খেলাধুলা

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

বিরাট কোহলির ব্যাটে চড়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে ভারত। জায়গা করে নিয়েছে প্রতিযোগিতার ফাইনালে। মঙ্গলবার (৩ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ৪ উইকেটে জিতেছে ভারত। ২৬৫ রানের লক্ষ্য দলটি ১১ বল হাতে থাকতেই ছুঁয়ে ফেলে। এর আগে আইসিসি ওয়ানডে টুর্নামেন্টের নকআউট ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে এত রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল না কোনো দলের। অর্থাৎ আজ রেকর্ড গড়া জয়ে ফাইনালে পৌঁছে গেল রোহিত শর্মার দল।
আরও পড়ুন
লা লিগা: রিয়াল সোসিয়েদাদকে বড় ব্যবধানে হারিয়ে ফের শীর্ষে বার্সা

লা লিগা: রিয়াল সোসিয়েদাদকে বড় ব্যবধানে হারিয়ে ফের শীর্ষে বার্সা

স্প্যানিশ লা লিগায় বড় জয় পেয়েছে বার্সেলোনা। রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে হারিয়েছে তারা। এতে অ্যাটলেটিকো মাদ্রিদকে পেছনে ফেলে আবারও শীর্ষে উঠে এলো কাতালান ক্লাবটি। এছাড়া, লিগে টানা সপ্তম জয়ের দেখা পেল হ্যান্সি ফ্লিকের দল। রোববার (২ মার্চ) লুইস কোম্পানি অলিম্পিক স্টেডিয়ামে সোসিয়েদাদকে আতিথ্য দেয় বার্সা। ম্যাচে দলের হয়ে গোল করেন জেরার্ড মার্টিন, কাসাদো, আরাউহো ও লেভানদোভস্কি। ম্যাচের ১৭ মিনিটে দানি ওলমোকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সোসিয়েদাদ ডিফেন্ডার আরিজ এলুস্তোনদো। ১০ জনের দলের ওপর চড়াও হয় বার্সা। ২৫ মিনিটে জেরার্ড মার্টিনের গোলে লিড নেয় কাতালানরা। চার মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন মার্ক কাসাদো। ২-০ তে লিড নিয়ে বিরতিতে:
আরও পড়ুন
জয়ের হ্যাটট্রিক করে গ্রুপ শীর্ষে ভারত

জয়ের হ্যাটট্রিক করে গ্রুপ শীর্ষে ভারত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান আর বাংলাদেশের বিরুদ্ধে ফেভারিট হিসেবেই নেমেছিল ভারত। প্রত্যাশা মতোই হয়েছে ফল। তবে আসল পরীক্ষা ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ভারতের ঘরের মাটিতে যারা টেস্টে ভারতকেই হারিয়েছে, তাদের বিরুদ্ধে কি ওয়ানডে ম্যাচে জ্বলে উঠতে পারবে টিম ইন্ডিয়া? পারবে শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করতে? উত্তরটা হল হ্যাঁ। টস না জিতলেও, স্কোরবোর্ডে পাহাড় প্রমাণ রান না থাকলেও রোহিত শর্মারা পারলেন জয়ের হ্যাটট্রিক করতে। আবারও বোঝালেন, কোনও একজনের উপর নির্ভরশীল নয় দল। টিম গেমেই সম্ভব হল কিউয়ি বধ। ভারত: ২৪৯/৯ (শ্রেয়স-৭৯, হার্দিক-৪৫) নিউজিল্যান্ড: ২০৫/১০ (উইলিয়ামসন-৮১, বরুণ- ৪২/৫) ৪৪ রানে জয়ী ভারত
আরও পড়ুন
ভারত থেকে এশিয়া কাপ সরিয়ে নেওয়ার পরিকল্পনা এসিসির

ভারত থেকে এশিয়া কাপ সরিয়ে নেওয়ার পরিকল্পনা এসিসির

আইসিসি কিংবা এসিসির কোনো টুর্নামেন্টের আয়োজক স্বত্ব ভারত কিংবা পাকিস্তান পেলেই আসর শুরুর কয়েক আগে থেকেই তা নিয়ে শুরু হয় আলোচনা, বিতর্ক। যেমনটা চলমান চ্যাম্পিয়নস ট্রফির আগে দেখা গিয়েছিল। আয়োজক পাকিস্তান হওয়ায় সেখানে খেলতে যেতে আপত্তি জানায় ভারত। তারপর কয়েক মাস নাটকীয়তার পর তাদের জন্য হাইব্রিড মডেলে আয়োজন করা হয় টুর্নামেন্টটি। পাশাপাশি সেই সময় পাকিস্তানও আইসিসিকে শর্ত দিয়ে ভারত কোনো টুর্নামেন্ট বসলে তারাও খেলতে যাবেন না, ব্যবস্থা করতে হবে হাইব্রিড মডেলে। আর দুই দেশের মধ্যে পরিস্থিতি এমন ঘোলাটে দেখে বিতর্ক এড়াতে আগে থেকেই ভিন্ন পথে হাঁটার পরিকল্পনা করছে এসিসি। এসিসির পূর্বঘাষিত রোডম্যাপ অনুসারে আগামী সেপ্টেম্বর মাসে বসার কথা রয়েছে এশিয়া:
আরও পড়ুন
চ্যাম্পিয়নস ট্রফি থেকে ১ পয়েন্ট নিয়ে দেশে ফিরল টাইগাররা

চ্যাম্পিয়নস ট্রফি থেকে ১ পয়েন্ট নিয়ে দেশে ফিরল টাইগাররা

চলমান চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশ দলকে। যে প্রত্যাশা নিয়ে দেশ ছেড়েছিল টাইগাররা, তার সামান্য অংশও পূরণ করতে পারেনি নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। বাজে পারফরম্যান্স আর ব্যর্থতার গ্লানি নিয়ে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টাইগাররা পা রাখে। এর আগে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে পরাজয় দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা শুরু করে বাংলাদেশ। ওই ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণে বড় সংগ্রহ গড়া সম্ভব না হলেও বোলাররা লড়াই করেছিলেন। দ্বিতীয় ম্যাচেও দেখা গেছে একই চিত্র। ব্যাটারদের ব্যর্থতার কারণে ২৫০ রানের নিচে গুটিয়ে যায় টাইগাররা। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ছিল খেলা। তবে বৃষ্টির কারণে টসই হয়নি।:
আরও পড়ুন
আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (২৮ ফেব্রুয়ারি)

আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (২৮ ফেব্রুয়ারি)

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির অলিখিত কোয়ার্টার ফাইনালে আজ আফগানদের মোকাবিলা করবে অজিরা। এছাড়া নারী আইপিলসহ রয়েছে বুন্দেসলিগা ও মেক্সিকান ওপেনের খেলা। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকে টিভিতে খেলার সময়সূচি: ক্রিকেট: আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি আফগানিস্তান-অস্ট্রেলিয়া বেলা ৩টা, টি-স্পোর্টস ও নাগরিক টিভি নারী আইপিএল দিল্লি-মুম্বাই রাত ৮টা, স্টার স্পোর্টস-১ ফুটবল: বুন্দেসলিগা স্টুটগার্ট-বায়ার্ন মিউনিখ রাত দেড়টা, সনি স্পোর্টস টেন-২ টেনিস: মেক্সিকান ওপেন সকাল ৬টা, ইউরোস্পোর্ট দুবাই চ্যাম্পিয়নশিপ রাত ৯টা, ইউরোস্পোর্ট
আরও পড়ুন
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ব্যর্থতার কারণ জানালেন সালাহউদ্দিন

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ব্যর্থতার কারণ জানালেন সালাহউদ্দিন

চ্যাম্পিয়নস ট্রফির উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের প্রস্তুতির ঘাটতির কথা বলেছিলেন প্রধান কোচ ফিল সিমন্স। এবার টুর্নামেন্টে থেকে বিদায় নিশ্চিত হওয়ার প্রস্তুতির ঘাটতির কথা বলেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। জানিয়েছেন, টুর্নামেন্টের আগে প্রস্তুতির জন্য যে সময় পেয়েছে সেটি যথেষ্ট নয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হওয়ার পর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যথেষ্ট প্রস্তুতি নিতে পারেনি বাংলাদেশ দল। মোটে পাঁচ দিনের প্রস্তুতি নিয়ে খেলতে গেছে শান্ত-মিরাজরা। যদিও এরই মধ্যে তার খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে। প্রথম দুই ম্যাচে হেরেই আসর থেকে ছিটকে গেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতার। পাকিস্তান ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে প্রস্তুতির ঘাটতির কথা উল্লেখ করে:
আরও পড়ুন
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের

নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের

হার দিয়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফি শুরু করেছিল বাংলাদেশ। তাই টুর্নামেন্টে টিকে থাকতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না টাইগারদের সামনে। এমন ম্যাচে রাচিন রবীন্দ্রর সেঞ্চুরিতে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল নাজমুল হোসেন শান্তর দল। অন্যদিকে টানা দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। ভালো শুরুর পর খেই হারায় বাংলাদেশ। অধিনায়ক শান্তর ফিফটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। শান্ত ১১০ বলে করেন ৭৭ রান। এছাড়া জাকের আলী অনিক করেন ৫৫ বলে ৪৫ রান। নিউজিল্যান্ডের পক্ষে:
আরও পড়ুন
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে রিয়াদ-রানা

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে রিয়াদ-রানা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার লক্ষ্যে আজ ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে যাওয়ায় এটি বাংলাদেশের জন্য একটি ‘ডু অর ডাই’ ম্যাচ। যেখানে জয় না পেলে তাদের টুর্নামেন্ট থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে। এমন সমীকরণের ম্যাচ সামনে রেখে টসে হেরেছে বাংলাদেশ। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায় । চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এটি দুই দলের তৃতীয় দেখা, যেখানে আগের দুটি লড়াইয়ে দুদলই একটি করে জয় পেয়েছে। ২০০২ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও নিউজিল্যান্ড। কলম্বোতে অনুষ্ঠিত সেই:
আরও পড়ুন
কার্ডিফের সুখস্মৃতি কি ফিরবে রাওয়ালপিন্ডিতে?

কার্ডিফের সুখস্মৃতি কি ফিরবে রাওয়ালপিন্ডিতে?

২০১৭ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব-রিয়াদের অতিমানবীয় দুই সেঞ্চুরি হয়ত সবার মনে থাকার কথা। কার্ডিফের সেই ম্যাচে কিউইদের হারিয়ে প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্টের সেমিতে ওঠে টাইগাররা। আবারও এসেছে চ্যাম্পিয়নস ট্রফি, ফের মুখোমুখি বাংলাদেশ-নিউজিল্যান্ড। সোমবার (২৪ ফেব্রুয়ারি) কার্ডিফের সেই সুখস্মৃতি নিয়েই রাওয়ালপিন্ডিতে কিউইদের মোকাবিলা করতে নামবে নাজমুল শান্তর দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়। আগের ম্যাচেই ভারতের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ। প্রতিপক্ষের পাশাপাশি পরিবর্তন হয়েছে কন্ডিশনও। মরুর দুবাই ছেড়ে পাকিস্তানে এবার টিম বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই শান্ত-তাসকিন-মিরাজদের। ওয়ানডেতে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৫ ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে কিউইদের জয় ৩৩ আর টাইগারদের ১১টিতে।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.