Swapnachuja’ Futsal Football Tournament Inauguration
কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি- চর ফলকন ইউ.পি মাঠে ‘স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন’-এর আয়োজনের মধ্য দিয়ে “স্বপ্নচূড়া ফুটসাল ফুটবল টুর্নামেন্ট সিজন-০১”-এর শুভ উদ্বোধন করা হয়েছে। সংগঠনের সভাপতি সানোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ৫ নভেম্বর (বৃহস্পতিবার) বিকালে উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর ফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন বাঘা, চর ফলকন মাওলানা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদুর রহমান, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ইব্রাহিম হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাজ্জাদ হোসেন সাজু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. ফয়েজ, ইউপি সদস্য ও চেয়ারম্যান পদপ্রার্থী দেলওয়ার হোসেন সর্দ্দার, উপজেলা যুবদল নেতা বেলায়েত…
