ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপুটে জয়ে সিরিজ বাংলাদেশের
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর আজ বাংলাদেশ মাঠে নেমেছিল সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে। কিংসটাউনে আগে ব্যাট করতে নেমে টাইগাররা গড়ে ১২৯ রানের সংগ্রহ। এরপর ছোট লক্ষ্য ডিফেন্ড করতে নেমে লাল-সবুজের দলের বোলাররা করেছেন দুর্দান্ত পারফর্ম্যান্স। তাসকিন আহমেদ-তানজিম সাকিবদের তোপে ৪২ রানেই ৬ উইকেট হারানো স্বাগতিকরা শেষ পর্যন্ত অলআউট হয়েছে ১০২ রানে। আর তাতে ২৮ রানের দুর্দান্ত জয়ে সিরিজ নিশ্চিত করেছে লিটন দাসের দল। ১৩০ রানের লক্ষ্য দেয়ার পর শুরু থেকেই দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা। নিজের করা প্রথম ওভারেই দলকে উইকেট এনে দেন তাসকিন। তার বলে আউট হয়ে সাজঘরে ফিরেন ব্র্যান্ডন কিং। এরপর নিজের দ্বিতীয় ওভারে ফের আঘাত:
