ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলনগরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‎

শেয়ার

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ এবং বিচার দাবিতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১১ নভেম্বর বিকাল ৩টায় ​উপজেলা ছাত্রদলের ডাকা বিক্ষোভ মিছিলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি উপজেলার প্রধান সড়ক হাজিরহাট বাজার প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা ছাত্রলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের বিচার দাবি করেন।

‎বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক জাফর আহমদ ভূইয়া, যুগ্ম আহবায়ক মাঈন উদ্দিন সিনান, মাহিদুল হাসান শামিম, হাজিরহাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জোবায়ের হোসেন, চর মাটিন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইব্রাহিম শামিম মারুফসহ উপজেলা ও সকল ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে উপজেলা ছাত্রদলের আহবায়ক সাজ্জাদুর রহমান সাজু  বলেন, ফ্যাসিবাদের দোসর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেশের শিক্ষাঙ্গনে ও সাধারণ মানুষের ওপর যে নির্মম নির্যাতন ও নৈরাজ্য চালিয়েছে, তা ইতিহাসের জঘন্যতম অধ্যায়। ছাত্রদল সব সময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দেশে যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা প্রতিহত করতে ছাত্রদল রাজপথে সজাগ রয়েছে।

‎​উক্ত কর্মসূচিতে কমলনগর উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

‎

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.