নরসিংদীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

শেয়ার

নরসিংদী প্রতিনিধি :

“মুজিব বর্ষের সফলতা,দুর্যোগ প্রস্ততিতে গতিশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষ্যে মনোহরদী উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরতে অদ্য বৃহস্পতিবার (১০ই মার্চ) সকাল ১১টায় স্কুল কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনীপেশার নাগরিকদের নিয়ে একটি র‍্যালি উপজেলা চত্তর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনোহরদী সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে মনোহরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের সাব- অফিসার মো:সাইফুল ইসলামের নেতৃত্ব শিক্ষার্থীদেরকে দুর্যোগ ব্যবস্থাপনায় আত্নরক্ষার কৌশল সম্পর্কে ও বিভিন্ন কার্যক্রমের উপস্থাপন যেমন- কিভাবে আগুন নেভাতে পানি ছিটানো হয়, ফায়ার এক্সিংগোইসার দ্বারা আগুন নেভানো, চটের বস্তা দিয়ে ড্রামের আগুন নেভানো, গ্যাস সিলিন্ডার অগ্নিনির্বাপন, দুর্যোগে গাছ কাটা ও উদ্বার প্রক্রিয়া শেষে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো সহ আরো অন্যান্য বিষয়ে দুর্যোগ মোকাবেলার উপর প্রশিক্ষণ দিয়ে মহড়া সম্পন্ন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম কাসেমের সভাপতিত্বে এসময় আরোও উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশীষ রায় ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবি, কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফখর উদ্দিন রাজী , যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান,সমবায় কর্মকর্তা ওমর ফারুক, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিচুর রহমান, মনোহরদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজতবা জুয়েল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.