লক্ষ্মীপুরে সড়কে প্রাণ হারালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

শেয়ার

গভীর রাতে লক্ষ্মীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শুভ নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার মৃত্যু হয়েছে।

বুধবার (১১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের সাহাপুর শিশুকল্যাণ পরিবারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শুভ লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক। তিনি সাহাপুর মিজি বাড়ির আবদুল আজিজের ছেলে।

জানা গেছে, রাতে বাইকে করে লক্ষ্মীপুর শহর থেকে বাড়িতে ফিরছিলেন শুভ। সাড়ে ১২টার দিকে সাহাপুর শিশুকল্যাণ পরিবার এলাকায় পৌঁছালে গর্তে চাকা পড়ে বাইকের নিয়ন্ত্রণ হারালে সেটি উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগের আহ্বায়ক ইউসুফ পাটওয়ারী মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.