মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর মাধবদীতে সোনার বাংলা সমবায় কটন মিলস লিঃ এর ব্যবস্থাপনা কমিটির ত্রিবার্ষিক নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৩রা এপ্রিল) নরসিংদীর মাধবদীতে সোনার বাংলা কটন মিলস লিঃ এর প্রধান কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। সোনার বাংলা কটন মিলস লিঃ এর অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও নরসিংদী আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইন্সটিটিউট এর অধ্যক্ষ-উপ নিবন্ধক মোঃ আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় নির্বাচন ও বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিটির সভাপতি ও ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মোঃ রিয়াজুল কবীর।
তিনি তার বক্তব্য বলেন,আজকে বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয়েছে নির্বাচনী ফলাফল ঘোষণা করার জন্য এবং নির্বাচনী বিষয়টিকে চুড়ান্তভাবে নিষ্পত্তি করার জন্য। সরকার কর্তৃক যে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটি গঠন করা হয়েছিল ওই তিনজন মিলে গত ২৮শে ফেব্রুয়ারী তারিখে তফসিল ঘোষণা করেছিলাম। আমরা তফসিল ডাকযোগে, মেইল করে পাঠিয়েছি। জেলা প্রশাসনের সামনে,পুলিশ সুপারের কার্যালয়ের সামনে টানিয়েছি,স্থানীয় পত্রিকায় একটি ও জাতীয় দুটি পত্রিকায় তা প্রকাশ করেছিলাম। সেই মোতাবেক আমরা নির্বাচন সংক্রান্ত সকল প্রকার তথ্যাদি দিয়াছি। সেই তফসিল মোতাবেক ৮টি পদের বিপরীতে সর্বমোট ২৩টি মনোনয়ন পত্র বিক্রি করেছি। ২৩টি মনোনয়ন পত্র বিক্রির মধ্যে আমাদের কাছে ৮টি পদের বিপরীতে ৮টি মনোনয়ন পত্রই দাখিল হয়েছে।
চুড়ান্তভাবে যাচাই-বাছাই শেষে ৮টি মনোনয়ন পত্রকে বৈধ ও যোগ্য বলে এবং আর কোন পদে একাধিক প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় নির্বাচনী তফসিল অনুযায়ী গত ২৭শে মার্চ অনুষ্ঠিত নির্বাচন কমিটির সভার সর্বসম্মত সিদ্ধান্ত ও সমবায় সমিতি বিধিমালা ২০০৪(সংশোধিত,২০২০)এর ৩২(১) বিধান মোতাবেক উক্ত ৮ জন প্রার্থীকেই বিনা প্রতিদ্বন্দ্বি প্রার্থী হিসাবে তালিকা প্রকাশ করা হয়। সমিতির ব্যবস্থাপনা কমিটির ৮টি পদে অদ্য ৩রা এপ্রিল তারিখে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় নিম্নলিখিত প্রার্থীদেরকে তাদের নামের পার্শ্বে বর্ণিত পদে নির্বাচিত হিসাবে চূড়ান্ত নির্বাচনী ফলাফল ঘোষণা করা হলো।
সদস্য নম্বর-৩২৯ মাধবদী পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন মানিক ছাতা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সদস্য নম্বর-৩৭৯ মোহাম্মদ আওলাদ হোসেন বই প্রতীক নিয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি, সদস্য নম্বর-৪৮৩ মোঃ জাকির হোসেন আনারস প্রতীক নিয়ে সহসভাপতি,সদস্য নম্বর-৪৯০ মোঃ সিরাজুল ইসলাম উড়োজাহাজ প্রতীক নিয়ে পরিচালক,সদস্য নম্বর-৫০৪ মোঃ আলমগীর হোসেন চৌধুরী শাপলাফুল নিয়ে পরিচালক, সদস্য নম্বর-৩৮১ মোঃ মোমেন খাঁন হাঁস প্রতীক নিয়ে পরিচালক, সদস্য নম্বর-৫৬৬ মোঃ মনোয়ার হোসেন আম প্রতীক নিয়ে পরিচালক এবং সদস্য নম্বর- ১৬৪ মোঃ দেলোয়ার হোসেন হাতি প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিটির সভাপতি মোঃ রিয়াজুল কবীর আরো বলেন,আমি নির্বাচন কমিটির সভাপতি হিসাবে নির্বাচন ও বার্ষিক সাধারণ সভায় এইটুকু আশ্বস্ত করতে পেরেছি যে, আমরা সমবায় আইন যথাযথভাবে অনুসরণ করে নির্বাচন প্রক্রিয়া সমাপ্ত করেছি। নরসিংদী সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শাহাদাতুল হক পাভেল অনেক পরিশ্রম করে কিন্তু নির্বাচনী পরিবেশ তৈরী করতে ও ভোটাধিকার প্রয়োগ করার জন্য সদস্যদের তৈরী করেছিল। তারপর সরকার কর্তৃক কিন্তু আমি এই দায়িত্ব পালন করি।
তাই তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমি আশা করি সাধারণ সমবায়ীদের ভাগ্য উন্নয়নে কাজ করবে এই কমিটি। এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ জহিরুল হক উপসহকারী নিবন্ধক ঢাকা জেলা সমবায় কার্যালয়,মোঃ শিহাব উদ্দিন ঢাকা জেলা সমবায় কর্মকর্তা,নরসিংদী জেলা সমবায় কর্মকর্তা মোঃ সালমান ইকবাল এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এসময় নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
