বিনোদন

গোপনে বিয়ের গুঞ্জনে ক্ষুব্ধ পূজা চেরি

গোপনে বিয়ের গুঞ্জনে ক্ষুব্ধ পূজা চেরি

গোপনে বিয়ের খবর ছড়িয়ে পড়ায় চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত এসব খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করেছেন তিনি। একই সঙ্গে অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক ব্যবসায়ীর সঙ্গে গোপনে পূজা চেরির বিয়ে হয়েছে—এমন খবর ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে সোমবার (১৭ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে বিষয়টি নিয়ে মুখ খোলেন পূজা। তিনি জানান, গত কয়েক দিন ধরে তাকে জড়িয়ে বিভিন্ন মাধ্যমে একাধিক ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে। নিজের বিয়ের বিষয়ে পূজা বলেন, তিনি আগেই:
আরও পড়ুন
কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার আর নেই

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার আর নেই

লিভার জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে। তার অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা। শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বিএনপির মিডিয়া সেল এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও গভীর সমবেদনা জানিয়েছেন। কারিনার বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ সময়ের আলোকে জানান, ‘পরিবারের পক্ষ থেকে মরদেহ দ্রুত দেশে আনার চেষ্টা চলছে। চেষ্টা করছি আগামীকালের মধ্যে মেয়ের মরদেহ দেশে নিয়ে আসতে।’ এ সময় আবেগাপ্লুত কণ্ঠে তিনি দেশবাসীর:
আরও পড়ুন
শাকিবের নায়িকা তানজিন তিশা?

শাকিবের নায়িকা তানজিন তিশা?

ছোটপর্দার আলোচিত অভিনেত্রী তানজিন তিশা। নাটকের পাশাপাশি কাজ করে প্রশংসিত হয়েছেন ওয়েব সিনেমাতেও। নাম লিখিয়েছেন টালিউড সিনেমায়। ভারতের নির্মাতা এমএন রাজের ‘ভালোবাসার মরসুম’ ছবিতে অভিনেতা গৌরব রায় চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। এবার এই অভিনেত্রীকে দেখা যাবে ঢালিউডের সুপারস্টার শাকিব খানের বিপরীতে। বিষয়টি নিয়ে সিনেমাসংশ্লিষ্ট কেউ মুখ না খুললেও গুঞ্জন ছড়িয়েছে। এ প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। যখন জানব তখন আপনাদের জানাব।’ এদিকে তিশা প্রায় দেড় মাস ধরে কোনো কাজ করছেন না। ঈদের আগে দেশের বাইরে গিয়েছিলেন তিনি। ফেরার পরও আর কোনো নাটক, সিরিজ বা সিনেমার শুটিংয়ে অংশ নেননি। নিজেই জানালেন, এটি এক ধরনের ‘লম্বা:
আরও পড়ুন
সেরা অভিনেতা শাকিব খান, অভিনেত্রী মেহজাবীন

সেরা অভিনেতা শাকিব খান, অভিনেত্রী মেহজাবীন

হয়ে গেল মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪–এর জমকালো আসর। এবারের আসরে তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতা হয়েছেন শাকিব খান এবং তারকা জরিপে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মেহজাবীন চৌধুরী। শুক্রবার (২৩ মে) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসে এবারের আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। তারকা জরিপে সেরা অভিনেতা শাকিব খানের হাতে পুরস্কার তুলে দেন অভিনেতা আফজাল হোসেন ও জাদুশিল্পী জুয়েল আইচ। অন্যদিকে ‘প্রিয় মালতী’ সিনেমায় অভিনয়ের জন্য পুরস্কারটি পেয়েছেন মেহজাবীন। তার হাতেও পুরস্কার তুলে দিয়েছেন অভিনেতা আফজাল হোসেন ও জাদুশিল্পী জুয়েল আইচ। এর আগে বাংলা চলচ্চিত্রে অভিনয়ের রজতজয়ন্তী উপলক্ষে শাকিব খানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। সম্মাননা তুলে দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা:
আরও পড়ুন
ফিরেই দীপিকার রেকর্ড

ফিরেই দীপিকার রেকর্ড

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবার নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক নিতে যাচ্ছেন। জানা গেছে, ‘স্পিরিট’ ছবির জন্য দীপিকা ২০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। তার এই পারিশ্রমিক স্বামী রণবীর সিংয়ের সাম্প্রতিক পারিশ্রমিককেও ছাড়িয়ে গেছে বলে জানা গেছে। এই সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা প্রভাসকে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবু দীপিকার এই বিশাল পারিশ্রমিক নিয়ে এরই মধ্যে বলিউড পাড়ায় চর্চা শুরু হয়েছে। ‘স্পিরিট’ সিনেমাটি পরিচালনা করছেন কবির সিং ও অর্জুন রেড্ডিখ্যাত ভারতীয় পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এই সিনেমার মাধ্যমে প্রথমবার প্রভাসের সঙ্গে কাজ করতে চলেছেন তিনি। তবে সিনেমার কাস্টিং, শুটিং ও মুক্তির তারিখ:
আরও পড়ুন
সাবেক এমপি মমতাজ বেগম গ্রেপ্তার

সাবেক এমপি মমতাজ বেগম গ্রেপ্তার

মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ডিবি। সোমবার (১২ মে) রাত পৌনে ১২ টায় তাকে গ্রেপ্তার করা হয়।   ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধানমন্ডি স্টার কাবাবের পেছনের একটি বাসায় মমতাজ বেগম আত্মগোপনে ছিলেন। সেখান থেকে রাত পৌনে ১২ টায় তাকে গ্রেপ্তার করা হয়। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
অপু বিশ্বাস-শাওন-জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

অপু বিশ্বাস-শাওন-জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

অভিনেত্রী নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর নামে হত্যাচেষ্টা মামলা হয়েছে। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন মাজহুরুল ইসলাম। মামলাটিতে আসামির তালিকায় রয়েছে অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, আজিজুল হাকিমের নাম-ও। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার ভাটার থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় এসব অভিনয়শিল্পীদের আসামি করা হয়েছে। মামলার নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে― সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। এসব আসামি:
আরও পড়ুন
দোয়া পড়ে শুটিং সেটে যেতাম : নুসরাত ফারিয়া

দোয়া পড়ে শুটিং সেটে যেতাম : নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। দেশের পাশাপাশি কাজ করেন ভারতের পশ্চিমবঙ্গেও। অভিনয় গান দুটি সমান তালেই চলে তার। এবার ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত ভৌতিক ঘরানার সিনেমা ‘জ্বীন-৩’। যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেতা সজল।ছবিটি নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান। রহস্য, ভয়ের আবহ আর অতিপ্রাকৃত অভিজ্ঞতায় মোড়া এ সিনেমার দৃশ্যধারণের কাজ হয়েছে বেশ কিছু গা ছমছমে লোকেশনে। ফলে শুটিংয়ের সময়ে অজানা আতঙ্ক কাজ করেছে নুসরাত ফারিয়ার মনে। নুসরাত ফারিয়া বলেন, প্রতিদিন দোয়া পড়ে শুটিং সেটে যেতাম, আবার বাসায় ফিরে দোয়া পড়ে নিতাম। আল্লাহকে বলতাম, উল্টাপাল্টা কোনো কিছু যাতে না ঘটে। শুটিংয়ে অভিজ্ঞতা জানিয়ে নুসরাত ফারিয়া বলেন, যখন শুটিংয়ে যেতাম,:
আরও পড়ুন
‘ইন্ডাস্ট্রির কাউকে বাদ রাখেনি’, কাকে বললেন নোরা

‘ইন্ডাস্ট্রির কাউকে বাদ রাখেনি’, কাকে বললেন নোরা

সোমবার অনুষ্ঠিত হয়েছে ২৫তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন তারকাদের হাট বসেছিল। সেই হাটে অভিনেতা কার্তিক আরিয়ান এবং নোরা ফাতেহির মধ্যে এক ঘটনা ঘটে গেল। যা সামাজিক মাধ্যমে ভাইরাল। কি এমন হল যে এই দুই তারকার মাঝে যার জন্য সামাজিক মাধ্যমে ভাইরাল তারা। আসলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় কার্তিক আরিয়ানের একাধিক সম্পর্কের জল্পনার প্রসঙ্গ টেনে আনেন নোরা ফাতেহি; সঙ্গে খোঁচাও দেন। তাদের দুজনের খুনসুটির এক পর্যায়ে কার্তিক বলেন, নোরা কারো সঙ্গেই লন্ডন যাবেন না, তার ট্রিপ স্পনসর্ড। করণ নোরার সম্পর্কের ব্যাপারে জানতে চান। নোরা জানান তিনি সিঙ্গেল। নোরা নিজের সম্পর্কের কথা এড়িয়ে গেলেও কার্তিককে ছাড়েননি।:
আরও পড়ুন
ইত্যাদির মঞ্চে প্রথমবার একসঙ্গে হাবিব-প্রীতম

ইত্যাদির মঞ্চে প্রথমবার একসঙ্গে হাবিব-প্রীতম

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ মানেই চমক! আর ঈদের ইত্যাদি মানেই বিশেষ আয়োজন, ভিন্নমাত্রা। ইত্যাদির এবারের পর্বে বিশেষ চমক হিসেবে আছেন গায়ক হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান। এর আগে হাবিব ও প্রীতম একসঙ্গে কাজ করলেও একসঙ্গে কোনো গান করেননি। এই প্রথম একসঙ্গে ইত্যাদির গানে কণ্ঠ দিয়েছেন তারা। গানটি লিখেছেন ইনামুল তাহসিন, সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান।  হাবিব ও প্রীতমের এই গানটি চিত্রায়িত হয়েছে চারদিকে লেকবেষ্টিত একটি স্থানে। নেচে-গেয়ে প্রায় পাঁচ হাজার দর্শককে মাতিয়ে তোলেন শিল্পীদ্বয়। ফাগুন নিকেতনেও শুটিং হয়েছে গানটির কিছু অংশ। নতুনদের নিয়ে অনেক গান করেছেন হাবিব ওয়াহিদ। কণ্ঠশিল্পীদের পাশাপাশি নতুন অনেক গীতিকারও উপহার দিয়েছেন তিনি। অসংখ্য জনপ্রিয়:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.