কয়েক দফা চুরির অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির মালামাল রাখার গোডাউন ও অফিসকক্ষ থেকে নির্মাণসামগ্রী, যন্ত্রপাতি, টিনসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন  এর মহাপরিচালক ইউসুফ। এ ঘটনায় তিনি পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। অভিযোগপত্রে ইউসুফ উল্লেখ করেন, ২০২৫ সাল থেকে বিশ্বধর্ম মঞ্জিলের গোডাউন ও বিভিন্ন স্থাপনা থেকে ধাপে ধাপে মালামাল চুরির ঘটনা ঘটছে। গোডাউনে রাখা নির্মাণকাজের সরঞ্জাম, পানিতোলার মোটর, বালতি, দা, কোদালসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। এ  ছাড়া গোডাউনঘরের চারপাশের বেড়া ও চালের ১৯টি টিন খুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে ‘হয়রানিমূলক’ মামলার প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে ‘হয়রানিমূলক’ মামলার প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুর: প্রতিনিধি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা, সাজানো ও হয়রানিমূলক দাবি করে তা প্রত্যাহারের দাবিতে  মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকেরা। সোমবার (২৬ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর লক্ষ্মীপুর জেলা ও সব উপজেলা শাখার যৌথ উদ্যোগে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি  অনুষ্ঠিত হয়। মামলার শিকার দুই সাংবাদিক হলেন দৈনিক বাংলাবাজার পত্রিকার রায়পুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন ও দৈনিক সবুজ বিপ্লবের সাংবাদিক মিজানুর রহমান। মানববন্ধন শেষে পুলিশ  সুপারের সাক্ষাৎ করে দুই সাংবাদিকদের মুক্তির দাবি জানান। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, যথাযথ তদন্ত ও তথ্যপ্রমাণ যাচাই ছাড়াই দুই সাংবাদিককে মামলার এজাহারভুক্ত আসামি করা:
আরও পড়ুন

কমলনগরে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষের আশঙ্কা, শাশুড়ি ও জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ

, কমলনগ লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তাজু হাওলাদার বাড়িতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে বলে অভিযোগ উঠেছে। বসতঘর নির্মাণ, জ মির পরিমাপ ও পারিবারিক দ্বন্দ্বকে ঘিরে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এ ঘটনায় সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন আমির হোসেনের পরিবার। স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে আমির হোসেনের সঙ্গে তাঁর শাশুড়ি হোসনেয়ারা বেগম ও অপর এক জামাই গিয়াস উদ্দিনের বিরোধ সৃষ্টি হয়েছে। আমির হোসেনের অভিযোগ, হোসনেয়ারা বেগম ও গিয়াস উদ্দিনের যোগসাজশে তাঁর বিরুদ্ধে চারটি মামলা করা হয়েছে। এর মধ্যে দুটি মামলার বাদী গিয়াস উদ্দিন:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.