শীর্ষ নিউজ

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ১০ জেলে আটক। জব্দ দুইটি ট্রলার

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ১০ জেলে আটক। জব্দ দুইটি ট্রলার

  তজুমদ্দিন(ভোলা) প্রতিনিধি। ভোলার তজুমদ্দিনে মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকার করায় ১০ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ । এ সময় দুটি মাছ ধরার ইঞ্জিন চালিত ছোট ট্রলারও জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক প্রত্যেক জেলেকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেনের নেতৃত্বে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় এ  অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাসনভাঙ্গা চরের দক্ষিণ-পশ্চিম পাশে মাছ শিকার করা অবস্থায় ওইসব জেলেদের আটক করা হয়। পরে একইদিন সন্ধ্যায় আটক জেলেদের তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বনি আমিনের কাছে:
আরও পড়ুন
মহা ষষ্ঠীর মধ্যে দিয়ে তজুমদ্দিনে ১৫ মণ্ডপে হবে দেবীর আগমন

মহা ষষ্ঠীর মধ্যে দিয়ে তজুমদ্দিনে ১৫ মণ্ডপে হবে দেবীর আগমন

রুবেল চক্রবর্তী। ভোলার তজুমদ্দিনে ১৫ টি পূজা  মণ্ডপে মহা ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গা পূজা। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত এখন  উপজেলা পূজা মন্ডপগুলো। দেবীপক্ষের এই শুভ সূচনায় চোখেমুখে এখন রয়েছে  উৎসবের ঝিলিক। এ বছর তজুমদ্দিন উপজেলায় ১২টি  স্থায়ী ও ৩টি অস্থায়ী মিলে  মোট ১৫টি মন্দির ও মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।  সকাল থেকেই প্রতিটি মণ্ডপে চলবে ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও বোধনের আনুষ্ঠানিকতা। পুরোহিতের মন্ত্রপাঠে দেবীকে আমন্ত্রণ জানানো হবে মর্ত্যে। এবছর ১৬ই অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে ২১ অক্টোবর বিজয় দশমীর মধ্য দিয়ে এবছর পূজার সমাপ্তি হবে। সরেজমিনে দেখা:
আরও পড়ুন
শুধু ভালো ফল নয়, নৈতিক মূল্যবোধ ও মানবতাই আসল শিক্ষা”—মনোহরদীতে ইউএনও

শুধু ভালো ফল নয়, নৈতিক মূল্যবোধ ও মানবতাই আসল শিক্ষা”—মনোহরদীতে ইউএনও

  মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি; ​নরসিংদীর মনোহরদীতে কৃষ্ণপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘মেধায় সমৃদ্ধ, মানবতায় ঋদ্ধ’ শীর্ষক এক বিশেষ অনুপ্রেরণামূলক ও  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদীর উপজেলা নির্বাহী  কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান। ​অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, মেধার বিকাশ এবং নৈতিক মূল্যবোধ চর্চার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদুল হাসান বলেন, "শুধু ভালো ফলাফল অর্জনই শিক্ষার্থীদের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়।  প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নিজেদের প্রকৃত মানুষ হিসেবে গড়তে হবে। সততা, মানবিকতা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ ধারণ করে আদর্শ নাগরিক:
আরও পড়ুন
পুলিশের তদন্ত নিয়ে ধোঁয়াশা শিক্ষার্থী মেহেদী হত্যার চার মাসেও আসামীরা গ্রেপ্তার না হওয়ায় বিচার নিয়ে শংকায় পরিবার

পুলিশের তদন্ত নিয়ে ধোঁয়াশা শিক্ষার্থী মেহেদী হত্যার চার মাসেও আসামীরা গ্রেপ্তার না হওয়ায় বিচার নিয়ে শংকায় পরিবার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ ছেলের মৃত্যুর বিচার চেয়ে থানার সামনে দাঁড়য়ে ছিলেন বাবা-মা ও এলাকাবাসী। তাঁদের দাবি ছিল, ঘটনার সুষ্ঠু তদন্ত করে হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। কিন্তু সময় গড়িয়ে চার মাস পার হওয়ার পরও মামলার অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন নিহত শিক্ষার্থী মেহেদী  হাসানের বাবা জিয়া রউদ্দিন। তাঁর অভিযোগ, দুজন আসামীকে গ্রেপ্তার করা হলেও অন্য আসামিদের গ্রেপ্তারে দৃশ্যমান তৎপরতা নেই। এতে করে পুলিশের তদন্ত ও বিচার পাওয়া নিয়ে গভীর শঙ্কা তৈরি হয়েছে তাঁর মনে। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির আবাসিক শিক্ষার্থী মেহেদী হাসানের মৃত্যুর ঘটনায় এই অভিযোগ সামনে এসেছে। দৈনিক মানবজমিন প্রতিবেদকের সাধে আলাপকালে জিয়া:
আরও পড়ুন
রায়পুরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

রায়পুরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

  প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে আসন্ন  শারদীয় দুর্গোৎসব-২০২৬ উৎসবমুখর ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন নাহার। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা  অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১৩টি দুর্গাপূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, পৌর মহাশ্মশান কমিটি ও লোকনাথ সেবা সংঘের নেতৃবৃন্দ অংশ নেন। সভায় ইউএনও আজিজুন নাহার পূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি, মণ্ডপগুলোর বিভিন্ন সমস্যা ও নিরাপত্তাসহ সংশ্লিষ্ট বিষয়ে নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন। এ সময় তিনি সবার সমস্যা ও পরামর্শ মনোযোগ:
আরও পড়ুন
দুই মাসেই ধসে পড়ল ১ কোটি ৪০ লাখ টাকার বেড়িবাঁধ

দুই মাসেই ধসে পড়ল ১ কোটি ৪০ লাখ টাকার বেড়িবাঁধ

  মইনুল আবেদীন খান,বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) অর্থায়নে ১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত রিং বেড়িবাঁধ দুই মাসের মধ্যেই বিভিন্ন অংশে ধসে পড়েছে। পোটকাখালী আশ্রয়ণ প্রকল্পে দুর্যোগ ঝুঁকি প্রশমনের জন্য নির্মিত বাঁধটির গাইডওয়ালও খালে ধসে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে যথাযথ তদারকি না থাকায় অনিয়ম ও নিম্নমানের কাজের কারণে এত দ্রুত বাঁধটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বরগুনা সদর উপজেলার পোটকাখালী আশ্রয়ণ প্রকল্পে দুর্যোগের ঝুঁকি কমাতে রিং বেড়িবাঁধটি নির্মাণ করা হয়। কাজ বাস্তবায়নে সহযোগী হিসেবে ছিল স্থানীয় উন্নয়ন সংস্থা জাগোনারী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাঁধ নির্মাণে নির্ধারিত নিয়ম অনুসরণ করা হয়নি। তাদের দাবি, বাঁধ নির্মাণে ৪০ শতাংশ মাটি দূর থেকে:
আরও পড়ুন
রায়পুরের নতুন ইউএনও আজিজুন নাহার

রায়পুরের নতুন ইউএনও আজিজুন নাহার

  প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন আজিজুন নাহার। মঙ্গলবার (১৩ অক্টোবর) তিনি নতুন কর্মস্থলে  যোগ দিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। আজিজুন নাহার এর আগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে দায়িত্ব পালনকালে ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় অবৈধ পাথর উত্তোলন ও লুটপাট বন্ধে প্রশাসনিক অভিযান পরিচালনার  ঘটনায় তিনি আলোচনায় আসেন। রায়পুরে নতুন কর্মস্থলে যোগদানের মধ্য দিয়ে তিনি উপজেলার প্রশাসনিক কার্যক্রমের দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর কাছে স্থানীয়দের প্রত্যাশা, সরকারি সেবার মানোন্নয়ন, জনদুর্ভোগ নিরসন, উন্নয়ন  কার্যক্রমের গতি বাড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন। উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের:
আরও পড়ুন
নরসিংদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নরসিংদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি; “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে নরসিংদীর মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে  মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে উপজেলা মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান। চত্বর থেকে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি মনোহরদী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান। এসময় উপজেলা সহকারী:
আরও পড়ুন
নরসিংদীতে পিস্তল ও গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী সাখু গ্রেপ্তার

নরসিংদীতে পিস্তল ও গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী সাখু গ্রেপ্তার

  মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি; নরসিংদী শহরের পূর্ব দত্তপাড়া এলাকা থেকে একটি পিস্তল, ম্যাগজিন ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী মোঃ শাখাওয়াত হোসেন সাখু (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত সাখু শহরের পূর্ব দত্তপাড়া এলাকার শহিদ মিয়ার ছেলে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ কলিমুল্লাহ এ তথ্য জানান। এসময় তিনি জানান, রবিবার (১১ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে গোয়েন্দা পুলিশের এসআই মোঃ সাদেক এর নেতৃত্বে একদল পুলিশ শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।:
আরও পড়ুন
রামগঞ্জে তিন বখাটে আটক

রামগঞ্জে তিন বখাটে আটক

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আইয়েনগর ইউনাইটেড একাডেমি বর্তমানে চরম বিশৃঙ্খলা ও নিরাপত্তার ঝুঁকিতে পড়েছে। একাডেমি প্রাঙ্গণ ও এর আশেপাশের এলাকাগুলোতে বখাটে ও কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। স্থানীয় সূত্র ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের পরিবেশ বিনষ্ট এবং আশেপাশের এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটানোর পেছনে বেশ কিছু বখাটে তরুণের নাম উঠে এসেছে: সিহাব হোসেন (পিতা: খোরশেদ আলম, মাতা: সপ্না বেগম) — বাসস্থান: আইয়েনগর বলি রাজা পাটোয়ারী বাড়ি। জিহাদ হোসেন (পিতা: লিটন মিয়া, মাতা: জেসমিন আক্তার) — বাসস্থান: আইয়েনগর হাজীবাড়ি। সাইফুল ইসলাম (পিতা: সোহাগ হোসেন, মাতা: স্বপ্ন আক্তার) —:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.