রায়পুরে মদনমোহন মন্দিরে রাস উৎসব ঘিরে ভক্তদের মিলনমেলা
প্রদীপ কুমার রায়,বিশেষ প্রতিনিধি: ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি, আনন্দ আর ঐতিহ্যের মেলবন্ধনে লক্ষ্মীপুরের রায়পুরে অনুষ্ঠিত হয়েছে শ্রীশ্রী রাধা মদনমোহন জিউর মন্দিরের ঐতিহ্যবাহী রাস উৎসব। শত বছরের পুরোনো এ ধর্মীয় উৎসবে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত ভক্ত, পূজারি ও দর্শনার্থীর সমাগম ঘটে। রাখাল নৃত্য, শ্রীমদ্ভাগবত পাঠ, কীর্তন, ধর্মীয় সংগীত ও রাসলীলা ঘিরে উৎসবমুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাখাল নৃত্য বা গোষ্ঠলীলা পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিকে কেন্দ্র করে প্রতিবছর এ রাস উৎসব অনুষ্ঠিত হয়। উৎসব চলে বুধবার ভোররাত পর্যন্ত। সকাল থেকেই ভক্তরা চিনি, কলা, বাতাসা, বিভিন্ন ফলমূল ও পূজার সামগ্রী নিয়ে:
