শ্রীপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

শেয়ার

 

বাবুল খানঃ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির
৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করল  শ্রীপুর উপজেলা বিএনপি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনের শুরুতে সকাল ৬টায় শ্রীপুর রেলগেট উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় সংসদ সদস্য ডাক্তার অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচ্চু ও উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব।

পরবর্তীতে সকাল ৮টায় শীতলক্ষ্যা নদীতে গোসিংগা বাজার খেয়া ঘাটে মাছের পোনা অবমুক্ত করা হয়। মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও মাওনা  জেএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও ছাত্র-ছাত্রীদের মাঝে চারা বিতরণ করা হয় সকাল ৯ টায়। বিকেলে মুক্তিযোদ্ধা সংসদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে শ্রীপুর বাজারে বর্ণাঢ্য আনন্দ রেলী শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করা হয় । প্রতিটি প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা  এসএম রুহুল আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালিব, সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, সাবেক সভাপতি শাহজাহান ফকির, জেলা বিএনপির সাবেক সহ- সভাপতি ডাক্তার শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন বেপারী, পৌর বিএনপির আহবায়ক সদস্য আবুল মনসুর মন্ডল, আবুল হোসেন প্রধান, সাইফুল হক মোল্লা প্রমুখ ।

শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির  যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিটি প্রোগ্রামে উপজেলা ও পৌর বিএনপির এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.