খেলাধুলা

রায়পুরের চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে ড্রেস ও ক্রীড়া সামগ্রী বিতরণ

রায়পুরের চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে ড্রেস ও ক্রীড়া সামগ্রী বিতরণ

  প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরাঞ্চলের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ড্রেস ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এসব সামগ্রী বিতরণ করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার। এ সময় বিদ্যালয়গুলোর নিয়মিত শ্রেণিশিক্ষা কার্যক্রম এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের কার্যক্রম তদারকি করা হয়। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও ইংরেজি ভাষা চর্চায় উৎসাহিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। বিদ্যালয় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মঈনুল ইসলাম।
আরও পড়ুন
জনগণের আস্থার প্রতিক চেয়ারম্যান প্রার্থী আমু

জনগণের আস্থার প্রতিক চেয়ারম্যান প্রার্থী আমু

নিজস্ব সংবাদদাতা- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হাজিরহাট ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। আর এই নির্বাচনী আমেজে সাধারণ মানুষের মুখে মুখে ঘুরে ফিরছে একটাই নাম—সাংবাদিক আমজাদ হোসেন আমু। মেধা, সততা, এবং দীর্ঘদিনের সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ইতোমধ্যে ইউনিয়নের সর্বস্তরের জনগণের হৃদয়ে আস্থার প্রতীক হিসেবে নিজের অবস্থান শক্ত করেছেন। ​দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে হাজিরহাট ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও নানা অনিয়মের কথা তুলে ধরেছেন আমজাদ হোসেন আমু। সমাজ ও মানুষের প্রতি অকৃত্রিম দায়বদ্ধতা থেকেই এবার তিনি প্রত্যক্ষভাবে জনগণের সেবা করার লক্ষ্যে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন। স্থানীয়দের মতে, একজন কলম সৈনিক হিসেবে তিনি যেভাবে সব সময় সত্যের পক্ষে ও:
আরও পড়ুন
ব্যাটারকে ফাঁদে ফেলাই হাসানের বোলিংয়ের মূল কৌশল

ব্যাটারকে ফাঁদে ফেলাই হাসানের বোলিংয়ের মূল কৌশল

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশ দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের হারিয়ে সিরিজে এগিয়ে গেছে টাইগাররা। ডারউইনের স্মরণীয় এই জয়ে বড় অবদান রেখেছেন পেসার হাসান মাহমুদ। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। সম্প্রতি স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডারউইনের জয়কে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা সাফল্য হিসেবে উল্লেখ করেন হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে জয় পাওয়া একজন ক্রিকেটারের জন্য স্বপ্নপূরণের মতো অনুভূতি বলেও জানান তিনি। ডারউইনে পৌঁছানোর পর থেকেই দল কঠোর পরিশ্রম করেছে এবং প্রতিটি সেশনে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে বলে জানান এই পেসার।:
আরও পড়ুন
শ্রীপুরে প্রধান শিক্ষকের অবহেলায় কাভার্ড ভ্যান চাপায় শিশু শিক্ষার্থী নি’হত

শ্রীপুরে প্রধান শিক্ষকের অবহেলায় কাভার্ড ভ্যান চাপায় শিশু শিক্ষার্থী নি’হত

  বাবুল খান, শ্রীপুর, গাজীপুর। গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবহেলার কারণেই স্কুল ফটকের সামনেই কাভার্ড ভ্যানচাপায় পিস্ট হয়ে তানভীর ইসলাম আরিয়ান (৮) নামের এক শিশু  শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৯ এপ্রিল রবিবার স্কুল ফটকের সামনেই এই দুর্ঘটনা ঘটে। নিহত আরিয়ানের বাবা সজল ইসলাম বলেন, রবিবার সকালে বাসা থেকে স্কুলে যায় আরিয়ান। স্কুল ছুটির পর রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিল। এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা পণ্যবাহী কাভার্ড ভ্যান পেছনের দিকে ব্যাক করলে পাশে থাকা একটি সিমেন্টের সীমানাপিলার ও কাভার্ড ভ্যানের মাঝখানে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় আরিয়ান। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা এসে কাভার্ড:
আরও পড়ুন
তামিমের নেতৃত্বে প্রথম সভায় বিসিবির গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত

তামিমের নেতৃত্বে প্রথম সভায় বিসিবির গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত অ্যাডহক কমিটি সভাপতি তামিম ইকবালের নেতৃত্বে প্রথম সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সভায় বোর্ডের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম সচল রাখতে তাৎক্ষণিক কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সম্প্রতি বিসিবির নির্বাচনে অনিয়মের অভিযোগে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করে। কমিটির অন্য সদস্যরা হলেন, রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদিন নান্নু, আতাহার আলী খান, তানজীম চৌধুরী, সালমান ইস্পাহানী, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা।:
আরও পড়ুন
জেলার আলোচিত ‎কমলনগর ক্রিকেট লীগের উদ্বোধন ‎

জেলার আলোচিত ‎কমলনগর ক্রিকেট লীগের উদ্বোধন ‎

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি- ‎লক্ষ্মীপুর জেলার সর্বোচ্চ আলোচিত ক্রিকেট টুর্নামেন্ট কমলনগর ক্রিকেট লীগ (কেসিএল) সিজন-২ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামান। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আকরাম হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইকতারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ কুমার বিশ্বাস, লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ, জেএসডি'র সভাপতি অধ্যক্ষ আব্দুল মোতালেব, ইসলামি ব্যাংক লাকসাম শাখার ম্যানেজার সানা উল্লাহ, জামায়াতে ইসলামী উপজেলা আমির মাওলানা আবুল খায়ের, বিএনপি সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলি মিঠু, টুর্ণার্মেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা আমজাদ:
আরও পড়ুন
কমলনগরে কেসিএল’র খেলার ড্র ও ট্রফি উন্মোচন

কমলনগরে কেসিএল’র খেলার ড্র ও ট্রফি উন্মোচন

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি- ‎লক্ষ্মীপুরের কমলনগরে কমলনগর ক্রিকেট লীগ (কেসিএল)'র সিজন-২ এর খেলা ড্র ও ট্রফি উন্মোচন করা হয়েছে।  শুক্রবার সন্ধ্যায় পালকি চাইনিজ রেষ্টুরেন্টে শতমুখ স্বপ্ন ফাউন্ডেশনের আয়োজনে এ ড্র ও ট্রফি উন্মোচন করা হয়।কেসিএল খেলা পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আকরাম হোসেন সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর ওয়েলকেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন মিস্টার, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, সহসভাপতি সানা উল্লাহ সানু, সাধারন সম্পাদক মো. ফয়েজ, ‎লক্ষ্মীপুর হাইফাই ক্রীড়াচক্রের পরিচালক, মাহবুবুর রহমান, কলেজ রোড ক্রীড়া সংঘের সভাপতি এমরান হোসেন রাজু,  উপজেলা একাদশ ক্লাবের উপদেষ্টা মাকছুদুর রহমান, রাজিব দেবনাথ, ‎মেডিক্যাল টিমের প্রতিনিধি এমরান হোসেন, ‎স্পন্সর, মীর:
আরও পড়ুন
২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনাসহ ২২ দেশের জার্সি উন্মোচন

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনাসহ ২২ দেশের জার্সি উন্মোচন

অলাইন ডেস্ক- দুয়ারে কড়া নাড়ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। আগামী বছর জুনে বসছে বিশ্বফুটবলের সবচেয়ে বড় মহারণ। বিশ্বকাপে এ পর্যন্ত সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে ২৮টি দেশ। এর মধ্যে বুধবার একসাথে ২২টি দেশের জার্সি উন্মোচন করেছে অ্যাডিডাস। যেসব ফেডারেশনের সঙ্গে চুক্তি রয়েছে, তাদের জার্সি প্রকাশ করেছে বিশ্বের অন্যতম ক্রীড়া সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। বিশ্বকাপের জন্য নতুন জার্সি উন্মোচনের তালিকায় রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, জার্মানি। অতীতের গৌরব আর আধুনিকতার ছোঁয়া মিলিয়ে ডিজাইন করা হয়েছে লিওনেল মেসিদের নতুন জার্সি। নতুন এই জার্সিতে থাকছে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি ও সাদা রঙের মিশ্রণ। ক্লাসিক নীল ডোরাকাটার উপর রাখা হয়েছে গ্রেডিয়েন্ট ইফেক্ট, অর্থাৎ মোটা নীল স্ট্রাইপের মাঝামাঝি থাকবে:
আরও পড়ুন
প্রার্থী ঘোষণার বিরোধিতা করে সহিংসতা করায় বিএনপির ৪নেতা বহিস্কার

প্রার্থী ঘোষণার বিরোধিতা করে সহিংসতা করায় বিএনপির ৪নেতা বহিস্কার

অনলাইন ডেস্ক- আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা কেন্দ্র করে জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় ৪ বিএনপি নেতাকর্মীকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ৪ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যার পরে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুন্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার, জলিল গেইট এলাকায় সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধসহ নানাবিধ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় (আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত) সীতাকুণ্ড উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন:
আরও পড়ুন
(বাজুস) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এনামুল হক খান

(বাজুস) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এনামুল হক খান

অনলাইন ডেস্ক- বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডায়মন্ড অ্যান্ড ডিভাস’র স্বত্বাধিকারী এনামুল হক খান। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো সংগঠনটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।   প্রেসিডেন্টের পাশাপাশি একজন সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট, তিনজন ভাইস-প্রেসিডেন্ট, একজন কোষাধ্যক্ষ এবং ২৯ জন পরিচালক নির্বাচিত হয়েছে। এদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কমিটিতে সাধারণ সম্পাদক পদটি রাখা হয়নি। বাজুস প্রতিষ্ঠার পর এই প্রথম সাধারণ সম্পাদক পদ বিলুপ্ত করা হলো।সোমবার রাজধানীর বাজুসের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির ২০২৫-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নাসরিন ফাতেমা আউয়াল। সংগঠনটির সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সানন্দা জুয়েলার্স (প্রা.)-এর রনজিত ঘোষ, ভাইস-প্রেসিডেন্ট পদে আপন ডায়মন্ড হাউজের আজাদ আহমেদ,:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.