জয়ের হ্যাটট্রিক করে গ্রুপ শীর্ষে ভারত

শেয়ার

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান আর বাংলাদেশের বিরুদ্ধে ফেভারিট হিসেবেই নেমেছিল ভারত। প্রত্যাশা মতোই হয়েছে ফল। তবে আসল পরীক্ষা ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ভারতের ঘরের মাটিতে যারা টেস্টে ভারতকেই হারিয়েছে, তাদের বিরুদ্ধে কি ওয়ানডে ম্যাচে জ্বলে উঠতে পারবে টিম ইন্ডিয়া? পারবে শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করতে? উত্তরটা হল হ্যাঁ। টস না জিতলেও, স্কোরবোর্ডে পাহাড় প্রমাণ রান না থাকলেও রোহিত শর্মারা পারলেন জয়ের হ্যাটট্রিক করতে। আবারও বোঝালেন, কোনও একজনের উপর নির্ভরশীল নয় দল। টিম গেমেই সম্ভব হল কিউয়ি বধ।

ভারত: ২৪৯/৯ (শ্রেয়স-৭৯, হার্দিক-৪৫)
নিউজিল্যান্ড: ২০৫/১০ (উইলিয়ামসন-৮১, বরুণ- ৪২/৫)
৪৪ রানে জয়ী ভারত

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.