জার্সিতে পাকিস্তানের নাম লেখা নিয়ে ভারতের আপত্তি
পাকিস্তানের মাটিতে ভারত খেলতে রাজি না হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি হতে যাচ্ছে হাইব্রিড পদ্ধতিতে। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হতে যাচ্ছে এই আসর। ভারত তাদের সবগুলো ম্যাচ খেলবে দুইবাতে। তবে আয়োজ়ক স্বত্ব থাকছে পাকিস্তানেরই। তবে এবার দেখা দিয়েছে নতুন ঝামেলা। সাধারণত যেকোনো বৈশ্বিক আসরের জার্সিতেই সেই টুর্নামেন্ট ও আয়োজক দেশের নাম থাকে। যদিও ভারত তাদের জার্সিতে চ্যাম্পিয়ন্স ট্রফির লোগোর নিচে পাকিস্তানের নাম লিখতে অস্বীকৃতি জানিয়েছে। এমন খবর প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যমগুলোতে। আর এই খবর শোনার পর ক্ষেপে গেছে পাকিস্তান। সকল দলের জার্সিতেই টুর্নামেন্ট ও আয়োজ়ক দেশের নাম সবসময় থাকে। এমনকি সেই দেশ থেকে টুর্নামেন্ট সরে গেলেও আয়োজক স্বত্ব তাদের কাছেই থাকে।:
