হাজার মাসের চেয়েও উত্তম রাত, পবিত্র শবে কদর
২০ রমজানের পর যেকোনো বিজোড় রাতই হতে পারে শবে কদর। তবে ২৬ রমজানের দিবাগত রাতেই শবে কদর আসে বলে অনেক আলেমদের অভিমত। সে হিসেবে আজ হতে পারে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। ‘শবে কদর’ ফারসি শব্দ। শব মানে রাত বা রজনী। আর কদর মানে সম্মান, মর্যাদা, গুণাগুণ, সম্ভাবনা, ভাগ্য ইত্যাদি। বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালিত হবে এটি। আরবি দিন যেহেতু সূর্যাস্ত থেকে শুরু হয় তাই সন্ধ্যার পর থেকেই পবিত্র শবে কদরের মাহেন্দ্রক্ষণ এসে হাজির হবে মুসল্লিদের কাছে। পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছিল পবিত্র কোরআন। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানেরা মসজিদসহ বাসা-বাড়িতে ইবাদত বন্দেগিতে মশগুল:
