বকশীগঞ্জ সীমান্তে ১০৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি

শেয়ার

বকশীগঞ্জ প্রতিনিধি!!

বকশীগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে ১০৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যাহার আনুমানিক ১৬ লাখ ২৭ হাজার ৫০০ টাকা। বুধবার বিকালে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী বৈষ্ণব পাড়া এলাকা থেকে এসব ভারতীয় মদ জব্দ করা হয়।

বিজিবি জানায়,জামালপুর- ৩৫ বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বকশীগঞ্জ  উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী বৈষ্ণব পাড়া এলাকায় অভিযান চালায় সাতানীপাড়া বিওপির সদস্যরা। অভিযানে ১০৮৯ সীমান্ত পিলারের কাছে

একটি গর্ত থেকে ১০৮৫ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন তারা। বিজিবির অভিযান টের পেয়ে কেটে পড়ে মাদককারবারীরা। ফলে সেখান থেকে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি গোয়ন্দা নজরদারি বাড়ানো হয়েছে। চোরাচালান ও  মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে । এই অভিযান অব্যহত থাকবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.