মেসিকে ২০২৬ বিশ্বকাপেও চান এএফএ সভাপতি
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসিকে ২০২৬ সালের বিশ্বকাপে দেখতে চান। এই বিশ্বকাপ যৌথভাবে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। টিওয়াইসি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে তাপিয়া বলেন, আমি আশা করি মেসি বিশ্বকাপে খেলবে। এটা আমরা সবাই চাই। আমি মনে করি, সে তার প্রাপ্য সম্মান পেয়েছে। এটা পুরোপুরি তার ইচ্ছার ওপর নির্ভর করছে— সে কেমন অনুভব করছে এবং তার চাওয়া কতটা। আমাদের উচিত তাকে মুক্তভাবে থাকতে দেয়া এবং তার খেলা উপভোগ করা। আমাদের এখনও বিশ্বের সেরা ফুটবলারের খেলা দেখার সুযোগ আছে, এটুকুই যথেষ্ট। তিনি আরও বলেন, আগামী জুনে ৩৮ বছরে পা রাখতে চলা মেসি তার:
