গাইবান্ধায় বইমেলা ২৪ মার্চ
জেলা প্রতিনিধি: গাইবান্ধায় তুলসীঘাটে শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠে বইমেলার আয়োজন করা হয়েছে। চার দিনব্যাপী এই গ্লোবাল ভিলেজ বইমেলা শুরু হবে আগামী ২৪ মার্চ আর শেষ হবে ২৭ মার্চ। সাহিত্য সংগঠন বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের বইমেলা উদযাপন কমিটির আয়োজনে এবং স্বেচ্ছাসেবী সংগঠন রিদম অব গ্লোবাল ভিলেজের সহযোগিতায় এই বইমেলা চলবে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত। বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার সূত্রে জানা গেছে, ১৩টির বেশি প্রতিষ্ঠান ও সংগঠন বইমেলায় স্টলের জন্য রেজিস্ট্রেশন করেছে। সেগুলো হলো- কালের চিঠি প্রকাশন, জামান অনলাইন বুকশপ, স্বপ্নচূড়া পাঠাগার, প্রথম আলো গাইবান্ধা বন্ধুসভা, জ্ঞান অর্জন পাঠাগার, সৃজনশীল গাইবান্ধা, অভিপ্রায় সংঘ, তুলসীঘাট যুব:
