খুলনায় কসাইয়ের হাতে কসাই খুন

খুলনায় কসাইয়ের হাতে কসাই খুন

মোঃ হাসিবুজ্জামান, খুলনা প্রতিনিধি: খুলনার রূপসায় মাংস বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে মাংস ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে এঘটনা ঘটে। রাত পৌনে ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরিফ কসাইয়ের। তিনি খুলনা সদর থানাধীন মোহাম্মদ আলীর ছেলে। পুলিশের সুত্রে জানা গেছে, খুলনা সদর এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে আরিফ (২৩) নামে এক যুবক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রূপসা উপজেলার সেনের বাজার এলাকায় কসাই রুবেলের মাংসের দোকানে যায়। আরিফ রুবেল কসাইয়ের নিকট দীর্ঘদিন ধরে মাংস ক্রয়-বিক্রয় করে আসছিল। সেই সূত্রে ২ লাখ ৫০ হাজার টাকা রুবেলের নিকট পাওনা হয় আরিফের। পাওনা টাকা চাইতে এলে রুবেল এবং:
আরও পড়ুন
৪০ দিনের ছুটিতে ইবি, ভোগান্তি নিরসন চান ভিন্ন ধর্মাবলম্বীরা

৪০ দিনের ছুটিতে ইবি, ভোগান্তি নিরসন চান ভিন্ন ধর্মাবলম্বীরা

ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি: পবিত্র রমজান মাসসহ বিভিন্ন দিবস উপলক্ষ্যে প্রায় ৪০ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতি বছর রমজানের ছুটি আসলে আবাসিক হলের খাবার নিয়ে ভোগান্তিতে পড়েন ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। তাই এই ভোগান্তি থেকে নিরসনের দাবি জানিয়েছেন তারা। শিক্ষার্থীরা জানান, সব ধর্মের মানুষের জন্যই বিশ্ববিদ্যালয় উন্মুক্ত। রমজান মাসে হলগুলোতে রান্না করা হয় না। ক্যাম্পাসের বাইরেও খাবার পাওয়া কষ্ট হয়ে যায়। মাঝেমধ্যে গরুর মাংসের উপকরণ মুরগি, মাছ বা অন্য তরকারিতেও ব্যবহার করা হয়। এটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য সংবেদনশীল বিষয় । আল ফিকহ্ এন্ড:
আরও পড়ুন
আর গান গাইবো না : ইবি উপ-উপাচার্য

আর গান গাইবো না : ইবি উপ-উপাচার্য

 ইরফান উল্লাহ, ইবি প্রতিবেদক: ভাষা শহিদদের স্বরণে 'একুশের কথা ও কবিতা' শীর্ষক অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে গান গেয়ে শুনিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। গত রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বাংলা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রথম শহিদ মিনার প্রাঙ্গনে এটি অনুষ্ঠিত হয়। এসময় তিনি রাধারমণ দত্তের 'বন্ধু দয়াময়' বাউল গানটি গেয়ে শুনান। এতে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের মতো দায়িত্বশীল অবস্থান থেকে এ ধরনের শিশুসুলভ আচরণ মোটেও গ্রহণযোগ্য নয়। ইতিমধ্যেই এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচকভাবে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে নানা ব্যঙ্গাত্মক ও হাস্যরসাত্মক মন্তব্য করা হচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের মর্যাদাকে ক্ষুন্ন করছে এবং হাসির:
আরও পড়ুন
ক্যাম্পাস পরিচ্ছন্নতায় নামলেন ইবি ছাত্রদল 

ক্যাম্পাস পরিচ্ছন্নতায় নামলেন ইবি ছাত্রদল 

ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে শাখা ছাত্রদল। রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টা থেকে এ কর্মসূচি পালন করে তারা।এ সময় শিক্ষার্থীদের মধ্যে মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন দলে বিভক্ত হয়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন দলটির নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, ডায়না চত্বর, ঝাল চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পলিথিন এবং অপচনশীন আবর্জনা সংগ্রহ করে তা নির্দিষ্ট স্থানে ফেলে দেন। এসময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে সেখানে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আহসান হাবিব, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদসহ সংগঠনটির নেতাকর্মীরা। শাখা ছাত্রদলের আহবায়ক:
আরও পড়ুন
ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চান ইবি শিক্ষার্থীরা

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চান ইবি শিক্ষার্থীরা

ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি: দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ, শ্লীলতাহানি ও নারী নির্যাতনের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রয়ারি) দুপুর দেড় টায় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইনগেইটে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মিছিলে শিক্ষার্থীদের ‘ধর্ষকদের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’, ‘ধর্ষকদের ঠিকানা,এই বাংলায় হবে না’, ‘ধর্ষকদের আস্তানা,ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘বিচার চাই বিচার চাই,ধর্ষকদের বিচার চাই’, ‘নারীদের অধিকার,প্রতিষ্ঠা করতে হবে’, ‘১ ২ ৩ ৪, ধর্ষক তুই বাংলা ছাড়’, ‘জাস্টিস জাস্টিস,উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। এসময় শিক্ষার্থীরা বলেন, চব্বিশের গনঅভ্যুত্থানে নারী-পুরুষ সবাই অংশগ্রহণ করেছিল। আমরা নারী পুরুষ সবার অধিকার অধিকার:
আরও পড়ুন
আপনারা পৃথিবীর সেরা জ্ঞান কুরআন অর্জন করেছেন: ইবি উপাচার্য

আপনারা পৃথিবীর সেরা জ্ঞান কুরআন অর্জন করেছেন: ইবি উপাচার্য

'আল-কুরআন বিভাগের প্রথমবারের এই মুক্ত অনুষ্ঠানকে আপনারা ভালো ভাবে কাজে লাগাবেন। আপনারা যে জ্ঞান অর্জন করেছেন সেটাই পৃথিবীর সবচেয়ে সেরা জ্ঞান। তাই আমি প্রত্যাশা করি মানুষ ও সমাজের কল্যাণে এ জ্ঞান বিতরণে আপনাদের প্রাণ নিবেদিত হবে।' শনিবার (২২ ফেব্রুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মিলনায়তনে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন উপাচার্য নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি। মুক্ত বাতাসে পদচারণ করছি। সুতরাং তাদের আত্মত্যাগসহ জুলাই বিপ্লবকে সফল করতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ও সকল অন্যায়কে মোকাবেলা করতে হবে। “এসো কুরআনের ছায়াতলে”-স্লোগানকে সামনে রেখে:
আরও পড়ুন
ইবিতে বই মেলায় ‘ফেরাউন কর্নার’

ইবিতে বই মেলায় ‘ফেরাউন কর্নার’

ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি: অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে। শুক্রবার (২১ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় মেলার উদ্ভোদন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। এবারের বই মেলায় দেখা মিলছে স্বৈরাচার শেখ হাসিনার ছবি সম্বলিত 'ফেরাউন কর্নার'সহ বিভিন্ন বিভাগ ও সংগঠনের ৫০ টি স্টল। অনুষদ ভবনের পার্শ্ববর্তী আমবাগানে আগামী রবিবার পর্যন্ত চলবে এ মেলা। মেলা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. জালাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার:
আরও পড়ুন
স্বামীর উপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

স্বামীর উপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

মোঃ হাসিবুজ্জামান টিপু: টিকটক ভিডিও তৈরী করতে নিষেধ করায় স্বামীর উপর অভিমান করে রাবেয়া খাতুন (২২) নামে এক যুবতী গৃহবধূ ওড়নার সাহায্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার দিনগত রাতে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামে। নিহত রাবেয়া খাতুন দুদলী গ্রামের ভ্যানচালক সাইদুল গাজীর স্ত্রী। স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল জানান, গত বুধবার রাতে টিকটক ভিডিও বানানো নিয়ে স্ত্রী রাবেয়ার সাথে স্বামী সাইদুলের সাথে ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পাশের রুমে যেয়ে দরজা আটকিয়ে দেয় রাবেয়া। কিছুক্ষণ পর সাইদুল জানালা দিয়ে ঘরের আড়ার সাথে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি জানতে পেরে থানায় অবগত করলে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী):
আরও পড়ুন
ইবিতে ‘বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা’ শীর্ষক পিএইচডি সেমিনার

ইবিতে ‘বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা’ শীর্ষক পিএইচডি সেমিনার

ইরফান উল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আইন বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে আইন অনুষদের সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়। সেমিনারে আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মণ্ডলের তত্ত্বাবধানে 'Introduction to the Right to Freedom of Press in Bangladesh' শীর্ষক পিএইচডি প্রোগ্রামে প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক পি এম সিরাজুল ইসলাম। তিনি 'Right to Freedom of Press in Bangladesh' বিষয়ে গবেষণা করছেন। আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুনের সভাপতিত্বে সেমিনারে আলোচক ছিলেন ইবির আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল করিম ও অধ্যাপক ড. রেহেনা:
আরও পড়ুন
কুয়েটে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

কুয়েটে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে এ সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শিক্ষার্থীরা ‘ছাত্র রাজনীতি ঠিকানা, এই কুয়েটে হবে না’, ‘দাবি মোদের একটাই, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই’, ‘এই ক্যাম্পাসে হবে না, ছাত্র রাজনীতির ঠিকানা’-সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলো প্রদক্ষিণ করেন। পরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে তাদের সঙ্গে ছাত্রদের অন্য একটি পক্ষের উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.