মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কামনায় আজ সোমবার (২৭ জানুয়ারি) রাতে ইবাদতের মধ্য দিয়ে পবিত্র শবে মেরাজ পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
৬২০ খ্রিস্টাব্দের ২৬ রজব রাতে আল্লাহর সান্নিধ্যে মেরাজে যান মহানবী হযরত মুহাম্মদ (সা.)। তাই রাতটি মুসলমানদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ।
মসজিদুল আকসা থেকে সাত আসমান পেরিয়ে আরশে আজিম সফরকে ‘মেরাজ’ বলা হয়। মহান আল্লাহ মেরাজের মাধ্যমে হযরত মুহাম্মদ (সা.) বিশেষভাবে সম্মানিত করেছেন।
মেরাজের রাতে ইসলামের শেষ নবী মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাত লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে আসেন।
এই রাতে মহান আল্লাহর রহমত কামনায় ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে বা নিজ ঘরে সালাত আদায়, কোরআন তেলাওয়াত, জিকির-আসগাররের মধ্য দিয়ে দিনটি পালন করেন। অনেকে নফল রোজাও পালন করে থাকেন।
