ক্যাম্পাস পরিচ্ছন্নতায় নামলেন ইবি ছাত্রদল 

শেয়ার

ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে শাখা ছাত্রদল। রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টা থেকে এ কর্মসূচি পালন করে তারা।এ সময় শিক্ষার্থীদের মধ্যে মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন দলে বিভক্ত হয়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন দলটির নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, ডায়না চত্বর, ঝাল চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পলিথিন এবং অপচনশীন আবর্জনা সংগ্রহ করে তা নির্দিষ্ট স্থানে ফেলে দেন।

এসময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে সেখানে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আহসান হাবিব, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদসহ সংগঠনটির নেতাকর্মীরা।

শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ বলেন, নিজেকে ও পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে আমরা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করি। এতে ছাত্রদলের নেতা-কর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ভবিষ্যতেও আমরা ক্যাম্পাসকে পরিচ্ছন্ন করতে ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি চালিয়ে যাব।

সদস্য সচিব মাসুদ রুমী মিথুন বলেন, ছাত্রদল একটি সুন্দর পরিচ্ছন্ন ক্যাম্পাস প্রত্যাশা করে। আমরা মনে করি আমাদের হাত ধরেই সেই সুন্দর বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.