রাজনীতি

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বেগমগঞ্জে দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বেগমগঞ্জে দোয়া মাহফিল

বদিউজ্জামান তুহিন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা ৩ নং জিরতলী ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল এর উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এবং ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মহিন কোম্পানীর আত্মার মাগফেরাত কামনা দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন সম্পন্ন হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা ও জিরতলী ইউনিয়নের বার বার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান শামসুল আলম লাভলু সহ প্রমুখ নেতৃবৃন্দ ।
আরও পড়ুন
ছাত্রদলের কেন্দ্রিয় সভাপতি শ্রাবণ সম্পাদক জুয়েল

ছাত্রদলের কেন্দ্রিয় সভাপতি শ্রাবণ সম্পাদক জুয়েল

কাজী রওনাকুল ইসলাম শ্রাবণকে সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (১৭ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ এপ্রিল জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সঙ্গে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক কমিটি মনোনীত করেন। নতুন কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ও সাংগঠনিক সম্পাদক আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়া।
আরও পড়ুন
সিরাজগঞ্জের জেলা বিএনপি ১৯ নেতার মুক্তি

সিরাজগঞ্জের জেলা বিএনপি ১৯ নেতার মুক্তি

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক বাচ্চুসহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ১৯ শীর্ষ নেতা গত ১১ এপ্রিল সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে সন্ধ্যায় মুক্তি লাভ করেন। নাশকতা মামলায় মহামান্য হাইকোর্টের জামিন জেলা বিএনপি নেতৃবৃন্দ জেলা কারাগার থেকে মুক্তিলাভ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি মজিবর রহমান লেবু, নাজমুল হাসান তালুকদার রানা, শ্রী অমর কৃষ্ণ দাস, জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম, যুগ্মসম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, মুন্সি জাহেদ আলম, লিয়াকত আলী খান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরকার রফিকুল ইসলাম:
আরও পড়ুন
সিরাজগঞ্জে আটক জামায়াত ও শিবিরের শীর্ষ ১৫ নেতাকর্মী

সিরাজগঞ্জে আটক জামায়াত ও শিবিরের শীর্ষ ১৫ নেতাকর্মী

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর ও জেলা ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারীসহ শীর্ষ ১৫ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ১০ ককটেল উদ্ধার করা হয়। রোববার (৩ এপ্রিল) রাতে শহরের সয়াধানগড়া মধ্যপাড়া মহল্লায় দারুল ইসলামী একাডেমিতে গোপন বৈঠকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটক নেতারা হচ্ছেন, জেলা জামায়াতের আমির মোঃ শাহীনূর আলম (৫০), জেলা ছাত্র শিবিরের সভাপতি তরিকুল ইসলাম (২৪), সেক্রেটারি জেনারেল আলহাজ উদ্দিন (২৪), অফিস সম্পাদক আজিজুল হক (২২), সাবেক সভাপতি ইমরান হোসেন (২৫), শিবির নেতা রেজায়ানুল্লাহ সোয়েব (১৯), মনিরুল ইসলাম (২৫), আলামিন হোসেন (২২), শরীফুল ইসলাম (২৪), আইয়ুব আলী (২২), আবু বকর খান (২৩), আব্দুস:
আরও পড়ুন
সিরাজগঞ্জে বাম জোটের ডাকে আংশিক হরতাল পালিত

সিরাজগঞ্জে বাম জোটের ডাকে আংশিক হরতাল পালিত

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ নিত্যপন্যের দাম কমানো এবং সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্ব রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জে বাম গনতান্ত্রিক জোটের ডাকে অর্ধদিবস হরতাল আংশিক ভাবে পালিত করা হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস এই হরতালে চলে । সিরাজগঞ্জের শহরের প্রধান প্রধান সড়কে মিছিল ও পিকেটিং করেন বাম গণতান্ত্রিক জোট । পিকেটিং চলাকালে বাজার ষ্টেশন চত্বরে ও প্রেস ক্লাব চত্বরে দুটি পথসভাও করেন তারা। এই পথসভায় বক্তব্য রাখেন বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার, সিপিবি সভাপতি ইসমাইল হোসেন, শুনিল কুমার দে, এমদাদুল হক প্রমূখ । তবে বাম গণতান্ত্রিক জোটের হরতালে সিরাজগঞ্জে:
আরও পড়ুন
পুলিশের লাঠিচার্জ বাম জোটের মিছিলে

পুলিশের লাঠিচার্জ বাম জোটের মিছিলে

দ্রব্যমূল্যের দাম কমানো এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে ডাকা হরতালে জল কামান ও লাঠিচার্জ করেছে পুলিশ। এতে সাংবাদিকসহ আহত হয়েছেন বেশকয়েকজন। বিস্তারিত আসছে.........
আরও পড়ুন
রামগতিতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ আহত-২২, আটক-২

রামগতিতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ আহত-২২, আটক-২

রিয়াজ মাহমুদ বিনু, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরের রামগতিতে শহীদ মিনারে ফুল দিয়ে মিছিল করাকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষে উভয় দলের ২২ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দুই জনকে আটক করা হয়। শনিবার সকালে উপজেলা সদর আলেকজান্ডার বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতক্ষ্যদর্শী ও স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার সকালে রামগতি উপজেলা বিএনপির নেতাকর্মীরা শহীদ মিনার ফুল দিয়ে মিছিল সহ উপজেলা সদর আলেকজান্ডার জনতা ব্যাংকের সামনে আসলে সরকার বিরোধী উস্কানিমূলক শ্লোগান দিলে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বাঁধা দেন। এতে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে । দফায়-দফায় সংঘর্ষে উভয় দলের অন্তত ২২ নেতাকর্মী আহত হন। এতে ছাত্রলীগ ও যুবলীগের:
আরও পড়ুন
উল্লাপাড়া উপজেলা আ.লীগের সিনিয়র যুগ্ন-সম্পাদক হাফিজুর রহমান

উল্লাপাড়া উপজেলা আ.লীগের সিনিয়র যুগ্ন-সম্পাদক হাফিজুর রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি: ছাত্রলীগ ও যুবলীগের পাঠ চুকিয়ে আওয়ামীলীগের রাজনীতিতে প্রবেশ করলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি, অনলবর্ষি বক্তা জনপ্রিয় হাফিজুর রহমান হাফিজ। সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ আওয়ামীলীগের উল্লাপাড়া উপজেলা শাখার পুর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আদর্শিক এই রাজনীতিবিদ। জাতীয় সংসদ সদস্য জননন্দিত জননেতা তানভীর ইমামের অতি আস্থাভাজন ও সুবক্তা, জনদরদী হাফিজুর রহমান হাফিজ উপজেলা আওয়ামীলীগে যুগ্ন-সম্পাদকের দায়িত্ব গ্রহন করেই মনোনিবেশ করেছেন তৃণমূলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে। নানা ষড়যন্ত্র ও মিথ্যা অভিযোগের পরেও বারবার কারা নির্যাতিত ত্যাগি এই রাজনীতিবিদের সাংগঠনিক স্বীকৃতিতে চাঙ্গা হয়ে উঠেছে মাঠপর্যায়ের ত্যাগি-নির্যাতিতরা। ১৯৭১ সালের ২১ নভেম্বর জেলার উল্লাপাড়া পৌর এলাকার ঘোষগাতিতে সম্ভ্রান্তÍ মুসলিম পরিবারে:
আরও পড়ুন
আউয়াল কমিশনকে ভোট চুরির হাতিয়ার বানিয়েছে আওয়ামী লীগ সরকার- এ্যানি চৌধুরী

আউয়াল কমিশনকে ভোট চুরির হাতিয়ার বানিয়েছে আওয়ামী লীগ সরকার- এ্যানি চৌধুরী

লক্ষ্মীপুর : আওয়ামী লীগের অবৈধ সরকার আউয়াল কমিশনকে আবারও ভোট চুরির হাতিয়ার বানিয়েছে । কমলনগর উপজেলা বিএনপির প্রতিনিধি সভায় এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপি'র প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ৫ মার্চ (শনিবার) দুপুরে সাবেক সংসদ সদস্য এবিএম আশ্রাফ উদ্দিন নিজানের লক্ষ্মীপুর কমলনগরের বাসভবনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।   উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর জামাল উদ্দিনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি'র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার, হারুনুর রশিদ ভিপি হারুন, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহবুদ্দিন সাবু,:
আরও পড়ুন
কমলনগরে বিবাহিত -অছাত্র দিয়ে ছাত্রলীগের কমিটি গঠন প্রতিবাদে দুই নেতার পদত্যাগ

কমলনগরে বিবাহিত -অছাত্র দিয়ে ছাত্রলীগের কমিটি গঠন প্রতিবাদে দুই নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের কমলনগরে বিবাহিত ও অছাত্র দিয়ে কমলনগর উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা এর প্রতিবাদে ঘোষিত কমিটিতে থাকা ছাত্রলীগের দুই নেতার পদত্যাগ। ছাত্রলীগের নতুন কমিটি থেকে স্ব-ইচ্ছায় পদত্যাগ বা অব্যহতি নেন সাবেক সদস্য সচিব বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ বীন হাবিব ও সহ-সভাপতির পদ থেকেও পদত্যাগ করেন হারুনুর রশিদ চৌধুরী। মঙ্গলবার ছাত্রলীগের দলীয় প্যাডে লিখিতভাবে দলীয় পদ থেকে অব্যহতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পেইজবুকে প্রচার করেন তারা। এতে কমেন্টসে দলীয় নেতা-কর্মীদের বিদ্রুপ মন্তব্য দেখা যায়। এর আগে সোমবার(২৮ ফেব্রুয়ারী) দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি মো.শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক মো. জিয়াউল করিম নিশান স্বাক্ষরিত কমলনগর উপজেলা ছাত্রলীগের কমিটিতে সভাপতি:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.