লক্ষ্মীপুরের তোরাবগঞ্জে চরম উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘পর্বতের কোনা নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার রাত ৮টায় অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ‘পর্বতের কোনা একাদশ’ ও ‘নীলপদ্ম বন্ধু একাদশ’। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় নীলপদ্ম বন্ধু একাদশকে পরাজিত করে বিজয়ের মুকুট অর্জন করে পর্বতের কোনা একাদশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে রেফারির দায়িত্ব পালন করেন অভিজ্ঞ ফুটবল খেলোয়াড় মো. রাজু। খেলা দেখতে স্থানীয় হাজার হাজার দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়।
তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব আব্দুস শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মো. মোছলেহ উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৯নং তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুর জাহের ভূঁইয়া,সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম (মেম্বার), যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের নিজাম উদ্দিন (মেম্বার),
কমলনগর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাফর আহমদ ভূঁইয়া, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ কৃষি ব্যাংক (তোরাবগঞ্জ বাজার শাখা)-র শাখা ব্যবস্থাপক মো. আশরাফুল ইসলাম শহীদ, তোরাবগঞ্জ ইউনিয়ন উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আরিফ হোসেন, আব্দুল মতিন (মেম্বার) এবং কমলনগর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান ধনু।
মনোজ্ঞ ও জমজমাট ম্যাচ শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি এবং পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি ও অন্য অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুদৃঢ় রাখতে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। সুস্থ সমাজ গঠনে এ ধরনের সুন্দর উদ্যোগের ভূয়সী প্রশংসা করে টুর্নামেন্টের আয়োজক ‘পর্বতের কোনা যুব সমাজ’-কে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান অতিথিরা।
