খেলাধুলা

জেলার আলোচিত ‎কমলনগর ক্রিকেট লীগের উদ্বোধন ‎

জেলার আলোচিত ‎কমলনগর ক্রিকেট লীগের উদ্বোধন ‎

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি- ‎লক্ষ্মীপুর জেলার সর্বোচ্চ আলোচিত ক্রিকেট টুর্নামেন্ট কমলনগর ক্রিকেট লীগ (কেসিএল) সিজন-২ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামান। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আকরাম হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইকতারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ কুমার বিশ্বাস, লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ, জেএসডি'র সভাপতি অধ্যক্ষ আব্দুল মোতালেব, ইসলামি ব্যাংক লাকসাম শাখার ম্যানেজার সানা উল্লাহ, জামায়াতে ইসলামী উপজেলা আমির মাওলানা আবুল খায়ের, বিএনপি সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলি মিঠু, টুর্ণার্মেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা আমজাদ:
আরও পড়ুন
কমলনগরে কেসিএল’র খেলার ড্র ও ট্রফি উন্মোচন

কমলনগরে কেসিএল’র খেলার ড্র ও ট্রফি উন্মোচন

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি- ‎লক্ষ্মীপুরের কমলনগরে কমলনগর ক্রিকেট লীগ (কেসিএল)'র সিজন-২ এর খেলা ড্র ও ট্রফি উন্মোচন করা হয়েছে।  শুক্রবার সন্ধ্যায় পালকি চাইনিজ রেষ্টুরেন্টে শতমুখ স্বপ্ন ফাউন্ডেশনের আয়োজনে এ ড্র ও ট্রফি উন্মোচন করা হয়।কেসিএল খেলা পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আকরাম হোসেন সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর ওয়েলকেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন মিস্টার, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, সহসভাপতি সানা উল্লাহ সানু, সাধারন সম্পাদক মো. ফয়েজ, ‎লক্ষ্মীপুর হাইফাই ক্রীড়াচক্রের পরিচালক, মাহবুবুর রহমান, কলেজ রোড ক্রীড়া সংঘের সভাপতি এমরান হোসেন রাজু,  উপজেলা একাদশ ক্লাবের উপদেষ্টা মাকছুদুর রহমান, রাজিব দেবনাথ, ‎মেডিক্যাল টিমের প্রতিনিধি এমরান হোসেন, ‎স্পন্সর, মীর:
আরও পড়ুন
২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনাসহ ২২ দেশের জার্সি উন্মোচন

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনাসহ ২২ দেশের জার্সি উন্মোচন

অলাইন ডেস্ক- দুয়ারে কড়া নাড়ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। আগামী বছর জুনে বসছে বিশ্বফুটবলের সবচেয়ে বড় মহারণ। বিশ্বকাপে এ পর্যন্ত সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে ২৮টি দেশ। এর মধ্যে বুধবার একসাথে ২২টি দেশের জার্সি উন্মোচন করেছে অ্যাডিডাস। যেসব ফেডারেশনের সঙ্গে চুক্তি রয়েছে, তাদের জার্সি প্রকাশ করেছে বিশ্বের অন্যতম ক্রীড়া সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। বিশ্বকাপের জন্য নতুন জার্সি উন্মোচনের তালিকায় রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, জার্মানি। অতীতের গৌরব আর আধুনিকতার ছোঁয়া মিলিয়ে ডিজাইন করা হয়েছে লিওনেল মেসিদের নতুন জার্সি। নতুন এই জার্সিতে থাকছে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি ও সাদা রঙের মিশ্রণ। ক্লাসিক নীল ডোরাকাটার উপর রাখা হয়েছে গ্রেডিয়েন্ট ইফেক্ট, অর্থাৎ মোটা নীল স্ট্রাইপের মাঝামাঝি থাকবে:
আরও পড়ুন
প্রার্থী ঘোষণার বিরোধিতা করে সহিংসতা করায় বিএনপির ৪নেতা বহিস্কার

প্রার্থী ঘোষণার বিরোধিতা করে সহিংসতা করায় বিএনপির ৪নেতা বহিস্কার

অনলাইন ডেস্ক- আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা কেন্দ্র করে জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় ৪ বিএনপি নেতাকর্মীকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ৪ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যার পরে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুন্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার, জলিল গেইট এলাকায় সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধসহ নানাবিধ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় (আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত) সীতাকুণ্ড উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন:
আরও পড়ুন
(বাজুস) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এনামুল হক খান

(বাজুস) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এনামুল হক খান

অনলাইন ডেস্ক- বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডায়মন্ড অ্যান্ড ডিভাস’র স্বত্বাধিকারী এনামুল হক খান। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো সংগঠনটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।   প্রেসিডেন্টের পাশাপাশি একজন সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট, তিনজন ভাইস-প্রেসিডেন্ট, একজন কোষাধ্যক্ষ এবং ২৯ জন পরিচালক নির্বাচিত হয়েছে। এদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কমিটিতে সাধারণ সম্পাদক পদটি রাখা হয়নি। বাজুস প্রতিষ্ঠার পর এই প্রথম সাধারণ সম্পাদক পদ বিলুপ্ত করা হলো।সোমবার রাজধানীর বাজুসের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির ২০২৫-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নাসরিন ফাতেমা আউয়াল। সংগঠনটির সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সানন্দা জুয়েলার্স (প্রা.)-এর রনজিত ঘোষ, ভাইস-প্রেসিডেন্ট পদে আপন ডায়মন্ড হাউজের আজাদ আহমেদ,:
আরও পড়ুন
জ্যামাইকায় আসছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হারিকেন মেলিসা

জ্যামাইকায় আসছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হারিকেন মেলিসা

ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ জ্যামাইকায় ধেয়ে আসছে হারিকেন মেলিসা। দেশটির ইতিহাসে এটি হতে যাচ্ছে সবচেয়ে ভয়াবহ হারিকেন। তবে এ দ্বীপের কিছু বাসিন্দা বলছেন, চোখে না দেখলে তাঁরা বিশ্বাস করবেন না। হারিকেন ধেয়ে আসার পরিপ্রেক্ষিতে নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে জ্যামাইকা সরকার। এ নির্দেশ কার্যকর করতে নাগরিকদের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন শীর্ষ কর্মকর্তারা। তবে প্রবল বৃষ্টি আর ঝোড়ো বাতাস শুরু হলেও অনেকে নিজেদের বাড়িঘর ছেড়ে যেতে চাইছেন না। জ্যামাইকার দক্ষিণ উপকূলের শহর পোর্ট রয়্যালের একটি হোটেলের ব্যবস্থাপক জামাল পিটার্স (৩৪) বলেন, ‘জ্যামাইকানরা সাধারণত এমন নন যে একদিন উঠে হুট করে নিজেদের বাড়িঘর ছেড়ে চলে যাবেন। তাঁরা বরং বাড়িতে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ:
আরও পড়ুন
চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে ২-১ ব্যবধানে জিতল রিয়াল

চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে ২-১ ব্যবধানে জিতল রিয়াল

খেলা ডেস্ক- এল ক্লাসিকোর আগে হঠাৎ করেই আলোচনায় রিয়ালের মাঠ এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যু। যার কেন্দ্রবিন্দুতে মাঠের ছাদ। আগেরবারের মতো এবারও বার্সেলোনার বিপক্ষে ছাদ বন্ধ করেই খেললো রিয়াল। বদ্ধ মাঠে গোল, পেনাল্টি মিস, রেফারির সিদ্ধান্ত বদল, লাল কার্ড, টাচলাইনে হাতাহাতি; কোনোকিছুরই কমতি ছিল না। তাতে চিরপ্রতিদ্বন্দ্বীদের ধরাশায়ী করল 'লস ব্লাঙ্কোস'রা। চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে ২-১ ব্যবধানে জিতল রিয়াল। সেই সঙ্গে গত মৌসুমের টানা চার ক্লাসিকো হারের বদলাও নিয়ে নিলো খানিকটা। ম্যাচে রিয়ালের হয়ে প্রথম গোলটা কিলিয়ান এমবাপ্পে করলেও আসল নায়ক ইংলিশ তারকা জুড বেলিংহ্যাম। গোল করে ও করিয়ে রিয়ালের জয়ের নায়ক এই তরুণ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। কাঁধে অস্ত্রোপচার থেকে সেরা:
আরও পড়ুন
আর্জেন্টিনার জার্সিতে মেসির ২০ বছরের মহাকাব্য

আর্জেন্টিনার জার্সিতে মেসির ২০ বছরের মহাকাব্য

বিশ বছর আগে, ২০০৫ সালের ১৭ আগস্ট, হাঙ্গেরির বিপক্ষে এক প্রীতি ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করেছিল ‘রোসারিওর সেই ছোট্ট ছেলেটি’। এর পরের দুই দশক লিওনেল মেসিকে নিয়ে গেছে হতাশা থেকে জয়ে, বিতর্ক থেকে অধিনায়কত্বে, অবসর থেকে ফুটবলের শিখরে। ফুটবল ইতিহাসের সবচেয়ে অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ারগুলোর একটির মাইলফলক ও সেরা মুহূর্তগুলো ফিফার সৌজন্যে এখানে উপস্থাপন করা হলো। ভবিষ্যতের ইঙ্গিত সিনিয়র দলে অভিষেকের মাত্র এক মাস আগে, মেসি নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ২০০৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপজয়ী দলের মূল চালিকাশক্তি ছিলেন। নাইজেরিয়ার বিপক্ষে ২-১ ফাইনাল জয়ে দুটি গোলসহ টুর্নামেন্টে সর্বোচ্চ ছয় গোল করে তিনি এডিডাস গোল্ডেন বুট ও গোল্ডেন বল জিতে নেন। অভিষেকের দুঃসহ:
আরও পড়ুন
লঙ্কানদের জালে বাংলাদেশের ৯ গোল

লঙ্কানদের জালে বাংলাদেশের ৯ গোল

সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯–১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। শুক্রবার (১১ জুলাই) ঢাকার কিংস অ্যারেনায় ম্যাচের প্রথম মিনিট থেকে দাপট দেখিয়ে গোল উৎসব করেছে মেয়েরা। বাংলাদেশ ৯ গোলের ছয়টিই করেছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় বাংলাদেশ। দ্বিতীয় মিনিটেই ফ্রি-কিক থেকে অসাধারণ এক গোল করে স্বাগতিক দলকে এগিয়ে দেন স্বপ্না রানী। চতুর্থ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে ঢুকে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। ২০ মিনিটে আরও একটি সুযোগ পেয়েছিলেন মুনকি, কিন্তু তার শট পোস্টে লেগে ফিরে আসে। ২৯ মিনিটে স্বপ্নার দুর্দান্ত এক ক্রসে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন সাগরিকা। পরের মিনিটেই বক্সের ভেতর থেকে তার নেওয়া শটটি ঠেকিয়ে:
আরও পড়ুন
তবে কি বিপিএলে দেখা যাবে ‘নোয়াখালী রয়্যালস’?

তবে কি বিপিএলে দেখা যাবে ‘নোয়াখালী রয়্যালস’?

সামাজিক মাধ্যমে বেশ কয়েক বছর ধরে আলোচিত বিষয় ‘নোয়াখালী বিভাগ চাই’। এমনকি এই জেলাকে বিভাগ হিসেবে ঘোষণার দাবি জানিয়ে বিভিন্ন সময় মানববন্ধন করেছেন ঢাকায় নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সদস্যরা। এবার ক্রিকেটের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর আসরেও দল কিনতে আগ্রহ প্রকাশ করেছে সায়ান্স গ্লোবাল নামের একটি প্রতিষ্ঠান। ‘নোয়াখালী রয়্যালস’ নামে দল নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আবেদন জানিয়েছে তারা। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অনুযায়ী, তাদের লন্ডনে অফিস রয়েছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সোমবার (৩০ জুন) এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রতিনিধিত্ব করেন লন্ডনপ্রবাসী ব্যবসায়ী আহমেদ জামিল। তিনি বলেন, আমরা সম্পূর্ণ প্রস্তুত। প্রয়োজনীয় সব ডকুমেন্টেশন তৈরি রেখেছি। বিসিবি যদি ইতিবাচকভাবে আমাদের প্রস্তাব বিবেচনা করে,:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.