সপ্তাহের ব্যবধানে রাজধানীতে কেজি প্রতি আলুর দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা। কয়েকদিন আগে প্রতি কেজি আলু বিক্রি হয়েছে ১৫ টাকায়।
এখন রাজধানীতে প্রকারভেদে সাদা আলু বিক্রি হচ্ছে ২০ টাকা থেকে ২৫ টাকা কেজিতে। লাল আলু বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকা কেজিতে।
এর আগের সপ্তাহে সাদা আলু বিক্রি হয়েছিল ১৫ টাকা কেজিতে। আর লাল আলু বিক্রি হয়েছিল ২০ টাকা কেজিতে।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজার থেকে বেশি দাম কিনে আনি, তাই বেশি দামে বিক্রি করছি।
