হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু

শেয়ার

নওগাঁর নিয়ামতপুরে তীব্র তাপদাহে হিটস্ট্রোক করে বালাতৈড় দাখিল মাদরাসার শাহাদাত হোসেন (৪২) নামে এক সহকারী শিক্ষকের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার দুপুরে উপজেলা শ্রীমন্তপুর ইউনিয়নের রাজাপুর দরগাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শাহাদাত হোসেন নিয়ামতপুর উপজেলার রাজাপুর দরগাপাড়া গ্রামের মৃত বজরুক আলীর ছেলে।

জানা যায়, শাহাদাত হোসেন বালাতৈড় দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ও রাজাপুর দরগাপাড়া গ্রামের জামে মসজিদের পেশ ইমাম ছিলেন। শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে হিটস্ট্রোক করেন। এ সময় পরিবারের সদস্যরা তাকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করেন। এরপর তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করলে পথেই তার মৃত্যু হয়।

নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব উল আলম বলেন, প্রাথমিক অবস্থায় শাহাদাত হোসেনের স্ট্রোকের লক্ষণ পাওয়া যায়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.