খেলাধুলা

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু হয়ে গেল। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল টাইগাররা। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের চেয়ে ভারত অনেকটা এগিয়ে থাকলেও বেশ আত্মবিশ্বাসী টাইগাররা। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘এই সংস্করণে আমাদের দলটা ব্যালান্সড। আমরা বিশ্বাস করি, এই টুর্নামেন্টে আমরা যে কোনো দলকে হারাতে পারি। সব দলই শিরোপা জয়ের সামর্থ্য রাখে। আর আমি এমন কেউ নই যে প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবি। নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে আমরা যে কোনো দিন যে কোনো দলকে হারাতে পারি।’:
আরও পড়ুন
পাকিস্তানকে বোকা বানিয়ে উড়ন্ত সূচনা নিউজিল্যান্ডের

পাকিস্তানকে বোকা বানিয়ে উড়ন্ত সূচনা নিউজিল্যান্ডের

চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি সর্বোচ্চ সারতে ঘরের মাঠে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের আয়োজন করেছিল পাকিস্তান। যেখানে পুরোপুরি ব্যর্থ হয়েছে স্বাগতিকরা। ত্রিদেশীয় সিরিজে প্রোটিয়াদের হারালেও ফাইনালসহ দুই ম্যাচেই কিউইদের কাছে পরাস্ত হয়েছে রিজওয়ানের দল। ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে আমন্ত্রণ জানিয়ে যে কত বড় ভুল করেছে তা হাড়েহাড়ে টের পাচ্ছে পাকিস্তান। কারণ, তাদের ঘরের মাঠের কন্ডিশন বুঝে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে বাবর-রিজওয়ানদের বিধ্বস্ত করে উড়ন্ত শুরু পেয়েছে নিউজিল্যান্ড। আর হার দিয়ে শিরোপা ঘরে রাখার মিশন শুরু হলো পাকিস্তানের। বুধবার (১৯ জানুয়ারি) আগে ব্যাট করে পাকিস্তানকে ৩২১ রানের বড় লক্ষ্য দিয়েছিল নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ১৬ বল হাতে থাকতে ২৬০ রানে:
আরও পড়ুন
উদ্বোধনী ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

উদ্বোধনী ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

প্রায় ৮ বছরের অপেক্ষার প্রহর কাটল। পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। বুধবার (১৯ ফেব্রুয়ারি) টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। বিজ্ঞাপন ২৯ বছর পর কোনো আইসিসির ইভেন্টের পর্দা উঠল পাকিস্তানের মাটিতে। করাচি জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে ‘এ’ গ্রুপের ম্যাচটি। জয় দিয়ে আসর শুরু করতে চায় পাকিস্তান-নিউজিল্যান্ড উভয় দলই। ওয়ানডেতে দুই দলের এর আগের ১১৮ সাক্ষাতে পাকিস্তানের ৬১ জয়ের বিপরীতে ৫৩ ম্যাচ জিতেছে ব্ল্যাকক্যাপসরা। নিউজিল্যান্ডের জয় আছে সবশেষ দুই ম্যাচেও। তবে পাকিস্তান যে আনপ্রেডিক্টটেবল। পাকিস্তান একাদশ ফখর জামান, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা, তৈয়ব তাহির,:
আরও পড়ুন
বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি উন্মোচন

বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি উন্মোচন

চ্যাম্পিয়নস ট্রফির বাকি মাত্র তিনদিন। চলতি মাসের ১৯ তারিখ থেকে পর্দা উঠবে চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়নশিপখ্যাত এই টুর্নামেন্টের। মেগা টুর্নামেন্টকে সামনে রেখে রোববার (১৬ ফেব্রুয়ারি) নতুন জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত একটি ভিডিওতে চ্যাম্পিয়নস ট্রফির জার্সি উন্মোচন করা হয়েছে। এই জার্সিতে বাংলাদেশের পতাকার মূল থিম লাল-সবুজের ওপর সোনালি রঙে বাঘের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। জার্সি উন্মোচনের এই ভিডিওতে দেখা গেছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, পেসার নাহিদ রানা, তাসকিন আহমেদ, লেগ স্পিনার রিশাদ হোসেনসহ স্কোয়াডে থাকা ১৫ ক্রিকেটারকেই। আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে বাংলাদেশ। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড:
আরও পড়ুন
নতুন নাম পেল বঙ্গবন্ধু স্টেডিয়াম

নতুন নাম পেল বঙ্গবন্ধু স্টেডিয়াম

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাপক পরিবর্তন এসেছে দেশের ক্রীড়াঙ্গনে। বিভিন্ন পদে রদবদল ও বিভিন্ন ক্লাবসহ পরিবর্তন হয়েছে স্টেডিয়ামের নামও। এবার সেই তালিকা যুক্ত হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম। এখন থেকে এই স্টেডিয়ামকে ডাকা হবে কেবল জাতীয় স্টেডিয়াম নামে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) এই নির্দেশনা জারি করেছে ঢাকার পল্টনে অবস্থিত স্টেডিয়ামটির স্বত্ত্বাধিকারী জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত নির্দেশনা অবিলম্বে কার্যক্রর করা হবে বলে জানানো হয়েছে এনএসসি পক্ষ থেকে। ১৯৫৪ সালে এই স্টেডিয়ামটি নির্মিত হয়। ঢাকার প্রাণকেন্দ্র পল্টন এলাকায় এটির অবস্থান। এর আগে বঙ্গবন্ধু স্টেডিয়াম ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত ছিল। আওয়ামী লীগ সরকারের আমলে এর নাম:
আরও পড়ুন
চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে ২৭ কোটি টাকা পাবে বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে ২৭ কোটি টাকা পাবে বাংলাদেশ

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ইতোমধ্যে আসরটির প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। সবমিলিয়ে এবারের আসরের জন্য ৬৯ লাখ মার্কিন ডলার অর্থ পুরস্কার রেখেছে ক্রিকেট বিশ্বের নিয়ন্ত্রক সংস্থাটি। সবশেষ ৮ বছর আগে অর্থাৎ ২০১৭ সালে অনুষ্ঠিত হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। সেবার এই পুরস্কারের পরিমাণ ছিল ৪৫ লাখ মার্কিন ডলার। এবার ৫৩ শতাংশ বেড়ে এই পরিমাণ দাঁড়িয়েছে ৬৯ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৩ কোটি ৩৭ লাখ টাকা। আজ এক বিজ্ঞপ্তিতে এই প্রাইজমানি ঘোষণা করে আইসিসি। যেখানে শিরোপাজয়ী দলের জন্য থাকছে ২২ লাখ ৪০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ কোটি টাকা। সঙ্গে দেওয়া হবে একটি ট্রফি। আর রানার্স:
আরও পড়ুন
বিপিএলে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন বরিশাল

আম্পায়ারের ওয়াইড সিগন্যাল দেখেই বুনো উল্লাসে ছুটলেন রিশাদ হোসেন। তাকে ধরতে ডাগআউট থেকে ছুটে এলেন বাকিরা। ম্যাচ জেতানো রানটা ওয়াইড থেকে এলেও খানিক আগে দুলতে থাকা ম্যাচের গতিপথ ছক্কায় ঠিক করে দিয়েছেন রিশাদই। বারবার রঙ বদলানো বিপিএলের ফাইনাল জিতে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চিটাগাং কিংসকে ৩ উইকেটে হারিয়েছে বরিশাল। চিটাগাংয়ের করা ১৯৪ রানের পুঁজি ৩ বল আগে পেরিয়ে জিতেছে তারা। বিপিএলের ফাইনালে এটাই রেকর্ড রান তাড়ার জয়। ২০২৩ সালে সিলেট স্ট্রাইকার্সের দেওয়া ১৭৫ রানের পুঁজি পেরিয়ে আগের রেকর্ড ছিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। রান তাড়ায় বরিশালের হয়ে ২৯ বলে সর্বোচ্চ ৫৪ রান করেছেন অধিনায়ক:
আরও পড়ুন
চ্যাম্পিয়ন্স ট্রফিতেও থাকছেন শরফুদ্দৌলা

চ্যাম্পিয়ন্স ট্রফিতেও থাকছেন শরফুদ্দৌলা

চলতি মাসে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের ম্যাচ অফিশিয়ালের নাম ঘোষণা করেছে আইসিসি। সেই আসরে অফিশিয়ালদের মধ্যে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ১২ জন। সেই তালিকায় আছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ১৫ জনের ম্যাচ অফিশিয়ালের মধ্যে তিনজন থাকবেন ম্যাচ রেফারির দায়িত্বে। চলতি মাসের ১৯ তারিখ পাকিস্তান ও আরব আমিরাতে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আসরের পর্দা নামবে ৯ ফেব্রুয়ারি। পাকিস্তানের করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি এবং আরব আমিরাতের দুবাইয়ে হবে ম্যাচগুলো। এবারের আসরের দায়িত্বপ্রাপ্ত হওয়া ১২ আম্পায়ারের ৬ জনই দায়িত্ব পালন করেছেন ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেই ছয় আম্পায়ার হলেন – রিচার্ড কেটেলবরো, ক্রিস গ্যাফানে, কুমার ধর্মসেনা, রিচার্ড ইলিংওয়ার্থ, পল রাইফেল:
আরও পড়ুন
আল-হিলালের সঙ্গে নেইমারের চুক্তি বাতিল

আল-হিলালের সঙ্গে নেইমারের চুক্তি বাতিল

স্পোর্টস ডেস্ক: সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি থেকে বেরিয়ে গেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। সৌদি ক্লাবটি সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে এই চুক্তি বাতিল করা হয়েছে। এর আগে সোমবার (২৮ জানুয়ারি) ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস জানিয়েছিল, আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে নেইমার আসছেন তাদের ক্লাবে। রাত না পোহাতেই সত্যি হলো সেই খবর। আল হিলাল কাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়ে জানায় এই খবর, নেইমার আল হিলাল ক্যারিয়ারে যা দিয়েছেন, সে জন্য তাঁকে ধন্যবাদ। আমরা তাঁর সাফল্য কামনা করছি। ৩২ বছর বয়সী নেইমার ২০২৩ সালে পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দেন বাৎসরিক প্রায় ১০.৪ কোটি ডলারের চুক্তিতে। তবে:
আরও পড়ুন
বর্ষসেরা হওয়ার দৌড়ে লিটনের সেঞ্চুরি

বর্ষসেরা হওয়ার দৌড়ে লিটনের সেঞ্চুরি

সাদা বলের ক্রিকেটে লিটন দাসের ফর্ম নেই অনেক দিন হলো। যে কারণে আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দলে জায়গা মেলেনি তার। তবে টেস্টে গেল বছর তার ব্যাট হেসেছে ভালোভাবেই। তারই পুরস্কার পাওয়ার খুব কাছে চলে গেছেন তিনি। তার এক সেঞ্চুরি জায়গা করে নিয়েছে ক্রিকইনফোর বর্ষসেরা হওয়ার দৌড়ে। ক্রিকইনফোর প্রকাশিত পাঁচজনের তালিকায় লিটনের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে আছেন ইংল্যান্ডের অলি পোপ ও হ্যারি ব্রুক, ভারতের যশস্বী জয়সওয়াল এবং অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড। এই তালিকার মধ্যে জায়গা পাওয়া লিটনের ইনিংসটি ছিল পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে। বাংলাদেশ টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে দীর্ঘদিন ধরে জয়ের স্বাদ পায়নি। তবে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে সেই আরাধ্য জয় ধরা দেয়। শুধু জয়ই:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.