বরগুনা ধ্বংসস্তূপ স্বাধীনতা জাদুঘর, অবহেলায় হারাচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতি
মইনুল আবেদীন খান সুমন, বরগুনা প্রতিনিধি: ২০২৪ সালের ৫ আগস্টের হামলা—ভাঙচুরের পর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বরগুনার একমাত্র মুক্তিযুদ্ধ জাদুঘর। মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ২০১৯ সালের ৩০ নভেম্বর বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে এ জাদুঘরের উদ্বোধন করা হয়। এর আগে এটি মুক্তিযুদ্ধ গ্যালারী হিসেবে ব্যবহৃত হয়েছিল। বরগুনার প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী চিত্তরঞ্জন শীল বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের আদর্শকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ১৯৯৫ সালের দিকে মুক্তিযুদ্ধ এবং ইতিহাস ভিত্তিক বেশকিছু আলোক চিত্র সংগ্রহ করে বিভিন্ন অনুষ্ঠানে প্রদর্শন করা হয়। পর্যায়ক্রমে এটি জেলা প্রশাসনের আয়োজিত জাতীয় প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হয়।:
