জাতীয়

কমলনগরে বসতঘর পুড়ে ছাই

কমলনগরে বসতঘর পুড়ে ছাই

লক্ষ্মীপুর: কমলনগরের চরকাদিরা ইউনিয়নের বটতলী বাজার এলাকায় আগুন লেগে আসবাবপত্র সহ একটি বসতঘর পুড়ে ছাই হয়। শুক্রবার (১১ মার্চ) দুপুর ২টার সময় কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের জামাল উদ্দিনের বাপের বাড়ির জামাল উদ্দিনের রান্না ঘরের লাড়কিতে আগুন লেগে তার বসতঘরটি তাৎক্ষণিক পুড়ে ছাই হয়। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্যর (সংরক্ষিত মহিলা) প্রতিনিধি মোঃ কবির হোসেন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। স্থানীয় সুত্রে জানতে পেরেছি, জামাল উদ্দিনের স্ত্রী রান্না শেষ করে বাড়ির পাশেই কোথাও একটা কাজে গিয়েছিলেন এর মাঝেই রান্না ঘরের লাড়কিতে (জ্বালানি কাঠ) আগুন লেগে মুহুর্তে পুড়ে ছাই হয়ে যায়। এতে নিঃস্ব হয়ে পড়েন জামাল উদ্দিন। কমলনগর ফায়ার সার্ভিস:
আরও পড়ুন
ট্রেন-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১ আহত ৫

ট্রেন-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১ আহত ৫

নরসিংদী জেলা প্রতিনিধি। নরসিংদীতে ট্রেন-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১ ও ৫ জন গুরুতর আহত হয়েছেন । শুক্রবার (১১ মার্চ) রাত আনুমানিক ১টার দিকে নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ ইউসু আলী (৩০) শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের দত্তেরগাও এলাকার বাসিন্দা। আহতরা একই এলাকার বাসিন্দা বলে জানা যায়। রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী তূর্ণা-নিশিতা এক্সপ্রেস ট্রেনটি ঘোড়াশাল রেলওয়ে স্টেশন দিয়ে অতিক্রম করার সময় স্টেশনের পূর্ব দিকের ক্রসিং দিয়ে একটি প্রাইভেটকার পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা ট্রেনটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে প্রাইভেটকারটি ছিটকে গিয়ে রেললাইনের পাশে গিয়ে পড়ে। এতে:
আরও পড়ুন
আব্দুল মতিন খানের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত

আব্দুল মতিন খানের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত

ইমরান হোসাইন, সিরাজগঞ্জঃ বাসদ সিরাজগঞ্জ জেলার সাবেক নেতা, সমাজকর্মী, চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল মতিন খান চৌধুরীর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১১ মার্চ বিকালে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজন সিরাজগঞ্জের পাবলিক লাইব্রেরিতে স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলা বাসদের আহবায়ক নব কুমার কর্মকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার, কামারখন্দ উপজেলা চেয়ারম্যান শহিদুল্লাহ ইসলাম সবুজ, কমিউনিস্ট পার্টির সভাপতি ইসমাইল হোসেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি আব্দুল রাজ্জাক, সিরাজগঞ্জের প্রেস ক্লাবের সভাপতি হেলাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আফম মাহবুবুল:
আরও পড়ুন
বরগুনায় পূর্ব শত্রুতার জেরে কান কেটে নিয়েছে প্রতিপক্ষরা

বরগুনায় পূর্ব শত্রুতার জেরে কান কেটে নিয়েছে প্রতিপক্ষরা

মইনুল আবেদীন সুমন,বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলায় জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে আবু কালাম চৌকিদার নামের এক ব্যক্তিকে মারধর ও কান কেটে নিয়েছে প্রতিপক্ষরা। এ সময় তার স্ত্রীকে পিটিয়ে আহত করে তারা। শুক্রবার(১১ মার্চ)বেলা ১১টার দিকে উপজেলার পাওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। জানা গেছে, প্রতিদিনের মতো আবু কালাম নিজ জমিতে বোরো ধানে পরিচর্যা করতে ঔষধ দিতে যায়। এ সময় জমিজমার পূর্ব শত্রুতার জের ধরে রাসেল,গনি ও আলমগীরসহ ৭-৮ জন দল বেধে আবু কালাম কে পিছন থেকে হামলা করে বেধড়ক মারধর করে। এতে মুখের ২ টা দাঁত পড়ে যায় ও কান কেটে নেয়। এসময় তার স্ত্রী শাহানা বেগম বাধা:
আরও পড়ুন
যত অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

যত অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

আবু তাহের, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি ঃ রামগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাকিবুল হাসান শান্তর বিরুদ্ধে অনুপ্রবেশকারী ,বিএনপি-জামাতের সাথে জড়িত ও গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের অভিযোগ এনে কেন্দ্রীয় ছাত্রলীগ ও জেলা ছাত্রলীগ নিকট লিখিত অভিযোগ করেন উপজেলা ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেনসহ নেতাকর্মীরা। লিখিত অভিযোগ সুত্রে ও অনুসন্ধানে জানা যায়, রাকিবুল হাসান শান্ত ২০১৩ সালে সোনাপুর ওয়ার্ড ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ছিল। তার বাবা আবদুল মতিন বিএনপি নেতা, দুই ভাই জামাতের রাজনীতির সাথে জড়িত,মামা লুৎফর রহমান প্রকাশ এল রহমান ঢাকা তেজগাঁও থানা বিএনপি সভাপতি। সে ২০১৪ সালের ৫ জানুয়ারীর নির্বাচনের পরে ছাত্রলীগে যোগদান করে। ২০১৭ সালে ৭ জানুয়ারীতে তৎকালিন লক্ষ্মীপুর জেলা:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বাংলাদেশ স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা কর্মশালা

লক্ষ্মীপুরে বাংলাদেশ স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা কর্মশালা

জুনাইদ আল হাবিব: লক্ষ্মীপুরে বাংলাদেশ স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১১মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আয়োজন করে বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তর। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সিনিয়র সচিব ও বাংলাদেশ স্কাউটসের কোষাধ্যক্ষ ড. মো. শাহ্ কামাল। জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা রোভার কমিশনার মো. মাইন উদ্দিন পাঠান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ নুর ই আলম, বাংলাদেশ স্কাউটসের সহকারি পরিচালক মো. লিয়াকত হোসেন, মো. ফিরোজ আহমেদ, সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিষয়ক জাতীয় কমিটির সদস্য মো. আওলাদ হোসেন। এ সময় প্রধান অতিথি আর্থিক ব্যবস্থাপনা:
আরও পড়ুন
কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্স; শলা পরামর্শে নিষেধাজ্ঞায় সমালোচনা

কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্স; শলা পরামর্শে নিষেধাজ্ঞায় সমালোচনা

৩ জন বা তার বেশি কর্মকর্তা-কর্মচারী একত্রিত হতে পারবেন না বলে একটি নোটিশ জারি করেছেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের। সোমবার (৭মার্চ) তিনি এ নোটিশে সই করার পর সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ও স্বাস্থ্য অধিদপ্তরের নজরেও এসেছে। তবে এ আদেশটি জারির পর তা নিয়ে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। এ ধরনের আদেশ জারির কারণ জানতে ওই স্বাস্থ্য কর্মকর্তাকে স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক কার্যালয় থেকে তলব করা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তাহেরের সই করা ওই অফিস আদেশে বলা হয়,:
আরও পড়ুন
বাঁশখালী জেনারেল হাসপাতালে পল্লী ডাক্তারদের মতবিনিময় সভা

বাঁশখালী জেনারেল হাসপাতালে পল্লী ডাক্তারদের মতবিনিময় সভা

জসিম তালুকদার, জেলা প্রতিনিধি (চট্টগ্রাম): চট্টগ্রাম বাঁশখালী উপজেলার বাঁশখালী চাম্বল বাজারের দক্ষিণে অবস্থিত নবনির্মিত বাঁশখালী জেনারেল হাসপাতাল লিমিটেড এর উদ্যোগে বাঁশখালী গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির চিকিৎসকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১০ মার্চ সকাল ১০ টায় চাম্বলস্হ বাঁশখালী জেনারেল হাসপাতাল লিমিটেড সভা কক্ষে সভাটি আয়োজন করা হয়। বাঁশখালী জেনারেল হাসপাতাল লিঃ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব এস.এম.আলী নেওয়াজ চৌধুরী (ইরান) এর সভাপতিত্বে ও অত্র হাসপাতালের নির্বাহী ডিরেক্টর জনাব মর্তুজা আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব জনাব ডা. মোঃ আইয়াজ সিকদার, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডা. জিয়াউল কাদের ডিরেক্টর:
আরও পড়ুন
রামগতিতে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

রামগতিতে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

রামগতি প্রতিনিধি:  রামগতি উপজেলা সাংবাদিক ইউনিটির সাংবাদিকদের সাথে রামগতি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর মতবিনিময় করেছেন। বৃহষ্পতিবার (১০মার্চ) সন্ধ্যায় থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি আলমগীর বলেন, সাংবাদিক ও পুলিশের কাজের উদ্দেশ্য একই, মানুষের সেবা করা। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। আমি চাই আপনারা আমার কাজে সহযোগীতা করবেন।আইনের সেবক হয়ে জনতার সারিতে থেকে সাধারণ মানুষের সেবা করে যাবো। প্রতিটি মানুষ তাদের সমস্যার কথা গুলি সরাসরি বলতে পারবে ঠিক তেমন ভাবে আমি রামগতি উপজেলা বাসির জন্য:
আরও পড়ুন
তজুমদ্দিনে দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

তজুমদ্দিনে দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ভোলা প্রতিনিধি: "মুজিব বর্ষের সফলতা, দূর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা"এই শ্লোগানকে সামনে রেখে ভোলার তজুমদ্দিনে দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২২ পালিত হয়েছে।উপজেলার প্রশাসনের আয়োজনে দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও সিপিপি দিবসের কর্মসূচি বাস্তবায়ন করেন। শনিবার সকালে এ উপলক্ষে র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‌্যালীতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাসেদ খান, সিপিপি সহকারী পরিচালক মাজহারুল হক, জনস্বাস্থ্য প্রকৌশলী সমর্জিত চন্দ্র ঘরামী, সমাজ সেবা অফিসার সিদ্দিকুর রহমান, বন কর্মকর্তা এসএম জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার, প্রেসক্লাব সভাপতি রফিক সাদী, সিপিপি ডেপুটি লিডার সিদ্দিকুর রহমান প্রমূখ।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.