Ullapasa Upazila A.League Sinister Joint Editor Hafizur Rahman
সিরাজগঞ্জ প্রতিনিধি: ছাত্রলীগ ও যুবলীগের পাঠ চুকিয়ে আওয়ামীলীগের রাজনীতিতে প্রবেশ করলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি, অনলবর্ষি বক্তা জনপ্রিয় হাফিজুর রহমান হাফিজ। সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ আওয়ামীলীগের উল্লাপাড়া উপজেলা শাখার পুর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আদর্শিক এই রাজনীতিবিদ। জাতীয় সংসদ সদস্য জননন্দিত জননেতা তানভীর ইমামের অতি আস্থাভাজন ও সুবক্তা, জনদরদী হাফিজুর রহমান হাফিজ উপজেলা আওয়ামীলীগে যুগ্ন-সম্পাদকের দায়িত্ব গ্রহন করেই মনোনিবেশ করেছেন তৃণমূলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে। নানা ষড়যন্ত্র ও মিথ্যা অভিযোগের পরেও বারবার কারা নির্যাতিত ত্যাগি এই রাজনীতিবিদের সাংগঠনিক স্বীকৃতিতে চাঙ্গা হয়ে উঠেছে মাঠপর্যায়ের ত্যাগি-নির্যাতিতরা। ১৯৭১ সালের ২১ নভেম্বর জেলার উল্লাপাড়া পৌর এলাকার ঘোষগাতিতে সম্ভ্রান্তÍ মুসলিম পরিবারে…
