রায়পুরে নদীগর্ভে ডুবে যাচ্ছে আলতাফ মাস্টার ঘাট

রায়পুরে নদীগর্ভে ডুবে যাচ্ছে আলতাফ মাস্টার ঘাট

প্রদীপ কুমার রায়: একসময় বিকেল নামলেই মানুষের ভিড়ে মুখর হয়ে উঠত ঘাটের পাড়। নদীর হাওয়ায় জেগে উঠত প্রাণ, ভেসে আসত স্থানীয়দের হাসির শব্দ। এখন সেখানে শূন্যতা, আতঙ্ক আর নদীভাঙনের ক্রমশ গিলে ফেলা স্মৃতি। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেঘনার কোল ঘেঁষা গড়ে ওঠা আলতাফ মাস্টার ঘাট ছিল উপজেলার একমাত্র গড়ে ওঠা পর্যটন কেন্দ্র। প্রাকৃতিক সৌন্দর্য, নদীর নৈসর্গিক টান আর স্থানীয় আলতাফ মাস্টারের উদ্যোগে গড়ে ওঠা এই স্থানটি এখন ভাঙনের মুখে। আলতাফ মাস্টার ঘাটের পশ্চিম অংশ থেকে শুরু হয়েছে মাটি সরে যাওয়া। প্রথমে বাঁধের মাটি ভাঙে, তারপর সিঁড়ি, এখন পুরো ঘাট এলাকা হুমকির মুখে। স্থানীয়রা বলছেন, এটা:
আরও পড়ুন
রায়পুরে জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন

রায়পুরে জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে ভয়াবহ জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। রাস্তাঘাট, বাজার, বাসাবাড়ি এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানেও ঢুকছে পানির স্রোত। স্বাস্থ্যঝুঁকি তো আছেই, সঙ্গে বেড়েছে চলাচলের ভোগান্তি। স্থানীয়দের অভিযোগ—দীর্ঘদিনের নিষ্কাশন ব্যবস্থার অব্যবস্থাপনা, দখল ও ড্রেনেজ সংকটই এই দুরবস্থার মূল কারণ। রায়পুর পৌরসভার ১, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে ঘুরে দেখা গেছে, অলিগলি তো বটেই, মূল সড়কও হাঁটুসমান পানিতে তলিয়ে আছে। স্কুলগামী শিশুদের কাঁধে ব্যাগ নয়, বরং একজোড়া স্যান্ডেল আর ভেজা পোশাক এখন নিয়মিত চিত্র। শহরের বণিকপাড়া এলাকার বাসিন্দা মুদি দোকানি রাজিব বনিক বলেন, বৃষ্টি একটু হলেই দোকানের সামনে পানি জমে যায়। গ্রাহক:
আরও পড়ুন
রায়পুরে বনিক সমিতির নির্বাচনে সাইফুল ইসলামসহ ৫৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা 

রায়পুরে বনিক সমিতির নির্বাচনে সাইফুল ইসলামসহ ৫৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা 

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার পর রায়পুর বাজার বণিক সমিতি নির্বাচন-২০২৫ আয়োজনের মধ্য দিয়ে বাজারজুড়ে ফিরে এসেছে নতুন প্রাণচাঞ্চল্য। সোমবার (২৬ মে) বিকেল পর্যন্ত রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলামের কাছে ১৬ পদে ৫৬ প্রার্থী আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন । ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণ হবে আগামী ২৮ জুন শনিবার। রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম জানান, বণিক সমিতির সভাপতি পদে ৪জন, সিনিয়র সহ-সভাপতি পদে ৫ জন, সহ-সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন, সহসাধারণ সম্পাদক পদে ৩জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩জন, দপ্তর সম্পাদক পদে ৩জন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে:
আরও পড়ুন
মেঘনার করাল গ্রাসে নিঃস্ব হাজারো পরিবার

মেঘনার করাল গ্রাসে নিঃস্ব হাজারো পরিবার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীর উত্তাল ঢেউয়ে তীরবর্তী তিনটি ইউনিয়নের জনপদ হারিয়ে যাচ্ছে চোখের সামনে। জোয়ারে নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে নদীভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। চরইন্দ্রুরিয়া থেকে আলতাফ মাস্টার ইলিশ ঘাট পর্যন্ত আট কিলোমিটারজুড়ে ফসলি জমি, শতাধিক ঘরবাড়ি, রাস্তা, স্কুল ও ব্যবসাপ্রতিষ্ঠান মাটির সঙ্গে মিশে গেছে। হুমকির মুখে রয়েছে আরও দুটি বিদ্যালয়সহ হাজারো স্থাপনা। অথচ এখনো সেখানে নির্মিত হয়নি একটিও স্থায়ী বাঁধ। স্থানীয়দের অভিযোগ, নদী ও সংযোগ খালের অন্তত ১২টি স্থানে চলছে অবৈধ ড্রেজিং। রাজনৈতিক পরিচয়ের আড়ালে স্থানীয় কয়েকজন প্রভাবশালী বিএনপি নেতা এ কাজে জড়িত বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। প্রশাসনিক পদক্ষেপ থাকলেও তা পর্যাপ্ত নয়। আটক:
আরও পড়ুন
রায়পুর পৌরসভায় তীব্র পানির সংকট: চরম ভোগান্তিতে পৌরবাসী

রায়পুর পৌরসভায় তীব্র পানির সংকট: চরম ভোগান্তিতে পৌরবাসী

প্রদীপ কুমার রায়: লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভায় গত এক মাসেরও বেশি সময় ধরে তীব্র বিশুদ্ধ পানির সংকট চলছে। পৌর শহরের ৯টি ওয়ার্ডের অর্ধলক্ষাধিক মানুষ প্রতিদিন বাধ্য হয়ে টিউবওয়েলের পানি ব্যবহার করছেন কিংবা অতিরিক্ত খরচ করে মিনারেল ওয়াটার কিনছেন। গরমের তীব্রতা, পানির স্তর নেমে যাওয়া, বিদ্যুতের লো-ভোল্টেজ ও লোডশেডিং মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রায়পুর পৌরসভার তথ্য মতে, পৌর এলাকায় নিবন্ধিত পানির গ্রাহক সংখ্যা প্রায় ২৫ হাজার। প্রতিদিনের পানির চাহিদা ২৫ লাখ লিটার হলেও বিদ্যুতের লো-ভোল্টেজের কারণে প্রতিদিন সরবরাহ করা সম্ভব হচ্ছে মাত্র ৭-৮ লাখ লিটার পানি। ফলে বেশিরভাগ মানুষই পানির জন্য নির্ভর করছেন বিকল্প উৎসের উপর। পৌরসভার ওয়াটার সুপার:
আরও পড়ুন
রায়পুরের জসিম বেপারী হত্যা মামলার ১৪ আসামি গ্রেফতার

রায়পুরের জসিম বেপারী হত্যা মামলার ১৪ আসামি গ্রেফতার

প্রদীপ কুমার রায়: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং র‍্যাব-৩, সিপিসি-১, ঢাকার যৌথ অভিযানে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চাঞ্চল্যকর জসিম বেপারী হত্যা মামলার এজাহারনামীয় ১৪ জন আসামিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ২২ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার দোয়েল চত্বর এলাকা এবং সন্ধ্যা ৭টার দিকে শাহবাগ মোড় এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে র‍্যাব সদস্যরা। গ্রেফতারকৃত আসামিরা সবাই মামলার এজাহারে নামোল্লেখ ছিল এবং হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। জানা যায়, গত ৭ এপ্রিল ২০২৫ দুপুর ২টার দিকে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে জসিম বেপারীকে দেশীয় অস্ত্র দ্বারা:
আরও পড়ুন
রায়পুরে বখাটেদের দৌরাত্ম্যে থেমে গেছে মুক্তার পড়াশোনা, নীরব প্রশাসন

রায়পুরে বখাটেদের দৌরাত্ম্যে থেমে গেছে মুক্তার পড়াশোনা, নীরব প্রশাসন

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার শায়েস্তানগর এলাকার বানাতুল মেসলেমীন দাখিল মাদ্রাসায় ঘটে যাওয়া একটি দুঃখজনক ঘটনার পর, অষ্টম শ্রেণির ছাত্রী মুক্তা মাদ্রাসা ত্যাগে বাধ্য হয়েছেন। স্কুলে যাওয়ার পথে একদল বখাটের দ্বারা নিত্যদিনের উত্ত্যক্ততা, হুমকি এবং শারীরিক হয়রানির কারণে তার শিক্ষা জীবন থেমে গেছে। প্রশাসনের নিরবতা, স্থানীয় প্রভাবশালীদের ছত্রচ্ছায়া এবং প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অসংবেদনশীল আচরণ এই সংকটকে আরও গভীর করেছে। আজ মঙ্গলবার ২২ এপ্রিল সরজমিন ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী, শিক্ষক শিক্ষার্থী, এলাকাবাসী ও প্রশাসনের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বললে উঠে আসে এই চিত্র। পশ্চিম চরপাতা গ্রামের মনির হোসেনের মেয়ে মুক্তা প্রতিদিন মাদ্রাসা যাওয়ার পথে হয়রানির শিকার হন। একদিন তার পথরোধ করে:
আরও পড়ুন
রায়পুরে মেঘনার দুর্গম চর দখলে জলদস্যুদের তাণ্ডব: আতঙ্কে কৃষক পরিবার

রায়পুরে মেঘনার দুর্গম চর দখলে জলদস্যুদের তাণ্ডব: আতঙ্কে কৃষক পরিবার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার মেঘনা নদীর বুকে জেগে ওঠা দুর্গম চরাঞ্চল এখন যেন এক ভয়াল অভিশাপের নাম। একদিকে কৃষকদের দীর্ঘ পরিশ্রমে ফলানো কোটি টাকার সয়াবিন, অন্যদিকে সংঘবদ্ধ জলদস্যু ও ভূমিদস্যুদের সশস্ত্র দখলদারিত্ব। এ যেন রাষ্ট্রের আইনি কাঠামো ও কৃষকের রক্ত-ঘামে অর্জিত জীবিকার বিরুদ্ধে সরাসরি এক যুদ্ধ। চর কচ্ছিয়া ও চর কানিবগায় প্রায় ৩০ জন কৃষকের ১২০০ একর জমির সয়াবিন জোরপূর্বক লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে। সন্ত্রাসীরা চরে মহড়া দিয়ে, লাল পতাকা উড়িয়ে ভয়ভীতি ছড়িয়ে কৃষকদের চাষাবাদকৃত জমি থেকে জোরপূর্বক উচ্ছেদ করছে। চাষীরা জানান, তাদের সয়াবিন তোলার চেষ্টা করলেই হামলার শিকার হতে:
আরও পড়ুন
রায়পুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু

রায়পুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল কর্মী মো. জসিম উদ্দিন বেপারী মারা গেছেন। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে তার ছোট ভাই কাউছার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বেলা ১২টার দিকে রাজধানীর প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জসিম। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন৷ আহত হয়েছেন অন্তত ৫০ জন। নিহত মো. জসিম উদ্দিন বেপারী রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড চরবংশী গ্রামের ফজল করিমের ছেলে। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী ও রায়পুর উপজেলা বিএনপির সদস্য ফারুক কবিরাজের অনুসারী হিসেবে পরিচিত। নিহতের ছোট ভাই কাউছার:
আরও পড়ুন
রায়পুরে বিএনপির সংঘর্ষ: হত্যা মামলায় ১৭৬ আসামি, বহিষ্কার ১৬, ভাঙচুরে মামলা হয়নি

রায়পুরে বিএনপির সংঘর্ষ: হত্যা মামলায় ১৭৬ আসামি, বহিষ্কার ১৬, ভাঙচুরে মামলা হয়নি

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরের উত্তর চরবংশীতে বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে বিএনপি কর্মী ও স্পেন প্রবাসী সাইজ উদ্দিন নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাতে তার বড় ভাই হানিফ দেওয়ান বাদী হয়ে রায়পুর থানায় মামলাটি করেন। অপরদিকে হত্যার জের ধরে পরদিন তিন বাড়ীতে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনায় মামলা না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিপক্ষের লোকজন। ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের মুল মদদদাতা ব্যক্তিকে আড়ালে রেখে একটি প্রভাবশালী মহল ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টার অভিযোগ উঠেছে। হত্যার ঘটনায় উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফারুক কবিরাজকে প্রধান আসামি করে তার:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.