সিরাজগঞ্জে আটক জামায়াত ও শিবিরের শীর্ষ ১৫ নেতাকর্মী

শেয়ার

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর ও জেলা ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারীসহ শীর্ষ ১৫ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ১০ ককটেল উদ্ধার করা হয়।

রোববার (৩ এপ্রিল) রাতে শহরের সয়াধানগড়া মধ্যপাড়া মহল্লায় দারুল ইসলামী একাডেমিতে গোপন বৈঠকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটক নেতারা হচ্ছেন, জেলা জামায়াতের আমির মোঃ শাহীনূর আলম (৫০), জেলা ছাত্র শিবিরের সভাপতি তরিকুল ইসলাম (২৪), সেক্রেটারি জেনারেল আলহাজ উদ্দিন (২৪), অফিস সম্পাদক আজিজুল হক (২২), সাবেক সভাপতি ইমরান হোসেন (২৫), শিবির নেতা রেজায়ানুল্লাহ সোয়েব (১৯), মনিরুল ইসলাম (২৫), আলামিন হোসেন (২২), শরীফুল ইসলাম (২৪), আইয়ুব আলী (২২), আবু বকর খান (২৩), আব্দুস সালাম (২২), মনিরুল ইসলাম সরকার (২০), জাকারিয়া (২৩) ও রবিউল ইসলাম (২১)।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক খোকন সাহা জানান, দারুল ইসলামী একাডেমিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এসে নাশকতার উদ্দ্যেশ্যে গোপন বৈঠক করছিল।

খবর পেয়ে রাতে সেখানে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ১০টি ককটেল বোমা উদ্ধার ও ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় নাশকতা ও বিস্ফোরক দ্রব্যের আইনের ধারায় মামলায় অভিযুক্ত করে তাদেরকে সোমবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.