দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়লেন ৪ টাইগার

শেয়ার

সাকিবকে রেখে অবশেষে শুরু হলো বাংলাদেশ ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর। তিন ভাগে ভাগ হয়ে দক্ষিণ আফ্রিকায় যাবে টাইগাররা।

প্রথম বহরটি আজ বাংলাদেশ সময় পৌনে ১১টার ফ্লাইটে দেশ ছাড়ল। যেখানে রয়েছেন আটজন সদস্য। তাদের মধ্যে চারজন জাতীয় দলের তারকা।

জানাগেছে, দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে প্রথম বহরে বিমানে চড়লেন – নাসুম আহমেদ, শান্ত, ইয়াসির আলি রাব্বি ও এবাদত হোসেন।
এই চার ক্রিকেটারের সঙ্গে রয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন, টিম ম্যানেজার নাফিস ইকবাল, ফিজিও বায়েজিদ ইসলাম ও টিম অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.