আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
জয়পুরহাট প্রতিনিধি আজ মোহাম্মদ মুজিবর রহমান ঢালী স্মৃতি মিলনায়তন সদর উপজেলায় জয়পুরহাটে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা, জয়পুরহাট এর আয়োজনে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম-সেবা, পুলিশ সুপার, জয়পুরহাট। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব সাবিনা সুলতানা, উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, জয়পুরহাট ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রশাসক, জয়পুরহাট। এসময় বিশেষ অতিথি পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা,পিপিএম-সেবা তার বক্তব্যে বলেন "মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নারীরা সকল ক্ষেত্রে এগিয়ে আসছে। তারা রাজনৈতিক,:
