সিরাজগঞ্জে বিএনপি-আ.লীগ নেতা-কর্মিদের মধ্যে তিন ঘন্টাব্যাপি সংঘর্ষ, আহত ২৫
ইমরান হোসাইন, সিরাজগঞ্জ: মিছিলে বাধা দেয়াকে কেন্দ্র করে সিরাজগঞ্জে বিএনপি-আওয়ামীলীগ নেতা-কর্মিদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। তিন ঘন্টাব্যাপি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে শতাধিক রাউন্ড টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার কলেজ রোড এলাকায় শুরু হওয়া সংঘর্ষ চলে সাড়ে চারটা পর্যন্ত। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশের আহŸন করে জেলা বিএনপি। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সমাবেশে আসার পথে কলেজ রোড এলাকায় একটি মিছিলে বাধা দেয় আওয়ামীলীগ নেতা-কর্মিরা। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে সংঘর্ষটি শহরের:
