রাজনীতি

শ্রীপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

শ্রীপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  বাবুল খানঃ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করল  শ্রীপুর উপজেলা বিএনপি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনের শুরুতে সকাল ৬টায় শ্রীপুর রেলগেট উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় সংসদ সদস্য ডাক্তার অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচ্চু ও উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব। পরবর্তীতে সকাল ৮টায় শীতলক্ষ্যা নদীতে গোসিংগা বাজার খেয়া ঘাটে মাছের পোনা অবমুক্ত করা হয়। মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও মাওনা  জেএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও ছাত্র-ছাত্রীদের মাঝে চারা বিতরণ করা হয় সকাল ৯ টায়। বিকেলে মুক্তিযোদ্ধা সংসদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও:
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নতুন স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নতুন স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির নতুন চার সদস্য। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। নতুন সদস্যরা হলেন রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহ উল্লাহ। সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও উপস্থিত ছিলেন। নতুন সদস্যরা প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান। জবাবে প্রধানমন্ত্রী তাদের অভিনন্দন জানান এবং দেশ ও জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। বৈঠকে দেশের সার্বিক উন্নয়ন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক:
আরও পড়ুন
জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল

জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী মো. নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করবে জামায়াতে ইসলামী। আজ বুধবার বিকেলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলটির সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ে বলেন, জামায়াতের নির্বাহী পরিষদ গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছে। শিগগির তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের কমলনগর শাখা কমিটি গঠন

লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের কমলনগর শাখা কমিটি গঠন

"সবার আগে বাংলাদেশ" ঐক্য সহোযোগিতা প্রচারনা এ মূলনীতিকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের কমলনগর উপজেলা শাখা কমিটি অনুমোদন করা হয়েছে। সম্প্রতি লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সভাপতি মোঃ মাকছুদুর রহমান (মিয়া মাকছুদ) ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন স্বাক্ষরিত সংগঠনটির প্যাডে ২৮১ সদস্য বিশিষ্ট এ কমিটি প্রকাশ করে। কমিটিতে সভাপতি মোঃ ফরিদ উদ্দিন ও সাধারণ সম্পাদক - ইমতিয়াজ মাহমুদ ইলিয়াস । এছাড়া সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক - মোঃ আনোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক - মোঃ বাবর হোসেন (সবুজ ফলোয়ান) -এর নাম উল্লেখ করা হয়। কমলনগর উপজেলা শাখা কমিটি গঠনে সমন্বয়ক হিসাবে কাজ করেছেন লক্ষ্মীপুর:
আরও পড়ুন
রামগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

রামগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন  উপজেলা আওয়ামীলেিগর সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ কামরুল হাসান বিএসসি (৩৬) নামের আওয়ামীলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে রামগঞ্জ থানা পুলিশ পৌরসভার অভিরামপুর  ওয়ার্ডের তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬(২) ধারায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত ৫নং আসামি কামরুল হাসানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত কামরুল হাসান উপজেলার অভিরামপুর (আলী আকবর চেয়ারম্যান বাড়ি)  মৃত আলী আকবর চেয়ারম্যানের ছেলে। তিনি রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভাইস চেয়ারম্যান, রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক। রাামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ  ফিরোজ উদ্দিন:
আরও পড়ুন
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নৈরাজ্যের অপচেষ্টার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। সোমবার(২২জুন) সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের নেতৃত্বে মিছিলটি জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়। বিভিন্ন স্লোগানে টিএসসি পদক্ষিণ করে জাদুঘরের সামনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা 'আ'লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ইত্যাদি স্লোগান দিতে থাকে। মিছিল শেষে কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন কোন নজির নেই, পতনের পর সাঙ্গোপাঙ্গ সব পালিয়ে যেতে হয়। পতনের পর তারা দেশ ছেড়ে পালিয়েছে। শেখ হাসিনা এসে আবার রাজনীতি করবে, দেশের মানুষ তা মেনে নিবে না মানুষের অধিকার আদায়ে ছাত্রদল ছিল, আছে এবং থাকবে। বিক্ষোভ মিছিলে:
আরও পড়ুন
চলে গেলেন গাজীপুরের বর্ষীয়াণ রাজনীতিবিদ মেয়র আনিছুর রহমান

চলে গেলেন গাজীপুরের বর্ষীয়াণ রাজনীতিবিদ মেয়র আনিছুর রহমান

  বাবুল খানঃ দীর্ঘদিন অসুস্থ থাকার পর অবশেষে চলে গেলেন গাজীপুরের বর্ষীয়াণ রাজনীতিবিদ শ্রীপুর পৌরসভার টানা চারবারের নির্বাচিত মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক  সম্পাদক আনিছুর রহমান। তিনি দীর্ঘদিন যাবত লিভার ও কিডনি রোগে আক্রান্ত হয়ে আজ বরিবার ঢাকার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে বিকাল ৩ টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬৫ বছর। তার মৃত্যুর সংবাদ শুনে তার  বোন রাশিদা হার্ট অ্যাটাক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন। ভাই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আনিছুর  রহমান ছাত্র জীবন থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন তিনি শ্রীপুর:
আরও পড়ুন
ছাত্রদলের নেতৃত্বে এগিয়ে লক্ষ্মীপুরের জিয়া উদ্দিন বাসিত 

ছাত্রদলের নেতৃত্বে এগিয়ে লক্ষ্মীপুরের জিয়া উদ্দিন বাসিত 

কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি ; জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতৃত্বের চুড়ান্ত পর্যায়ে বিএনপি। বিগত রাজপথের সংগ্রামী ত্যাগী ও নেতৃত্বে গুনাবলি সম্মিলিত নেতাদের সন্ধানের দলীয় হাইকমান্ড। কেন্দ্রীয় সংসদের শীর্ষ দুই পদের  জন্য তালিকা চুড়ান্ত হচ্ছে। আলোচিত ও সাংগঠনিক দক্ষ নেতা যাচাই-বাছাই চলছে। যেকোন সময় আসছে পারে নতুন নেতৃত্বের নাম-পরিচয়। বেশ কয়েকজন আলোচিত ও সাংগঠনিক দক্ষ নেতৃত্বে কেন্দ্রীয় সংসদে আলোচনায় রয়েছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বাসিন্দা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, রাজপথের অকুতোভয়, বীর সাহসী সৈনিক, হামলা-মামলায় নির্যাতিত, কারাবরণ ও একাধিক মামলার আসামী, গুমের শিকার, কেন্দ্রীয় ছাত্রসংসদের বর্তমান সহ সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত। তিনি বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে রয়েছেন। তৎকালীন সরকারের:
আরও পড়ুন
কমলনগরে ইউপি নির্বাচনে বিএনপির  কান্ডারি হতে চান যুবদল নেতা শাহেদ

কমলনগরে ইউপি নির্বাচনে বিএনপির  কান্ডারি হতে চান যুবদল নেতা শাহেদ

মোখলেছুর রহমান ধনু রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ০৮ নং চর কাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আকরাম হোসেন শাহেদ। আজ শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। উপজেলা যুবদলের সভাপতি মাওলানা ইউসুফ পাটোয়ারী ও সদস্য সচিব মোহাম্মদ আবু ছায়েদ দোলনের উপস্থিতিতে দপ্তর সম্পাদকের কাছ থেকে ফরম গ্রহণ করেন তিনি। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সাথে ছিলেন। ৮ নং চর কাদিরা ইউনিয়ন যুবদলের সভাপতির দায়িত্বে থাকা আকরাম:
আরও পড়ুন
ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ হলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ হলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদের ছয় জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিযুক্ত করা হয়েছে। সোমবার (০২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয় ত্রয়োদশ জাতীয় সংসদের ছয় জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিযুক্ত করা হয়েছে। সোমবার (০২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়। নবনিযুক্ত হুইপরা হলেন— ১. হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউস। ২. খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। ৩.  শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ৪. নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.