রাষ্ট্রসংস্কার হোক আল্লাহর হুকুমের ভিত্তিতে- বরগুনায় হেযবুত তওহীদ
মইনুল আবেদীন খান সুমন, বরগুনা জেলা প্রতিনিধি- বরগুনায় 'তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে মাধ্যমে কর্মীদের ভূমিকা' শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে হেযবুত তওহীদ বরগুনা জেলা কমিটি। সভায় উপস্থিত ছিলেন হেযবুত তওহীদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগীয় সভাপতি মোঃ সফিকুল ইসলাম উখবাহ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও বরিশালের আঞ্চলিক সভাপতি মোঃ রুহুল আমিন মৃধা, বরগুনা জেলা সভাপতি মোঃ হেলাল হোসেন, পটুয়াখালী জেলা সভাপতি মোঃ সাইফুর রহমান সাইফ, পিরোজপুর জেলা সভাপতি মোঃ সুমন তালুকদার প্রমুখ। বক্তারা আল্লাহর হুকুমের ভিত্তিতে রাষ্ট্রব্যবস্থা প্রবর্তনের দাবি তুলে ধরেন। তারা বলেন, প্রচলিত মানবরচিত আইন:
