সিরাজগঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া তা-মীম হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক ক্লিনিক হাসপাতালে ভুল চিকিৎসায় মধু খাতুন (৩৫) নামে এক গৃহবধৃর মৃত্যুর অভিযোগ উঠেছে। উল্লাপাড়া শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড নামক এলাকার তা-মীম হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক ক্লিনিকে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। মধু খাতুন উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের মামুদপুর গ্রামের আরমান হোসেনের স্ত্রী। লাশটি বুধবার সকালে দাফন করা হয়েছে বলে স্থানীয়রা জানায়। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই হাসপাতালে কর্মরত মাসুদ রানা গৃহবধুর প্রতিবেশী হওয়ায় তার পরার্মশেই অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের জন্য ওই ক্লিনিকে ভর্তি হয়। এদিকে মৃত্যুর ঘটনাটি গণমাধ্যমকর্মীরা জানার পর হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর অভিভাবককে সমঝোতা করার চাপ দিচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। নিহতের ভাতিজা:
