জাতীয়

তজুমদ্দিনে মাদ্রাসা ভাঙচুর ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

তজুমদ্দিনে মাদ্রাসা ভাঙচুর ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

  তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে মধ্য চাঁদপুর রহমানিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার জমি দখলের চেষ্টা, ভাঙচুর, শিক্ষক-শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন ও প্রধান শিক্ষককে হয়রানির অভিযোগে মানববন্ধন  অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন  অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অ্যাডভোকেট মোজাম্মেল হক কুট্টির বিরুদ্ধে মাদ্রাসায় ভাঙচুর, শিক্ষক-শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন এবং  প্রধান শিক্ষক মো. রিয়াজ উদ্দিনকে হয়রানির অভিযোগ রয়েছে। বক্তারা বলেন, এসব ঘটনায় মাদ্রাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে  শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। মানববন্ধন থেকে বক্তারা ঘটনার দ্রুত  তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি মাদ্রাসার জমি এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা:
আরও পড়ুন
নরসিংদীতে বজ্রপাত রোধ ও সবুজ বনায়নে স্কাউটসের তালবীজ রোপণ কর্মসূচি

নরসিংদীতে বজ্রপাত রোধ ও সবুজ বনায়নে স্কাউটসের তালবীজ রোপণ কর্মসূচি

মোহাম্মদ মোবারক হোসেন ​নরসিংদী প্রতিনিধি: "তালবীজ রোপণ করি, বজ্রপাত নিরোধ করি" এবং "সবুজ বনায়নে ভবিষ্যতের নিরাপদ বাংলাদেশ গড়ি"—এই স্লোগানকে সামনে রেখে  নরসিংদীর মনোহরদীতে অনুষ্ঠিত হলো 'তালবীজ রোপণ কর্মসূচি'। বাংলাদেশ স্কাউটস মনোহরদী উপজেলা শাখার বাস্তবায়নে এই পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা হয়। ​ মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে ইটাখোলা-মঠখোলা হাইওয়ের গোখলা থেকে হাতিরদিয়া বাসস্ট্যান্ড অংশে এই তালবীজ রোপণ কার্যক্রম পরিচালনা করা হয়। ​উক্ত কর্মসূচিতে সার্বিক অংশীজন  হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান ও উপজেলার সকল স্তরের স্কাউটারবৃন্দ। কর্মসূচি চলাকালে সড়কের দুই পাশে ২ হাজার তালগাছ রোপণের উদ্যোগ নেয়া হয়। ​অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা  আশঙ্কাজনকভাবে বেড়েছে।:
আরও পড়ুন
তজুমদ্দিনে ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে টাস্কফোর্স কমিটির প্রস্তুতি সভা

তজুমদ্দিনে ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে টাস্কফোর্স কমিটির প্রস্তুতি সভা

  তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে ইলিশের প্রধান প্রজনন মৌসুম-২০২৬ সফল করতে উপজেলা  টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৬ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা  নির্বাহী অফিসার মোঃ বনি আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন, তজুমদ্দিন থানার অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান, কোস্টগার্ডের লেঃ মোঃ বিল্লাল হোসেন বিশ্বাস, (এসডি), এস,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃইব্রাহিম,সমবায় অফিসার আব্দুল্লাহ আল রোমান, উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু, উপজেলা যুবদলের সভাপতি হাসান সাফা পিন্টু, জাতীয় মৎস্যজীবী সমিতির তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি রফিক সাদি,পাচ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক:
আরও পড়ুন
সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাড়ালেন চিত্র শিল্পী হিমু

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাড়ালেন চিত্র শিল্পী হিমু

  মোঃ হাসিবুজ্জামান টিপু, স্টাফ রিপোর্টারঃ সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে ও তাদের প্রতিভা বিকাশে পাশে দাঁড়িয়েছেন চিত্রশিল্পী মেহেদী হাসান হিমু। খুলনায় স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর আনপ্রিভিলেজড চাইল্ড (সিইউসি)-এর উদ্যোগে পরিচালিত সিইউসি স্কুলে অতিথি হিসেবে  উপস্থিত হয়ে তিনি শিশুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি নিজ হাতে ছবি আঁকার ক্লাস পরিচালনা করেন। গত ৪ অক্টোবর বিকেলে সিইউসি স্কুলে গিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটান চিত্রশিল্পী মেহেদী হাসান হিমু। এ সময় সিইউসি সংগঠনের প্রচার সম্পাদক ও চিত্রশিল্পী মিলন বিশ্বাস  অতিথিকে স্বাগত জানান এবং ছবি আঁকার ক্লাসের দায়িত্ব তাঁর হাতে তুলে দেন। দীর্ঘদিন ধরে সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে:
আরও পড়ুন
জাতীয় পর্যায়ে’গুণী শিক্ষক ‘ সম্মাননা পেলেন নরসিংদীর নাজিম উদ্দিন

জাতীয় পর্যায়ে’গুণী শিক্ষক ‘ সম্মাননা পেলেন নরসিংদীর নাজিম উদ্দিন

  মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি; নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক–২০২৬’ হিসেবে  সম্মাননা পেয়েছেন। বিশ্ব শিক্ষক দিবস–২০২৬ উদযাপন উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে সংবর্ধনা, সনদপত্র, ক্রেস্ট ও দুই লাখ টাকা পুরস্কার  গ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন এর সভাপতিত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদি আমিন, সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব  আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাসহ দেশের বিভিন্ন প্রান্তের গুণী শিক্ষকরা এসময় উপস্থিত ছিলেন। জাতীয় পর্যায়ে এই স্বীকৃতি পাওয়ার:
আরও পড়ুন
রায়পুরে অটো চুরির অভিযোগে যুবককে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

রায়পুরে অটো চুরির অভিযোগে যুবককে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

  প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অটোরিকশা চুরির অভিযোগে মো. রাব্বি (১৮) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের সামনে এ ঘটনা ঘটে। আটক রাব্বি উপজেলার কেরোয়া গ্রামের মনির হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের বহির্বিভাগের সামনে পার্ক করে রাখা একটি অটোরিকশা নিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত লোকজন তাকে ধরে ফেলেন। এ সময় তাকে গণধোলাই দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরে দায়িত্বরত  আনসার সদস্যরা তাকে নিজেদের হেফাজতে নেন। হাসপাতাল ও আনসার সূত্রে জানা যায়, আটকের পর রাব্বির দেহ তল্লাশি করে দুটি মোবাইল ফোন, দুটি অটোরিকশার চাবি:
আরও পড়ুন
নরসিংদীতে আনসার ভিডিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নরসিংদীতে আনসার ভিডিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নরসিংদী জেলা কার্যালয়ের উদ্যোগে বাহিনীর বিভিন্ন পদবীর কর্মকর্তা-কর্মচারী, আনসার ব্যাটালিয়ন, অঙ্গীভূত আনসার এবং ভাতাতোভোগী সদস্য-সদস্যাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ৪ অক্টোবর) নরসিংদী জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষণ  শেডে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। নরসিংদী জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম (বিএএমএস) এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা  বাহিনী, ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক মো.আসাদুজ্জামান গনী (বিভিএম, পিভিএমএস।) উক্ত সভায় নরসিংদী জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক কার্যক্রম, আইনকৃঙ্খলা রক্ষা ও গ্রামীণ উন্নয়নে বাহিনীর:
আরও পড়ুন
ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার

ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার

  মোঃ হাসিবুজ্জামান টিপু, স্টাফ রিপোর্টার: খুলনা: ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা.  এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ও উদ্যোগী হতে হবে। তিনি বলেন, মানুষের প্রত্যাশা যেমন বাড়ছে, তেমনি সমাজেও নতুন নতুন সমস্যা ও বৈষম্য তৈরি হচ্ছে। এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে সমাজকল্যাণের কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করতে হবে। রোববার সকালে বাংলাদেশ সচিবালয়ের দপ্তর থেকে অনলাইনে যুক্ত হয়ে খুলনা সিএসএস আভা সেন্টারে আয়োজিত ‘সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়নাধীন কার্যক্রম অবহিতকরণ’ শীর্ষক খুলনা বিভাগীয় সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে:
আরও পড়ুন
গর্বিত খুবি, সম্মানিত দুই অধ্যাপক: জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক’ স্বীকৃতি

গর্বিত খুবি, সম্মানিত দুই অধ্যাপক: জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক’ স্বীকৃতি

  মোঃ হাসিবুজ্জামান টিপু, স্টাফ রিপোর্টার: বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই কৃতী অধ্যাপক। শিক্ষাক্ষেত্রে  গুরুত্বপূর্ণ অবদান ও শিক্ষকতায় উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ এ মর্যাদাপূর্ণ সম্মাননার জন্য তাঁরা নির্বাচিত হয়েছেন। সম্মাননা প্রাপ্ত দুই শিক্ষক হলেন—খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ মুরছালিন  বিল্লাহ এবং অর্থনীতি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ নাসিফ আহসান। এ অর্জনে তাঁদের আন্তরিক অভিনন্দন  জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, দুই শিক্ষকের এ অর্জন খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের। জাতীয় পর্যায়ে এ স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের শিক্ষা ও গবেষণায় আরও উৎকর্ষ অর্জনে অনুপ্রাণিত:
আরও পড়ুন
ডুমুরিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযান

ডুমুরিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযান

মোঃ হাসিবুজ্জামান টিপু, স্টাফ রিপোর্টার: খুলনার ডুমুরিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ আবু সাইদ শেখ (৩৬) নামে এক ব্যক্তিকে  গ্রেফতার করেছে ডুমুরিয়া থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) আল আমিন মুন্সী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ডুমুরিয়ার  বরাতিয়া এলাকার মেসার্স নুরজাহান ব্রিকসের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সন্দেহভাজন আবু সাইদ শেখকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে গ্রেফতার করা  হয়। গ্রেফতারকৃত আবু সাইদ শেখ (৩৬):
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.