লক্ষ্মীপুরে বাংলাদেশ স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা কর্মশালা

শেয়ার

জুনাইদ আল হাবিব:

লক্ষ্মীপুরে বাংলাদেশ স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 শুক্রবার (১১মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আয়োজন করে বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তর।

এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সিনিয়র সচিব ও বাংলাদেশ স্কাউটসের কোষাধ্যক্ষ ড. মো. শাহ্ কামাল।

জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা রোভার কমিশনার মো. মাইন উদ্দিন পাঠান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ নুর ই আলম, বাংলাদেশ স্কাউটসের সহকারি পরিচালক মো. লিয়াকত হোসেন, মো. ফিরোজ আহমেদ, সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিষয়ক জাতীয় কমিটির সদস্য মো. আওলাদ হোসেন।

এ সময় প্রধান অতিথি আর্থিক ব্যবস্থাপনা নিয়ে সেশন পরিচালনা করেন।

জেলা প্রশাসন ও জেলা স্কাউটসের ব্যবস্থাপনায় এতে জেলা ও উপজেলা স্কাউটস লিডার এবং কোষাধ্যক্ষ, সহকারি কমিশনার, সম্পাদক, যুগ্ম সম্পাদক, সিনিয়র রোভারমেট প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.