জাতীয়

সোনাইমুড়ীতে অসহায় রোগীদের মাঝে আর্থিক অনুদান দিলেন এমপি এইচ এম ইব্রাহিম

সোনাইমুড়ীতে অসহায় রোগীদের মাঝে আর্থিক অনুদান দিলেন এমপি এইচ এম ইব্রাহিম

 মো. বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ সোনাইমুড়ি উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বীরশ্রেষ্ঠ শহীদ মোঃ রুহুল আমিন মিলনায়তনে ১২ আগস্ট ক্যান্সার, কিডনী, লিভার, সিরোসিস,স্ট্রোক,প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত ২১ জনকে ১০ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। নোয়াখালী ১ চাটখিল সোনাইমুড়ি আসনের এমপি এইচ এম ইব্রাহিম
আরও পড়ুন
গাইবান্ধায় সোনালী ব্যাংক কাণ্ড : আল-আমিরের ম্যানেজারকে রিমাণ্ডের আবেদন 

গাইবান্ধায় সোনালী ব্যাংক কাণ্ড : আল-আমিরের ম্যানেজারকে রিমাণ্ডের আবেদন 

গাইবান্ধা প্রতিনিধি  গত মাসে ডাচ-বাংলা ব্যাংক গাইবান্ধা শাখার সোয়া তিন কোটি টাকার একটি চেক সঠিক অ্যাকাউন্টে না পাঠিয়ে অন্য একটি অ্যাকাউন্টে পাঠিয়েছে সোনালী ব্যাংক লিমিটেড গাইবান্ধা প্রধান শাখা। বিপুল পরিমাণ এই টাকা চলে যায় ঢাকার আল-আমির ইন্টারন্যাশনালে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির ম্যানেজার আবু তাহেরকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করে ১০ দিনের রিমাণ্ড চেয়েছে গাইবান্ধা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত রিমাণ্ড মঞ্জুর না করে শুনানির দিন ধার্য্য করেছেন। গাইবান্ধা ডাচ-বাংলা ব্যাংক, পিবিআই ও সোনালী ব্যাংক সূত্রে জানা গেছে, গত ৬ জুলাই গাইবান্ধা ডাচ-বাংলা ব্যাংক থেকে গাইবান্ধা সোনালী ব্যাংক প্রধান শাখার সিনিয়র অফিসার (ক্যাশ) বি.এস.এম. ফনি ভূষন বর্মনকে তিন কোটি ২৫ লাখ:
আরও পড়ুন
শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুই দিন করার চিন্তা

শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুই দিন করার চিন্তা

বিদ্যুৎ সাশ্র‍য়ে শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুইদিন করার বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে সরকার। তবে, এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ বিষয়ে সিদ্ধান্ত হলে তা দ্রুত সবাইকে জানিয়ে দেয়া হবে বলেও জানান তিনি। শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটে আয়োজিত পলিটেকনিক শিক্ষকদের জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য কালে দিপু মনি এসব কথা বলেন । বিস্তারিত আসছে.....
আরও পড়ুন
পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী

সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্ট  কর্মকর্তারা জানান,  শুক্রবার সকালে গণভবন থেকে রওনা হন প্রধানমন্ত্রী। এটি তার একান্ত ব্যক্তিগত সফর। বরাবরের মতো এদিনও টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছেন তিনি। এদিকে প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ সফরকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি ও আশপাশের এলাকায়  নিরাপত্তা জোরদার  করা হয়েছে।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে সড়কে প্রাণ হারালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

লক্ষ্মীপুরে সড়কে প্রাণ হারালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

গভীর রাতে লক্ষ্মীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শুভ নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার (১১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের সাহাপুর শিশুকল্যাণ পরিবারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শুভ লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক। তিনি সাহাপুর মিজি বাড়ির আবদুল আজিজের ছেলে। জানা গেছে, রাতে বাইকে করে লক্ষ্মীপুর শহর থেকে বাড়িতে ফিরছিলেন শুভ। সাড়ে ১২টার দিকে সাহাপুর শিশুকল্যাণ পরিবার এলাকায় পৌঁছালে গর্তে চাকা পড়ে বাইকের নিয়ন্ত্রণ হারালে সেটি উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগের আহ্বায়ক ইউসুফ পাটওয়ারী মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে:
আরও পড়ুন
কুষ্টিয়ায় পৃথক দু’টি হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন

কুষ্টিয়ায় পৃথক দু’টি হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় পৃথক দু’টি হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে চিকিৎসক সানাউর রহমান হত্যা মামলায় চার জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়। এদিকে কুষ্টিয়ার কুমারখালীতে ব্যবসায়ী রিয়াজুল ইসলাম হত্যা মামলায় চাচা ওয়াসিম আলী ও ভাতিজা সিফাত বিশ্বাসকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ তাজুল ইসলাম চিকিৎসক ছানাউর রহমান হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ৪ আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।:
আরও পড়ুন
রামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ২গ্রুপে সংঘর্ষ, আহত ৫

রামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ২গ্রুপে সংঘর্ষ, আহত ৫

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ৪নংইছাপুর ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৫জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নুনিয়াপাড়া আলিম মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে বুধবার বিকেলে ও রাতে থেমে থেমে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে মোঃ সাজিদ হোসেন, ফাহিম হোসেন,আহাদ হোসেন,তুহিন,আবদুল্লাহ সহ৫ জন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করে। সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রামগঞ্জ থানায় পৃথক পৃথক অভিযোগ দায়েরের পর রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বৃধবার বিকেলে মাদ্রাসা মাঠে নুনিয়াপাড়া ও ইছাপুর দুই গ্রামের মধ্যে মিনি ফুটবল খেলার আয়োজন করা হয়। বুধবার বিকেলে খেলা চলাকালীন:
আরও পড়ুন
চরভদ্রাসনে ডাকাতি মামলার আসামী গ্রেফতার

চরভদ্রাসনে ডাকাতি মামলার আসামী গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি - চরভদ্রাসনে ডাকাতি মামলার পলাতক আসামি (১)রুবেল সেক (৩৪)২)ইমন মুনসি(২৬)৩)মোঃনাইম পওনদার (২২)৪)জিহাদ মোল্যা (২৪)৫)মোঃ মামুন সেক (২৭)৬) অন্তর কর্মকার (২২)৭)বিল্লাল মোল্লা (২৪)৮)প্রার্থনার সরকার (২৭)৯)রিয়াজুল শেখ (৩৫)কে গ্রেপ্তার করেছে চরভদ্রাসন থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ আগস্ট ) বিষয়টি প্রেস ব্রিফিং করে নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার জামাল পাশা ও সুমন রঞ্জন । এর আগে বুধবার দিবাগত রাতে ফরিদপুর জেলা বিভিন্ন এলাকা হতে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ । গ্রেপ্তারকৃতরা রাজবাড়ী,মধুখালী,সালথা,ও চরভদ্রাসন উপজেলার ডাকাত দল। পুলিশ জানায়, রুবেল সেক ও রিয়াজুল সেক ২টি ডাকাত দলের প্রধান, সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। গত ২রা (আগস্ট)ডাকাত দল ২টির সদস্যরা পরষ্পর যোগসাজশে দেশীয় অস্ত্র-শস্ত্রে:
আরও পড়ুন
নরসিংদীর মেয়ে সুমাইয়া রহমান গুচ্ছের”এ” ইউনিটে প্রথম

নরসিংদীর মেয়ে সুমাইয়া রহমান গুচ্ছের”এ” ইউনিটে প্রথম

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদীর মনোহরদীর মেয়ে সুমাইয়া রহমান গুচ্ছের"এ"ইউনিটে প্রথম হয়েছেন। গুচ্ছের 'এ' ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন দুজন। দুজনের নামই সুমাইয়া। একজন সুমাইয়া রহমান, আরেকজন সুমাইয়া বিনতে মাসুদ। সুমাইয়া রহমান নরসিংদী জেলার মনোহরদী পৌরসভার ৪নং ওয়ার্ডের সৌদি প্রবাসী ব্যাবসায়ী মো. আব্দুর রহমান (বাতেন) এর প্রথম কন্যা। আব্দুর রহমান এর তিন মেয়ে। তিনজনই ছাত্রী হিসেবে মেধাবী। ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়। ফলাফলে ‘এ’ ইউনিটে সম্মিলিতভাবে প্রথম হন সুমাইয়া নামের দুই নারী শিক্ষার্থী। তাঁরা ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ৮৭.৫০ পেয়েছেন। সুমাইয়া রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন।:
আরও পড়ুন
উত্তাল সাগর থেকে ৫৬ জন উদ্ধার, ১৯ নিখোঁজ

উত্তাল সাগর থেকে ৫৬ জন উদ্ধার, ১৯ নিখোঁজ

মইনুল আবেদীন খান, বরগুনাঃ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে নিরাপদে কূলে আশ্রয় নিয়েছে মাছ ধরার শত শত ট্রলার। উপকূলে বহাল রয়েছে তিন নম্বর সতর্ক সংকেত। বুধবার (১০ আগস্ট) বিকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার সৈয়দ তৈমুর পাশা এক ভিডিও বার্তার মাধ্যমে নিশ্চিত করেন এদিকে উত্তাল সাগর থেকে ৫৬ জন জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে কোস্টগার্ড। তবে এখনো নিখোঁজ রয়েছে ১৯ জেলে। লে. কমান্ডার সৈয়দ তৈমুর পাশা বলেন, গত ৭ আগস্ট আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সতর্ক বার্তার প্রেক্ষিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের সকল স্টেশন সমুদ্রগামী সকল মাছধরা ট্রলারসমূহকে সমুদ্রে সৃষ্ট নিম্নচাপ সম্পর্কে অবগত করা হয় এবং গভীর সমুদ্রে যেতে নিরুৎসাহিত:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.