খেলাধুলা

বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, নিজের নাম প্রত্যাহার মাহমুদউল্লাহর

বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, নিজের নাম প্রত্যাহার মাহমুদউল্লাহর

২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ১ জানুয়ারি থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এই চুক্তি। যেখানে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ‘বি’ ক্যাটাগরিতে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। অন্যদিকে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে থাকা মুশফিকুর রহিম ওয়ানডে ফরম্যাট থেকে বিদায় নেয়ায় মার্চ মাস থেকে তার জায়গা হবে ‘বি’ ক্যাটাগরিতে। তালিকায় ‘এ প্লাস’ ক্যাটাগরির একমাত্র ক্রিকেটার তাসকিন আহমেদ। তিনি পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বেতন। ‘এ’ ক্যাটাগরিতে আছেন নাজমুল শান্ত, মেহেদী মিরাজ ও লিটন দাস। তারা পাবেন মাসে ৮ লাখ টাকা বেতন। ক্যাটাগরি ‘সি’ মাসে ৬ লাখ টাকা বেতন পাবেন মুমিনুল হক, তাইজুল:
আরও পড়ুন
নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা পুনরুদ্ধার করলো ভারত

নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা পুনরুদ্ধার করলো ভারত

স্পিন দাপটের পর রোহিত-শ্রেয়াস-রাহুলদের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে এক যুগ পর চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতলো ভারত। নিউজিল্যান্ডের দেয়া ২৫২ রানের টার্গেট ৪ উইকেট হাতে রেখে টপকে যায় ভারত। রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুবাইয়ে ব্যাট হাতে শুরুটা মন্দ হয়নি কিউইদের। দুই ওপেনার উইল ইয়াং ও রাচিন রবীন্দ্র গড়েন ৫৭ রানের জুটি। বরুণ চক্রবর্তী উইল ইয়াংকে লেগ বিফোরের ফাঁদে ফেললে ভাঙে সেই জুটি। ১২ রানের ব্যবধানে রাচিনকে বোল্ড করেন কুলদ্বীপ। এরপর উইলিয়ামসনের রিটার্ন ক্যাচ নিয়ে নিউজিল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দেন কুলদ্বীপ। জাদেজা এসে সাজঘরে পাঠান টম লাথামকে। এরপর মিচেল ও ফিলিপসের জুটিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও পথের কাঁটা হয়ে দাঁড়ান বরুণ। ৩৪:
আরও পড়ুন
ভারত-নিউজিল্যান্ড ফাইনাল; ভাগ্য গড়ে দিতে পারেন যারা

ভারত-নিউজিল্যান্ড ফাইনাল; ভাগ্য গড়ে দিতে পারেন যারা

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আগামীকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। ফাইনালে এই দুই দলের মধ্যে রোমাঞ্চকর এক লড়াইয়ের আভাস মিলছে। এখন পর্যন্ত টুর্নামেন্টে ভারত কোনো ম্যাচ হারেনি। অন্যদিকে নিউজিল্যান্ডের একমাত্র হার গ্রুপ পর্বে এই ভারতের বিপক্ষেই। তাই ফাইনালে ভারতের সামনে সুযোগ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার, আর নিউজিল্যান্ড মধুর প্রতিশোধ নিয়ে শিরোপা উৎসব করতে পারে। শিরোপা নির্ধারণী সেই মহারণের আগে চলুন দেখে নেওয়া যাক, ফাইনালে দুই দলের কোন খেলোয়াড়রা হতে পারেন তুরুপের তাস- ভারতের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীকে সমীহ করছে নিউজিল্যান্ড। ফাইনালের আগে কিউই কোচ গ্যারি স্টিড তো বলেই দিয়েছেন, তাকে নিয়ে বাড়তি মাথা ঘামাতে হচ্ছে তার দলের ব্যাটারদের। আর:
আরও পড়ুন
ভারত নয়, ফাইনালে নিউজিল্যান্ডের সমর্থক মিলার

ভারত নয়, ফাইনালে নিউজিল্যান্ডের সমর্থক মিলার

আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে খেলতে কদিন পরেই ভারতে যাবেন ডেভিড মিলার। অন্তত দেড় মাস ভারতের এই শহর থেকে ওই শহরে ছোটাছুটি করবেন। ২০১২ আইপিএল থেকে এভাবেই চলছে। এত বছরে তাঁর অভ্যস্ত হয়ে পড়ার কথা। তবে এবার আইপিএল খেলতে যাওয়ার পর মিলার একটা প্রশ্নের সম্মুখীন হতেই পারেন—‘এতগুলো দিন ভারতের আলো-বাতাসে থেকেও কিনা তুমি ভারতবিরোধী?’ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান যে ভারতকে নয়, নিউজিল্যান্ডকে সমর্থন জানাবেন! বিষয়টি তিনিই জানিয়েছেন। লাহোরে কাল চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ৫০ রানে হেরে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। মিলার ৬৭ বলে করেছেন অপরাজিত ১০০ রান, যা এই টুর্নামেন্ট ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি। মিলারকে হতভাগাই:
আরও পড়ুন
ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন মুশফিক

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন মুশফিক

চ্যাম্পিয়নস ট্রফি শেষেই তাদের মুখ থেকে এমন কিছু শোনার অপেক্ষায় ছিল ক্রিকেটপ্রেমীরা। যে বিদায়ে বিরাগী সুরের চেয়েও বড় হবে সম্ভাষণ। সেই কাজটা সেরে ফেললেন মুশফিকুর রহিম। বুধবার রাত সোয়া ১১টায় নিজের ফেসবুক পেজে ঘোষণা দিয়ে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেছেন এই অভিজ্ঞ ব্যাটার। গত সোমবার বিসিবির সভা শেষে মুশফিক ও মাহমুদউল্লাহর অবসর নিয়ে প্রশ্ন শুনতে হয়েছিল বিসিবি পরিচালকদের। সেসময় কিছু বলতে পারেননি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। দুই অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে আলোচনায় বসার কথা বলেছিলেন। তবে সেই আনুষ্ঠানিকতা এখন পর্যন্ত একজনের সঙ্গে আর করতে হচ্ছে না। মুশফিক নিজে থেকেই অবসরের ঘোষণা দেওয়ায় কাজটা সহজ হয়ে গেল। কেন্দ্রীয় চুক্তিতে ওয়ানডের তালিকা:
আরও পড়ুন
অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

বিরাট কোহলির ব্যাটে চড়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে ভারত। জায়গা করে নিয়েছে প্রতিযোগিতার ফাইনালে। মঙ্গলবার (৩ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ৪ উইকেটে জিতেছে ভারত। ২৬৫ রানের লক্ষ্য দলটি ১১ বল হাতে থাকতেই ছুঁয়ে ফেলে। এর আগে আইসিসি ওয়ানডে টুর্নামেন্টের নকআউট ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে এত রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল না কোনো দলের। অর্থাৎ আজ রেকর্ড গড়া জয়ে ফাইনালে পৌঁছে গেল রোহিত শর্মার দল।
আরও পড়ুন
লা লিগা: রিয়াল সোসিয়েদাদকে বড় ব্যবধানে হারিয়ে ফের শীর্ষে বার্সা

লা লিগা: রিয়াল সোসিয়েদাদকে বড় ব্যবধানে হারিয়ে ফের শীর্ষে বার্সা

স্প্যানিশ লা লিগায় বড় জয় পেয়েছে বার্সেলোনা। রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে হারিয়েছে তারা। এতে অ্যাটলেটিকো মাদ্রিদকে পেছনে ফেলে আবারও শীর্ষে উঠে এলো কাতালান ক্লাবটি। এছাড়া, লিগে টানা সপ্তম জয়ের দেখা পেল হ্যান্সি ফ্লিকের দল। রোববার (২ মার্চ) লুইস কোম্পানি অলিম্পিক স্টেডিয়ামে সোসিয়েদাদকে আতিথ্য দেয় বার্সা। ম্যাচে দলের হয়ে গোল করেন জেরার্ড মার্টিন, কাসাদো, আরাউহো ও লেভানদোভস্কি। ম্যাচের ১৭ মিনিটে দানি ওলমোকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সোসিয়েদাদ ডিফেন্ডার আরিজ এলুস্তোনদো। ১০ জনের দলের ওপর চড়াও হয় বার্সা। ২৫ মিনিটে জেরার্ড মার্টিনের গোলে লিড নেয় কাতালানরা। চার মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন মার্ক কাসাদো। ২-০ তে লিড নিয়ে বিরতিতে:
আরও পড়ুন
জয়ের হ্যাটট্রিক করে গ্রুপ শীর্ষে ভারত

জয়ের হ্যাটট্রিক করে গ্রুপ শীর্ষে ভারত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান আর বাংলাদেশের বিরুদ্ধে ফেভারিট হিসেবেই নেমেছিল ভারত। প্রত্যাশা মতোই হয়েছে ফল। তবে আসল পরীক্ষা ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ভারতের ঘরের মাটিতে যারা টেস্টে ভারতকেই হারিয়েছে, তাদের বিরুদ্ধে কি ওয়ানডে ম্যাচে জ্বলে উঠতে পারবে টিম ইন্ডিয়া? পারবে শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করতে? উত্তরটা হল হ্যাঁ। টস না জিতলেও, স্কোরবোর্ডে পাহাড় প্রমাণ রান না থাকলেও রোহিত শর্মারা পারলেন জয়ের হ্যাটট্রিক করতে। আবারও বোঝালেন, কোনও একজনের উপর নির্ভরশীল নয় দল। টিম গেমেই সম্ভব হল কিউয়ি বধ। ভারত: ২৪৯/৯ (শ্রেয়স-৭৯, হার্দিক-৪৫) নিউজিল্যান্ড: ২০৫/১০ (উইলিয়ামসন-৮১, বরুণ- ৪২/৫) ৪৪ রানে জয়ী ভারত
আরও পড়ুন
ভারত থেকে এশিয়া কাপ সরিয়ে নেওয়ার পরিকল্পনা এসিসির

ভারত থেকে এশিয়া কাপ সরিয়ে নেওয়ার পরিকল্পনা এসিসির

আইসিসি কিংবা এসিসির কোনো টুর্নামেন্টের আয়োজক স্বত্ব ভারত কিংবা পাকিস্তান পেলেই আসর শুরুর কয়েক আগে থেকেই তা নিয়ে শুরু হয় আলোচনা, বিতর্ক। যেমনটা চলমান চ্যাম্পিয়নস ট্রফির আগে দেখা গিয়েছিল। আয়োজক পাকিস্তান হওয়ায় সেখানে খেলতে যেতে আপত্তি জানায় ভারত। তারপর কয়েক মাস নাটকীয়তার পর তাদের জন্য হাইব্রিড মডেলে আয়োজন করা হয় টুর্নামেন্টটি। পাশাপাশি সেই সময় পাকিস্তানও আইসিসিকে শর্ত দিয়ে ভারত কোনো টুর্নামেন্ট বসলে তারাও খেলতে যাবেন না, ব্যবস্থা করতে হবে হাইব্রিড মডেলে। আর দুই দেশের মধ্যে পরিস্থিতি এমন ঘোলাটে দেখে বিতর্ক এড়াতে আগে থেকেই ভিন্ন পথে হাঁটার পরিকল্পনা করছে এসিসি। এসিসির পূর্বঘাষিত রোডম্যাপ অনুসারে আগামী সেপ্টেম্বর মাসে বসার কথা রয়েছে এশিয়া:
আরও পড়ুন
চ্যাম্পিয়নস ট্রফি থেকে ১ পয়েন্ট নিয়ে দেশে ফিরল টাইগাররা

চ্যাম্পিয়নস ট্রফি থেকে ১ পয়েন্ট নিয়ে দেশে ফিরল টাইগাররা

চলমান চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশ দলকে। যে প্রত্যাশা নিয়ে দেশ ছেড়েছিল টাইগাররা, তার সামান্য অংশও পূরণ করতে পারেনি নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। বাজে পারফরম্যান্স আর ব্যর্থতার গ্লানি নিয়ে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টাইগাররা পা রাখে। এর আগে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে পরাজয় দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা শুরু করে বাংলাদেশ। ওই ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণে বড় সংগ্রহ গড়া সম্ভব না হলেও বোলাররা লড়াই করেছিলেন। দ্বিতীয় ম্যাচেও দেখা গেছে একই চিত্র। ব্যাটারদের ব্যর্থতার কারণে ২৫০ রানের নিচে গুটিয়ে যায় টাইগাররা। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ছিল খেলা। তবে বৃষ্টির কারণে টসই হয়নি।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.